Saturday, 14 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

আবাসন খাতে বিনিয়োগ ও নীতি সহায়তা জরুরি

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Thursday, 16 December, 2021.
in কৃষি
Reading Time: 1 min read
0
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

বিপুল সম্ভাবনা সত্ত্বেও আবাসন খাত বিকশিত হতে পারছে না। যথাযথভাবে বিনিয়োগ ও সরকারি নীতি সহায়তা পেলে এ খাতে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ রয়েছে। আবাসন খাত দেশের জিডিপিতে আরো বেশি অবদান রাখতে পারে। বিশেষজ্ঞরা মনে করেন সময় উপযোগী সরকারি নীতি সহায়তা না পাওয়া ও তহবিল সংকটের কারণে তা হচ্ছে না।

সোমবার বেসরকারি উন্নয়ন সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআরআই) আয়োজিত এক ভার্চুয়াল গোলটেবিল আলোচনায় এসব কথা উঠে আসে।

বক্তারা বলেন, সরকারের উচিত আবাসন খাতকে অগ্রাধিকার ও নীতিগত সহায়তা দেওয়া। একই সঙ্গে পর্যাপ্ত তহবিলের যোগান দেওয়ার মাধ্যমে মধ্য ও নিম্ন আয়ের মানুষকে সাশ্রয়ী মুল্যে বসবাসযোগ্য আবাসনের আওতায় আনা সম্ভব বলে মনে করেন তারা।

করোনা পরবর্তী আবাসন খাতের মাধ্যমে অর্থনীতি পুনরুদ্ধার ও উচ্চতর জিডিপি প্রবৃদ্ধির জন্য “সাশ্রয়ী আবাসন অর্থায়ন-পর্ব ১” আইএফসি’র গোলটেবিল সিরিজ বৈঠকের অংশ ছিল হিসেবে সোমবার এই আলোচনা সভা আয়োজন করা হয়।

এতে মুল প্রবদ্ধ উপস্থাপন করেন গ্লোবাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ক্যাপিটাল মার্কেটস-ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের এশিয়া প্যাসিফিক প্রধান থিয়ের্নো হাবিব হ্যান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন পিআরআই’এর নির্বাহি পরিচালক ড. আহসান এইচ মনসুর।

ড. মনসুর বলেন, ‘এই খাতে সরকারের বাজেট বরাদ্দ আর বিনিয়োগ খুবই কম। প্রতিবেশী ভারতসহ বেশিরভাগ দেশই আবাসনকে তৃতীয় খাত হিসেবে বিবেচনা করে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এটা ১৪তম। এ খাতে বাজেট বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়ে তিনি আরও বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় ৩০% শহরাঞ্চলে বাস করে। কিন্তু, এই ৩০% এর অর্ধেন সংখ্যক লোকের জন্যও আবাসন নিশ্চিত করা সম্ভব হয়নি। এই বিষয়ে সরকারের বেতন নীতিও খুবই দুর্বল এবং এই খাতের ঋণের জন্য ব্যাংকগুলোও প্রয়োজনীয় সহায়তা দেয় না। সরকারের উচিত বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে আবাসত খাতে ব্যাংক খাতের বিনিয়োগ বাড়ানোর ব্যবস্থা করা।

ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেডের প্রধান নির্বাহি কর্মকর্তা নাসিমুল বাতেন বলেন, “বাংলাদেশে জমির দাম অনেক বেশি। তবুও ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলো এই খাতে ঋণ দিয়ে আসছে। কিন্তু কখনো কখনো এসব ঋণের টাকা উঠিয়ে আনা খুবই কঠিন হয়ে পড়ে। এছাড়া জমির জন্য ফি এবং ফ্ল্যাট রেজিস্ট্রেশন মাসুলও অনেক বেশি। সব মিলিয়ে আবাসন খাত একটি চ্যালেঞ্জিং সময় পার করছে।

আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) সৈয়দ জাভেদ নূর বলেন, এই খাতে আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগ ক্রমান্বয়ে বাড়ছে। সরকার আরো কিছু উদ্যোগ নিলে এই খাতকে এগিয়ে নেওয়া সম্ভব।

বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেডের প্রধান নির্বাহি কর্মকর্তা (সিইও) আসিফ ইকবাল বলেন, কৃষি ও তৈরি পোশাক খাতের পরে, আবাসন খাতকে কর্মসংস্থান সৃষ্টির অন্যতম প্রধান খাত হিসাবে বিবেচনা করা হয়। জিডিপিতে এই খাতের অবদান ১২-১৫%। অথচ সরকারি নীতি সহায়তা প্রাপ্তির বেলায় এ খাত অনেক পিছিয়ে রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১৯-২০ অর্থবছরে আবাসন খাতে অর্থায়নের চাহিদা ছিল দেড় লাখ কোটি টাকা। ২০২০-২১ অর্থবছরে, এই চাহিদা আরও ৫ হাজার কোটি টাকা বেড়েছে। সরকার আবাসন খাতের ব্যবসায়ীদের প্রতি যত্নশীল হলে এ খাতের মাধ্যমে আরও সাশ্রয়ী আবাসনের পাশাপাশি দেশের উন্নয়ন করা সম্ভব।

মূল প্রবন্ধে বলা হয়, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় নির্ধারিত ১১টি লক্ষ্যের মধ্যে রয়েছে ২০৩০ সালের মধ্যে সবার জন্য পর্যাপ্ত, নিরাপদ এবং সাশ্রয়ী মূল্যের আবাসন। মৌলিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং বস্তির উন্নতির ওপর জোর দেওয়া। শুধু তাই নয় এই লক্ষ্যগুলো অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ, বাসযোগ্য এবং টেকসই অবকাঠামো বির্নিমানের আহ্বান জানায়। পরিকল্পিত অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে জনসাধারণের বৈশ্বিক উন্নয়ন ও সাংস্কৃতিক উন্নয়নের জন্য সব নাগরিকের জন্য মানসম্পন্ন আবাসনের ব্যবস্থা করা রাষ্ট্রের অন্যতম সাংবিধানিক দায়িত্ব।

এছাড়া এতে আরো বক্তব্য দেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম। উপস্থিত ছিলেন অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মফিজ উদ্দিন আহমেদ, ব্র্যাক ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আরএফ হোসেন, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গ্রুপের প্রিন্সিপাল ইনভেস্টমেন্ট অফিসার এহসানুল আজিম প্রমুখ।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কুষ্টিয়ায় ডাকাতি মামলায় ৪ জনের কারাদন্ড

Next Post

বাজুস সভাপতির দায়িত্বে সায়েম সোবহান আনভীর

Related Posts

ভেড়ামারায় কৃষকদের সাথে মতবিনিময় সভা
কৃষি

ভেড়ামারায় কৃষকদের সাথে মতবিনিময় সভা

সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে কুষ্টিয়ায় কৃষক প্রশিক্ষণ
কৃষি

সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে কুষ্টিয়ায় কৃষক প্রশিক্ষণ

মিরপুরে কৃষি কার্যক্রম পরিদর্শনে কৃষি কর্মকর্তা আলমগীর বিশ্বাস
কৃষি

মিরপুরে কৃষি কার্যক্রম পরিদর্শনে কৃষি কর্মকর্তা আলমগীর বিশ্বাস

Next Post
বাজুস সভাপতির দায়িত্বে সায়েম সোবহান আনভীর

বাজুস সভাপতির দায়িত্বে সায়েম সোবহান আনভীর

Discussion about this post

সর্বশেষ সংবাদ

চ্যাটে না ঢুকেই মেসেজ পড়ার সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

চ্যাটে না ঢুকেই মেসেজ পড়ার সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন তিন বিশ্বনেতা, আলোচনার বিষয় কী?

চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন তিন বিশ্বনেতা, আলোচনার বিষয় কী?

মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারল আর্জেন্টিনা

মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারল আর্জেন্টিনা

চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল স্বাভাবিক

চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল স্বাভাবিক

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist