Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

আইসিসিবিতে বসুন্ধরাতে অনুষ্ঠিত হলো এলপিজি নাইট

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Tuesday, 30 May, 2023.
in কৃষি
Reading Time: 1 min read
0
আইসিসিবিতে বসুন্ধরাতে অনুষ্ঠিত হলো এলপিজি নাইট
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

অংশ নিয়েছিল ৩০টি দেশের এলপিজি অপারেটরা

বাজারে শীর্ষস্থানে বসুন্ধরা এলপি গ্যাস। তাদের আয়োজনে বিশ্বের ৩০টি দেশের এলপিজি অপারেটরদের নিয়ে অনুষ্ঠিত হলো ‘এলপিজি নাইট’।

মঙ্গলবার (৩০ মে) রাতে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) হল-৩-এ জাঁকজমকপূর্ণ ‘এলপিজি নাইট’ অনুষ্ঠিত হয়। এতে বসুন্ধরা এলপি গ্যাসের পক্ষ থেকে বাংলাদেশ, ভারতসহ বিশ্বের ৩০টি দেশের এলপিজি অপারেটরদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড এলপিজি অ্যাসোসিয়েশনের সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জেমস রোক্যাল, এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (লোয়াব) সভাপতি আজম জে চৌধুরী, জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ড. ইজাজ হোসেন, বসুন্ধরা এলপি গ্যাসের সিও (ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং, সেক্টর-এ) এম এম জসিম উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জেমস রোক্যাল বলেন, বাংলাদেশের কোম্পানিগুলো যেভাবে এলপিজিতে বিনিয়োগ করছে, তা আগামী দিনের জন্য অত্যন্ত সম্ভাবনাময় খাত হিসেবে বিবেচিত হবে। এই খাতকে কীভাবে সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই লক্ষ্যে কাজ করব। আমারা চাই এলপিজি খাত আরও নিরাপদ হোক এবং নতুন কিছু উদ্ভাবিত হোক। তাহলেই আমরা এই এলপিজি খাতকে শীর্ষস্থানে নিয়ে যেতে পারবো। পাশাপাশি বসুন্ধরা গ্রুপকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এমন সুন্দর একটি আয়োজন করার জন্য।

জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ড. ইজাজ হোসেন বলেন, বাংলাদেশে স্বল্প সময়ে যেভাবে এলপিজি খাত এগিয়েছে, তা অবশ্যই প্রশংসনীয়। যেখানে প্রাকৃতিক গ্যাসের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সেখানে এলপিজি খুবই সস্তা মূল্যে পাওয়া যায়। এলপিজি যেহেতু যানবাহনে ব্যবহার করা যায়, তাই এটা গুরুত্বপূর্ণ। আমি চাই বাংলাদেশের এলপিজি ইন্ডাস্ট্রি আরও এগিয়ে যাক।

বসুন্ধরা এলপি গ্যাসের সিওও (ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং, সেক্টর-এ) এম এম জসিম উদ্দিন বলেন, বসুন্ধরা এলপিজি নাইটের মূল উদ্দেশ্য হচ্ছে দেশের এলপিজি খাতকে বহির্বিশ্বে তুলে ধরা। আমরা মনে করি, এতে দেশের এলপিজি সেক্টর অনেক বেশি জনপ্রিয় হবে। একই সঙ্গে বহির্বিশ্ব জানবে বাংলাদেশের এলপিজি সেক্টর সম্পর্কে; এর ফলে বাংলাদেশে আরও অনেক বিনিয়োগ আসবে।

এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আজম জে চৌধুরী বলেন, এলপিজি গ্যাস যে শুধু গৃহস্থালিতে ব্যবহার হয় এমটা নয়। এটা এখন বাণিজ্যিক পর্যায়েও ব্যবহার হচ্ছে। দেশে এলপিজি সেক্টর দিন দিন অনেক বড় হচ্ছে। তাই আমাদের এই সেক্টরের অবকাঠামোকে আরও শক্তিশালী করতে হবে।

বসুন্ধরা এলপি গ্যাস দেশের মার্কেটে শীর্ষস্থানে আছে উল্লেখ করে তিনি বলেন, বসুন্ধরা এলপি গ্যাস হচ্ছে দেশের পাইওনিয়র। এলপিজি নাইটের আয়োজন করার জন্য বসুন্ধরা গ্রুপকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।

পুরো আয়োজন এর সঞ্চালক হিসেবে ছিলেন বসুন্ধরা গ্রুপের সেক্টর-এ’র হেড অফ স্ট্রাটেজি এন্ড পাবলিক রিলেশনের প্রধান জনাব জাকারিয়া জালাল।

বাংলাদেশে এলপিজির প্রসার আরও বাড়াতে ওয়ার্ল্ড এলপিজি অ্যাসোসিয়েশন আয়োজন করেছে দুই দিনব্যাপী ‘এশিয়ান রিজিওনাল এলপিজি সামিট’। আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) মঙ্গলবার (৩০ মে) সকাল ১০টা থেকে শুরু হওয়া সামিট চলবে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত। এই সামিটের প্লাটিনাম স্পন্সর হিসেবে রয়েছে বসুন্ধরা এলপি গ্যাস।

সামিটের মাধ্যমে দেশি-বিদেশি এলপিজি সরবরাহকারী কোম্পানিগুলো তাদের আধুনিক প্রযুক্তির সিলিন্ডারসহ এলপিজি খাতের সঙ্গে সম্পৃক্ত পণ্য সিলিন্ডার বাল্ব, রেগুলেটর ও অটোগ্যাস স্টেশন মেশিনারি এবং শিল্প-কারখানায় এলপিজির প্লান্ট স্থাপনের যন্ত্রাংশ স্টলগুলোতে প্রদর্শন করেছে। প্রথম দিনেই দেশি-বিদেশি দর্শনার্থীদের ভিড় ছিল।

দেশের এলপি গ্যাসের বাজারে শীর্ষস্থানে থাকা বসুন্ধরা এলপি গ্যাস এখন আন্তর্জাতিক ব্র্যান্ড হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। গত দুই দশকে ধারাবাহিকভাবে বেস্ট ব্র্যান্ড এবং সুপার ব্র্যান্ড স্বীকৃতিও পেয়েছে এ প্রতিষ্ঠান। ১৯৯৯ সালে এলপি গ্যাসের ব্যবসা শুরু করে বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। প্রায় দুই যুগ সময় ধরে দেশের বাজারে শীর্ষস্থান দখল করে আছে বসুন্ধরা এলপি গ্যাস। দেশের মানুষের পছন্দের ব্র্যান্ড হিসেবে জায়গা করে নিয়েছে বসুন্ধরা এলপি গ্যাস।

এবি//দৈনিক দেশতথ্য//মে ৩০,২০২৩//

Tags: আইসিসিবিতে বসুন্ধরাএলপিজি নাইট
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

সিসিকে সাধারণ কাউন্সিলর পদে একমাত্র নারী শাহনাজ

Next Post

মিরপুরে জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী পালিত

Related Posts

ভেড়ামারায় কৃষকদের সাথে মতবিনিময় সভা
কৃষি

ভেড়ামারায় কৃষকদের সাথে মতবিনিময় সভা

সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে কুষ্টিয়ায় কৃষক প্রশিক্ষণ
কৃষি

সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে কুষ্টিয়ায় কৃষক প্রশিক্ষণ

মিরপুরে কৃষি কার্যক্রম পরিদর্শনে কৃষি কর্মকর্তা আলমগীর বিশ্বাস
কৃষি

মিরপুরে কৃষি কার্যক্রম পরিদর্শনে কৃষি কর্মকর্তা আলমগীর বিশ্বাস

Next Post
মিরপুরে জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী পালিত

মিরপুরে জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী পালিত

Discussion about this post

সর্বশেষ সংবাদ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist