Tuesday, 10 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

মোনাজাতে জিয়াউর রহমানের নাম না নেওয়ায় হট্টগোল, ফের মোনাজাত

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Sunday, 22 February, 2026.
in শিক্ষা
Reading Time: 1 min read
0
মোনাজাতে জিয়াউর রহমানের নাম না নেওয়ায় হট্টগোল, ফের মোনাজাত
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

ইরফান উল্লাহ্, ইসলামী বিশ্ববিদ্যালয় :
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবসের মোনাজাতে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নাম উল্লেখ না করায় প্রতিবাদ জানিয়েছে শাখা ছাত্রদল। পরে তার নাম উল্লেখ করে পুনরায় মোনাজাত অনুষ্ঠিত হয়।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবসের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বর থেকে পদযাত্রা বের হয়। পদযাত্রা শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে বিভিন্ন অনুষদ, বিভাগ, হল, সমিতি, ক্রিয়াশীল ছাত্র সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব আশরাফ উদ্দিন খান। তবে মোনাজাতে বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপনকারী শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নিতে ভুলে যান তিনি। এ ঘটনায় শাখা ছাত্র দলের নেতাকর্মীরা ক্ষুব্ধ হন এবং তাৎক্ষণিক প্রতিবাদ করে দ্বিতীয়বার মোনাজাতের দাবি জানান।

এসময় নেতাকর্মীরা বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। মোনাজাতে কেন তার নাম নেওয়া হবে না। যার জন্য বিশ্ববিদ্যালয়ে চাকরি করতে পারছে তার নাম নিতে ভুল হয় কীভাবে? ভিসি ও আজকের আয়োজক কমিটিকে এর জবাব দিতে হবে। জিয়া পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক কে পদত্যাগ করতে হবে। পুনরায় মোনাজাত করে এরপর সবাই এখান থেকে স্থান ত্যাগ করবে। ইচ্ছাকৃত শহিদ জিয়ার নাম নেয়নি বলে অভিযোগ তুলেন শাখা ছাত্রদল।

পরে আয়োজকদের পক্ষ থেকে পুনরায় মোনাজাত পরিচালনা করা হয় এবং সেখানে তার নাম উল্লেখ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুনসহ অন্য নেতাকর্মীরা।

এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ধর্মীয় মূল্যবোধ, আইন ও বিজ্ঞানসহ আধুনিক শিক্ষার সমন্বয়ে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। আজকের এই মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের মোনাজাতে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নামটি বাদ দেওয়া হয়েছে। আমি মনে করি এটি সম্পূর্ণ ইচ্ছাকৃত। বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিকল্পিতভাবে উনার নাম বাদ দিয়েছে। গুটিকয়েক শিক্ষকের একটি দল ভিসিকে জিম্মি করে নিজেদের স্বার্থ হাসিল করছে। বর্তমান প্রশাসনও পূর্বের ফ্যাসিবাদের পথেই হাঁটছে।

এ বিষয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন কমিটির আহ্বায়ক, জিয়া পরিষদের প্রচার সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, মানুষের ভুল হতেই পারে। ইমাম সাহেবেরও এখানে ভুল হয়েছে। দোয়া ও মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম না নেওয়াটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ভুল। আমি ছাত্রজীবন থেকেই শহীদ জিয়ার আদর্শ লালন করি। তাই ইচ্ছাকৃতভাবে নাম বাদ দেয়ার ব্যাপারে আয়োজক কমিটির বিরুদ্ধে যে অভিযোগটি এসেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কুষ্টিয়ায় আইন-শৃঙ্খলা জোরদারে মতবিনিময় সভা

Next Post

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান আমির হামজার

Related Posts

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য
শিক্ষা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষণে আবেদন
শিক্ষা

এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষণে আবেদন

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা
শিক্ষা

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

Next Post
বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান আমির হামজার

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান আমির হামজার

Discussion about this post

সর্বশেষ সংবাদ

৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪

৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪

এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি

এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি

হজ চুক্তি সই, বাংলাদেশের কোটা বাড়ল

হজ চুক্তি সই, বাংলাদেশের কোটা বাড়ল

ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি, জায়গা হলো না কেইনের

ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি, জায়গা হলো না কেইনের

ছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে অভিযুক্ত ইমন গ্রেপ্তার

ছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে অভিযুক্ত ইমন গ্রেপ্তার

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist