Saturday, 14 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

অবরোধে সিলেটের অর্থনীতিতে অশনি সংকেত

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Monday, 13 November, 2023.
in কৃষি
Reading Time: 1 min read
0
অবরোধে সিলেটের অর্থনীতিতে অশনি সংকেত
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

দেশজুড়ে টানা অবরোধ কর্মসূচিতে আরও একদফা ধস নামল সিলেটের অর্থনীতিতে।

অবরোধ-হরতালে ব্যবসাবাণিজ্য ঠিকমত না চলায় অর্থনীতির এমন দশা বলে দাবি বিশেষজ্ঞদের।

তারা বলছেন,দেশের অন্যতম ধনাঢ্য শহর সিলেট।অঞ্চলটিতে প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে বেশি।ফলে বছরে অন্তত একবার হলেও আর্থনৈতিক হুমকির মুখে পড়ে সিলেট। তবে এবারের চিত্র ভিন্ন।করোনা,বন্যা পর হরতাল-অবরোধের চাপায় পড়েছে
সিলেট। ভাঙচুর-সংঘর্ষের আতঙ্কে যান চলাচল অস্বাভাবিক হওয়ায় জনজীবনে স্থবিরতা নেমেছে। ব্যবসাবাণিজ্য ঠিকমত হচ্ছে না। হতাশ হয়ে পড়েছেন বড় বড় ব্যবসায়ীরা। ফলে ভয়াবহ হুমকির মুখে পড়েছে অঞ্চলটির অর্থনীতি।

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সূত্রে জানা গেছে, বিএনপি-জামায়াতের চলমান অবরোধে সিলেট জেলায় প্রতিদিন প্রায় ৩০০ কোটি টাকার আর্থিক ক্ষতি হচ্ছে।

সিলেট নগরীর বন্দরবাজারের শীর্ষ কয়েক ব্যবসায়ীর সঙ্গে কথা হলে তারা জানান,রাজনৈতিক সহিংসতার প্রভাব পড়েছে সিলেটের সর্বক্ষেত্রে। টানা অবরোধে বিপর্যস্ত হয়ে পড়েছে অর্থনীতির মূলচালিকা শক্তি ব্যবসাবাণিজ্য। নগরজুড়েএখন আর্থনৈতিক মন্দাভাব। নীরব কান্নায় অশ্রু ঝরছে সিলেটবাসীর।

বন্দরবাজার বণিক সমিতির কয়েকজন নেতৃবৃন্দের সঙ্গে কথা হলে তারা জানান,টানা অবরোধ ও হরতালে ব্যবসায় ধস নেমেছে। শ্রমজীবীরা ঘর থেকে বের হতে পারছেন না স্বাভাবিকভাবে।আগে একদিনে যে ব্যবসা হত,এখন তিনদিনেও তা হচ্ছে না। অবরোধ আতঙ্কে কোনকিছুই হচ্ছে না। অর্থনীতির চাকা বন্ধ হয়ে যাচ্ছে।

পাথররাজ্য নামে খ্যাত কোম্পানীগন্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হোসেন বলেন,টানা হরতাল-অবরোধে চরম ভোগান্তিতে আছে কোম্পানীগন্জবাসী। যথাযথভাবে
কোনকিছুই হচ্ছে না।উপজেলার আয়বহুল পাথর ব্যবসা,বালু ব্যবসা বন্ধ প্রায়। শ্রমজীবীরা নিয়মিত কাজ করতে পারছেন না। বাজারে দোকানপাট কিছুটা খোলা থাকলেও বেচাকেনা একদমই নেই বললে চলে। এমন অবস্থা চলতে থাকলে অর্থ সঙ্কটে
মানুষ না খেয়ে মরবে। এদিকে অর্থনীতিতে দারুণ অবদান রাখা সিলেটের পর্যটন কেন্দ্রগুলোও পর্যটক খরায় ভোগছে। ফলে সেখানকার ব্যবসায়ী ও শ্রমিকদের জীবনে স্থবিরতা দেখা
দিয়েছে। প্রত্যাশিত পর্যটক না থাকায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন পর্যটন ব্যবসায়ীসহ এ খাতের সঙ্গে জড়িতরা।
সংশ্লিষ্টদের দাবি, গেল একসপ্তাহে অবরোধের কারণে সিলেটে পর্যটক না আসায় মোটা অঙ্কের ক্ষতির মুখে পড়েছেন তারা।
সিলেট ট্যুরিজম ক্লাবের সভাপতি হুমায়ুন কবির লিটন বলেন,অক্টোবর মাস থেকে সিলেটে শুরু হয় পর্যটন মৌসুম। নভেম্বর-ডিসেম্বরে লাখো পর্যটকের পদচারণায়
মুখরিত থাকে সিলেট। কিন্তু পর্যটন মৌসুমের শুরুতেই বিএনপি-জামায়াতের সমাবেশ, হরতাল ও অবরোধের কারণে পর্যটকশূন্য হয়ে পড়েছে সিলেট। এতে বিপাকে পড়েছে পর্যটন সংশ্লিষ্টরা। তিনি এসব ক্ষতি পুষিয়ে নিতে সরকারের সহযোগিতা কামনা করেন।

দৈনিক দেশতথ্য//এইচ//

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কুষ্টিয়ায় চলতি আমন মৌসুমে পোকার আক্রমণে কৃষকেরা দিশেহারা

Next Post

নান্দাইলে মিছিলে আগ্নেয়াস্ত্র প্রদর্শন নিয়ে তোলপাড়!

Related Posts

ভেড়ামারায় কৃষকদের সাথে মতবিনিময় সভা
কৃষি

ভেড়ামারায় কৃষকদের সাথে মতবিনিময় সভা

সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে কুষ্টিয়ায় কৃষক প্রশিক্ষণ
কৃষি

সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে কুষ্টিয়ায় কৃষক প্রশিক্ষণ

মিরপুরে কৃষি কার্যক্রম পরিদর্শনে কৃষি কর্মকর্তা আলমগীর বিশ্বাস
কৃষি

মিরপুরে কৃষি কার্যক্রম পরিদর্শনে কৃষি কর্মকর্তা আলমগীর বিশ্বাস

Next Post
নান্দাইলে মিছিলে আগ্নেয়াস্ত্র প্রদর্শন নিয়ে তোলপাড়!

নান্দাইলে মিছিলে আগ্নেয়াস্ত্র প্রদর্শন নিয়ে তোলপাড়!

Discussion about this post

সর্বশেষ সংবাদ

পুরোনো হিন্দি গানের সুরে মুগ্ধ আইসিসিবি হেরিটেজের অতিথিরা

পুরোনো হিন্দি গানের সুরে মুগ্ধ আইসিসিবি হেরিটেজের অতিথিরা

গৌরী খানের কঠোর নিয়মে কোণঠাসা শাহরুখ!

গৌরী খানের কঠোর নিয়মে কোণঠাসা শাহরুখ!

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

চ্যাটে না ঢুকেই মেসেজ পড়ার সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

চ্যাটে না ঢুকেই মেসেজ পড়ার সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন তিন বিশ্বনেতা, আলোচনার বিষয় কী?

চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন তিন বিশ্বনেতা, আলোচনার বিষয় কী?

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist