জাহিদ হাসান:
কুষ্টিয়ার ভেড়ামারায় জুনিয়াদহ কৃষি ব্যাংক শাখায় বিজয়ী রেমিট্যান্স গ্রহীতাকে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (১৩ই মে) সকাল ১১টায় উপজেলার জুনিয়াদহ বাজার সংলগ্ন বাংলাদেশ কৃষি ব্যাংক শাখায় বৈদেশিক রেমিট্যান্স প্রণোদনা কার্যক্রমের আওতায় লটারিতে বিজয়ী গ্রহীতাকে পুরস্কার বিতরণ করা হয়।
বাংলাদেশ কৃষি ব্যাংক জুনিয়াদহ শাখার ব্যবস্থাপক মোঃ শরিফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি ব্যাংক বিভাগীয় কার্যালয় কুষ্টিয়া এর মহাব্যবস্থাপক উৎপল কবিরাজ।
বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়া বিভাগীয় নিরীক্ষণ কর্মকর্তা বিকেবি রামকৃষ্ণ দেবনাথ, কুষ্টিয়া বিভাগীয় কার্যালয় বিকেবি উপমহাব্যবস্থাপক মোঃ মনসুর রহমান, মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক বিকেবির মোঃ নাজমুল করিম চৌধুরী, কুষ্টিয়া সহকারী মহাব্যবস্থাপক বিকেবি কে.এম. মোস্তাফিজুর রহমান।
পুরস্কারঃ লটারিতে প্রথম পুরস্কার হিসেবে ১টি Samsung Galaxy A07 স্মার্টফোন জিতেছেন মোঃ সখের উদ্দিন,রেমিট্যান্স প্রেরক মোঃ খোশবার আলী, মালয়েশিয়া প্রবাসী।
প্রিন্ট করুন








Discussion about this post