নাজমুল হাসান:
কুষ্টিয়া জেলার মানবিক জেলা প্রশাসক মোঃ ইকবাল হোসেন আবারও প্রমাণ করলেন—প্রশাসন শুধু দাপ্তরিক দায়িত্বে সীমাবদ্ধ নয়, মানবিকতার স্পর্শেও হতে পারে অনন্য।
সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের পান্তাপাড়ায় এক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে নজির স্থাপন করেছেন তিনি।
জানা যায়, পাটিকাবাড়ী গ্রামের পান্তাপাড়ার বাসিন্দা রবিজুল ইসলামের ছেলে নাজমুলের একমাত্র আয়ের উৎস ছিল কিস্তির ঋণের টাকায় কেনা একটি পাখীভ্যান। দুর্বৃত্তদের হাতে সেটি চুরি হয়ে গেলে পরিবারটি চরম অনিশ্চয়তার মুখে পড়ে।
বিষয়টি জেলা প্রশাসকের নজরে আসামাত্রই তিনি দ্রুত পদক্ষেপ নেন। সন্ধ্যায় তিনি নিজেই নতুন একটি পাখীভ্যান, চাল ও কম্বল নিয়ে উপস্থিত হন নাজমুলের বাড়িতে। প্রশাসনের এমন তাৎক্ষণিক ও সহমর্মী উদ্যোগে স্বস্তি ফিরে আসে পরিবারটিতে।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান এবং পাটিকাবাড়ী ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড সদস্য মোঃ মতিউর রহমান লিটন।
জেলা প্রশাসকের হাত থেকে নতুন ভ্যান গ্রহণ করে আবেগাপ্লুত নাজমুল ও তার পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় বাসিন্দারাও প্রশাসনের এই মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
এদিকে, পান্তাপাড়ার জামে মসজিদে একটি এসি প্রদান করার প্রতিশ্রুতি দেন উপস্থিত মুসল্লিরা, যা এলাকাবাসীর মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।
মানবিক উদ্যোগ ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে জেলা প্রশাসক মোঃ ইকবাল হোসেন দেখালেন—জনগণের দুঃসময়ে পাশে দাঁড়ানোই একজন সত্যিকারের প্রশাসকের পরিচয়।
প্রিন্ট করুন








Discussion about this post