Saturday, 14 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কালিয়াকৈরে ইটভাটায় অভিযান: চিমনী না ভাঙ্গায় ক্ষুব্দ এলাকাবাসী

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Sunday, 4 February, 2024.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
কালিয়াকৈরে ইটভাটায় অভিযান: চিমনী না ভাঙ্গায় ক্ষুব্দ এলাকাবাসী
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

ফজলুল হক, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন। কিন্তু চিমনী না ভাঙ্গায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।অপর দিকে একই অপরাধে বৈষম্যের জরিমানায় ক্ষুব্দ ইটভাটার মালিকরা।

এলাকাবাসী, ইটভাটা কর্তৃপক্ষ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, চলতি বছর কালিয়াকৈর উপজেলায় ৪৩টি ইটভাটার মধ্যে চালু আছে ২৭টি। এসব ইটভাটা তিন ফসলি জমি, নদীর তীরসহ লোকালয়ে অবস্থিত। এর মধ্যে উপজেলার দরবাড়িয়া এলাকায় রোববার দুপুরে পাশাপাশি তিনটি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী মাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অনিন্দ্য গুহ, কালিয়াকৈর থানার এসআই আফজাল হোসেনসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, পুলিশ ও আনসার সদস্যরা। অভিযান চালিয়ে ওই তিন অবৈধ ইটভাটার সাইট ওয়ালের আংশিক ভেঙ্গে ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়। কিন্তু চিমনী না ভাঙ্গার কারণে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তারা বলছেন, কয়েক দিন পরই বৃদ্ধাঙ্গুল দেখিয়ে এসব ইটভাটা আবার চালু হবে। ওই অবৈধ ইটভাটার মধ্যে জে.আর.বি ইটভাটাকে ৪ লক্ষ টাকা, এস.বি স্টারকে ৪ লক্ষ টাকা এবং ন্যাশনাল ব্রিকসকে ২ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ইটভাটার মালিকদের অভিযোগ, পাশাপাশি ইটভাটা, অপরাধও একই ধরণের। অথচ অদৃশ্য কারণে এক ইটভাটাকে ২ লক্ষ টাকা কম জরিমানা করা হয়। একই অপরাধে বৈষম্যের জরিমানায় ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগী অপর দুই ইটভাটার মালিক।

এস.বি স্টার ইটভাটার মালিক নাছির উদ্দিন বলেন, একই অপরাধে আমাকে ৪ লক্ষ টাকা জরিমানা করলেও অদৃশ্য কারণে পাশের ইটভাটা ন্যাশনাল ব্রিকসকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। এটাকে কি সঠিক বিচার বলে?

অপর জে.আর.বি ইটভাটার মালিক সৈয়দ সোহেল রানা বলেন, আমার ইটভাটার ৪টি দেয়াল ভাঙ্গা হলেও একই অপরাধে ন্যাশনাল ব্রিকসের ২টি ছোট দেয়াল ভাঙ্গা হয়। অজ্ঞাত কারণে ওই ভাটাকে জরিমানাও করা হয়েছে। এটা কেমন বিচার?

কম জরিমানা করার বিষয়ে জানতে চাইলে ন্যাশনাল ব্রিকসের মালিক নুরুল ইসলাম জানান, আমাকে প্রশাসন ডেকে ছিল। আমি মেয়াদ উত্তীর্ণের কাগজপত্র দেখানোর কারণে আমাকে কম জরিমানা করেছেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী মাজিস্ট্রেট ও উপজেলা নিবাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী জানান, কাগজপত্র না থাকার কারণে তিনটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান চালিয়ে ওই তিনটি ইটভাটা বন্ধ করে দিয়েছি। এছাড়া তিনটি ইটভাটাকে ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

চিমনী কেন ভাঙ্গা হয়নি জানতে চাইলে তিনি বলেন, চিমনীটা ভেঙ্গে দিতে পারলাম না, সেটা বিষয় না। যেটা ভেঙ্গে দিয়েছি, সেটা ছাড়া ইটভাটা চালাতে পারবে না। এই চিমনী ভাঙ্গতে গেলে সময় সাপেক্ষ ব্যাপার। পরবর্তীতে এসব ইটভাটা পরিচালনা করলে আমরা আরো কঠোর আইগত ব্যবস্থা গ্রহণ করবো। তবে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক দেশতথ্য//এইচ//

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কলাপাড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

Next Post

এশিয়ান-আফ্রিকান চেম্বার এর বাংলাদেশের সভাপতি জিল্লুর

Related Posts

ফ্র্যাকশনেশন প্লান্টের আড়ালে ক্রুড অয়েল আমদানির অবৈধ চেষ্টা: এসপিসিএল-এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি
জাতীয় খবর

ফ্র্যাকশনেশন প্লান্টের আড়ালে ক্রুড অয়েল আমদানির অবৈধ চেষ্টা: এসপিসিএল-এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
প্রধান খবর

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

শ্রমিকরা কাজে না ফিরলে রোববার থেকে কারখানা বন্ধ
জাতীয় খবর

শ্রমিকরা কাজে না ফিরলে রোববার থেকে কারখানা বন্ধ

Next Post
এশিয়ান-আফ্রিকান চেম্বার এর বাংলাদেশের সভাপতি জিল্লুর

এশিয়ান-আফ্রিকান চেম্বার এর বাংলাদেশের সভাপতি জিল্লুর

Discussion about this post

সর্বশেষ সংবাদ

মধ্যনগর থেকে কলমাকান্দা বারোমাসি সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

মধ্যনগর থেকে কলমাকান্দা বারোমাসি সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

ইয়াবা সেবনের ভিডিও ফেসবুকে, কলাপাড়ায় ছাত্রদল নেতা বহিষ্কার

ইয়াবা সেবনের ভিডিও ফেসবুকে, কলাপাড়ায় ছাত্রদল নেতা বহিষ্কার

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist