Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

জাতীয় তথ্য বাতায়নে আপডেটের আশ্বাস তথ্যমন্ত্রীর

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Saturday, 14 March, 2026.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
জাতীয় তথ্য বাতায়নে আপডেটের আশ্বাস তথ্যমন্ত্রীর
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

নাজমুল হাসান : সাধারণ জনগণ ও সাংবাদিকদের তথ্যপ্রাপ্তি সহজ করতে জাতীয় তথ্যভান্ডারকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন (এমপি)।

তিনি বলেছেন, সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে জাতীয় তথ্য বাতায়নে নিয়মিতভাবে তথ্য হালনাগাদ করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।
দৈনিক দেশতথ্য প্রতিবেদককে তিনি বলেন, নাগরিকদের তথ্যপ্রাপ্তি সহজ করা সরকারের অন্যতম লক্ষ্য। সে লক্ষ্যে দেশের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের তথ্য নিয়মিত আপডেট রাখার বিষয়ে সংশ্লিষ্টদের জানানো হবে।
জানা যায়, বর্তমানে অনেক গুরুত্বপূর্ণ দপ্তরের কর্মকর্তাদের যোগাযোগ নম্বর ও প্রয়োজনীয় তথ্য National Portal Bangladesh (জাতীয় তথ্য বাতায়ন)-এ সম্পূর্ণভাবে পাওয়া যায় না। ফলে সাধারণ মানুষ এবং সাংবাদিকদের তথ্য সংগ্রহ করতে গিয়ে বিভিন্ন ধরনের ভোগান্তির সম্মুখীন হতে হয়।

গত ১৪ মার্চ ২০২৬ তারিখে জাতীয় রাজস্ব বোর্ড সংশ্লিষ্ট একটি বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরা National Board of Revenue (এনবিআর)-এর একজন সচিবের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেন। এ সময় সংশ্লিষ্ট সচিব বিষয়টি জানতে প্রশাসন শাখার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। তবে জাতীয় তথ্য বাতায়নে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের যোগাযোগ নম্বর না থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হয়নি বলে সাংবাদিকরা জানান।

সাংবাদিকদের মতে, সংবাদ প্রকাশের আগে দায়িত্বশীল কর্মকর্তাদের বক্তব্য নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত জাতীয় তথ্য বাতায়ন থেকেই কর্মকর্তাদের যোগাযোগ তথ্য নিয়ে সাংবাদিকরা বক্তব্য সংগ্রহ করেন। কিন্তু সেখানে তথ্য অসম্পূর্ণ থাকায় অনেক ক্ষেত্রে সংবাদ সংগ্রহে জটিলতা তৈরি হয়।

শুধু কেন্দ্রীয় পর্যায়েই নয়, জেলার বিভিন্ন সরকারি দপ্তরেও তথ্য হালনাগাদের ঘাটতি রয়েছে বলে অভিযোগ রয়েছে। উদাহরণ হিসেবে জেলা পর্যায়ে (এলজিইডি), (জেলা পরিষদ), (প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তর) এবং (সমাজসেবা অধিদপ্তর)-এর অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিয়মিতভাবে আপডেট করা হয় না বলে জানা গেছে। এমনকি ইউনিয়ন পর্যায়েও বিভিন্ন বরাদ্দ ও উন্নয়ন কার্যক্রমের তথ্য অনেক সময় প্রকাশ করা হয় না।
এতে সাধারণ জনগণ ও সাংবাদিকদের তথ্য সংগ্রহ করতে গিয়ে প্রায়ই ভোগান্তিতে পড়তে হয়। অনেক ক্ষেত্রে তথ্য অধিকার আইনের আওতায় আবেদন করেও তথ্য পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।

এ বিষয়ে তথ্য ও সম্প্রচার মাননীয় মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, “সরকার চায় নাগরিকরা যেন সহজেই তথ্য পেতে পারে। তাই সংশ্লিষ্ট দপ্তরগুলোকে জাতীয় তথ্য বাতায়নে কর্মকর্তাদের যোগাযোগ নম্বরসহ প্রয়োজনীয় তথ্য নিয়মিত আপডেট করার বিষয়ে জানানো হবে।”
তিনি আশা প্রকাশ করেন, এতে সাধারণ জনগণ ও সাংবাদিকদের তথ্যপ্রাপ্তি সহজ হবে এবং সরকারি সেবার স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বৃদ্ধি পাবে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কুমারখালীতে ৮৭ ইমাম, মুয়াজ্জিন ও খাদেম পেলেন ঈদ উপহার

Next Post

পুকুর সংস্কারের নামে মাটির বাণিজ্য!

Related Posts

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ
জাতীয় খবর

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা
জাতীয় খবর

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান
জাতীয় খবর

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

Next Post
পুকুর সংস্কারের নামে মাটির বাণিজ্য!

পুকুর সংস্কারের নামে মাটির বাণিজ্য!

Discussion about this post

সর্বশেষ সংবাদ

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না

হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না

১১ চালান সরবরাহে অপারগতা, জ্বালানি আমদানিতে নতুন হিসাব

১১ চালান সরবরাহে অপারগতা, জ্বালানি আমদানিতে নতুন হিসাব

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist