কুষ্টিয়া জেলার স্থায়ী অধিবাসী মাধ্যমিকোত্তর অধ্যয়নরত মেধাবী ও অস্বচ্ছল ছাত্র-ছাত্রীদের এককালীন (২০২৫-২০২৬ অর্থ বছর) বৃত্তি প্রদানের জন্য আবেদন আহবান করা হচ্ছে।
কুষ্টিয়া ছাত্র কল্যাণ ফাউন্ডেশন এর কার্যকরী পরিষদের সভা গত ৭ এপ্রিলে ছাত্র কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ও কুষ্টিয়া জেলা প্রশাসকের এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে এই আবেদনের আহবান করা হয় ।
উক্ত সভার সিদ্ধান্ত অনুযায়ী কুষ্টিয়া জেলার স্থায়ী অধিবাসী মাধ্যমিকোত্তর অধ্যয়নরত মেধাবী ও অস্বচ্ছল ছাত্র-ছাত্রীদের এককালীন (২০২৫-২০২৬ অর্থ বছর) বৃত্তি প্রদানের জন্য আবেদন আহবান করা হচ্ছে। ছাত্র কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জনাব অধ্যাপক মোঃ সিরাজুল হক জানান, আবেদনের নিয়মাবলী ও শর্ত নিম্নরূপ: ২০-০৪-২০২৬ হতে ১৫-০৫-২০২৬ তারিখের মধ্যে আবেদন ফরম সংগ্রহ ও জমা দিতে হবে।
ওয়েব সাইট থেকে আবেদন ফরম সংগ্রহ করা যাবে।ই-মেইলের মাধ্যমে আবেদন ফরম জমা দেয়া যাবে। শিক্ষা ও কল্যাণ শাখা, জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়া অথবা কুষ্টিয়া ছাত্র কল্যাণ ফাউন্ডেশন এর ২৩ নং অম্বিকা চরণ মুখার্জী সড়ক, থানা পাড়া, কুষ্টিয়া অফিস হতে আবেদন ফরম (হার্ড কপি) সংগ্রহ করা যাবে এবং ডাক মারফত অথবা সরাসরি জমা দেওয়া যাবে।
আবেদনকারীর অভিভাবক সরকারী চাকুরিজীবি হলে অফিস প্রধান কর্তৃক, অন্যক্ষেত্রে ইউনিয়ন পরিষদ/পৌরসভার মেয়র কর্তৃক তার বার্ষিক আয়ের সনদ পত্র জমা দিতে হবে। বি: দ্র: আবেদনকারীকে অবশ্যই কুষ্টিয়া জেলার স্থায়ী নাগরিক হইতে হইবে এবং আবেদনপত্রের সাথে নিম্নোক্ত প্রত্যয়নপত্র সমূহ দাখিল করিতে হইবে।(ক) আবেদনকারীর এক কপি পাসপোর্ট আকারের ছবি। (খ) বিগত পরীক্ষাসমুহের প্রত্যয়ন পত্র এবং মার্কশীটের সত্যায়িত অনুলিপি। (গ) অভিভাবক সরকারী চাকুরীজীবি হলে অফিস প্রধান কর্তৃক, অন্যক্ষেত্রে ইউনিয়ন পরিষদ/পৌরসভার মেয়র কর্তৃক তার বার্ষিক আয়ের সনদপত্র। (ঘ) স্থায়ী ঠিকানার যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক নাগরিকত্ব সনদপত্র। (ঙ) আবেদন পত্র দাখিলের পূর্ব মাসের অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানে বেতন প্রদানের মূল রশিদের সত্যায়িত ফটোকপি। (চ) আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক পরীক্ষায় নুন্যতম জিপিএ-৪.০০ প্রাপ্ত হতে হবে।
(ছ) অভিভাবক/ আবেদনকারীর এন আই ডি কার্ড এর ফটোকপি জমা দিতে হবে।
প্রিন্ট করুন










Discussion about this post