জাকের আলী শুভ: “করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস” প্রতিপাদ্যকে সামনে রেখে কুমারখালীতে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
১১ আগষ্ট মঙ্গলবার সকালে, কুমারখালী উপজেলা পরিষদ চত্বরে, উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমারখালী, কুষ্টিয়ার আয়োজনে জাতীয় ফল মেলা -২০২৬ উদ্বোধন করেন, কৃষিবিদ শওকত হোসেন ভুঁইয়া, উপ-পরিচালক, কুষ্টিয়া।
এ সময় কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার, সহকারী কমিশনার (ভূমি) কুমারখালী, নাভিদ সারওয়ার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মনির হোসেন, কুমারখালী থানা বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান, কুমারখালী উপজেলা যুবদলের দলের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান সবুজ প্রমুখ ছাড়াও কুমারখালী কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তাগন, বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে ফল চাষের বিকল্প নেই। দেশীয় ও মৌসুমি ফলের উৎপাদন বৃদ্ধি, সংরক্ষণ এবং বাণিজ্যিকভাবে ফল চাষ সম্প্রসারণের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি করা সম্ভব। তারা বাড়ির আঙিনা, পতিত জমি ও রাস্তার ধারে অধিক হারে ফলদ বৃক্ষ রোপণের আহ্বান জানান। পাশাপাশি ফল উৎপাদনের পাশাপাশি সঠিক সংরক্ষণ ও বাজারজাতকরণের ওপর গুরুত্বারোপ করেন।
মেলায় বিভিন্ন প্রজাতির দেশীয় ও বিদেশি ফলের প্রদর্শনী, আধুনিক ফল চাষ প্রযুক্তি এবং কৃষি বিষয়ক তথ্যসমৃদ্ধ স্টল স্থান পেয়েছে। উপজেলার বিভিন্ন কৃষক, নার্সারি মালিক ও কৃষি উদ্যোক্তারা এতে অংশগ্রহণ করেন। মেলাটি আগামী তিন দিন জনসাধারণের জন্য উন্মূক্ত থাকবে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post