নাজমুল হাসান :
‘বৃক্ষরোপণ করি, দূষণমুক্ত পৃথিবী গড়ি’ এবং ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ-সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কুষ্টিয়া সদর উপজেলা সমবায় কার্যালয় ও কুষ্টিয়া জেলা সমবায় ইউনিয়নের আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা সমবায় ইউনিয়নের সভাপতি এবং বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়ন, খুলনা বিভাগীয় পরিচালক জনাব মো. মনিরুজ্জামান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার হারুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা সমবায় অফিসার জনাব প্রভাস চন্দ্র বালা
কুষ্টিয়া সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রুপালি খাতুন, কুষ্টিয়া জেলা সমবায় অফিসের উপসহকারী নিবন্ধক আনিসুর রহমান এবং কুষ্টিয়া সদর উপজেলা সমবায় অফিসার সাঈদ হাসান। বলেন কুষ্টিয়া সদর উপজেলার সরকারি নির্দেশনা অনুযায়ী ১৮০০ গাছের চারা রোপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় কিন্তু এই অনুষ্ঠানে সেই লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে বলে জানান ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা হোসাইন মোহাম্মদ।
পরে সভাপতির শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয়। বক্তব্যে বক্তারা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, একটি গাছ শুধু ছায়া বা সৌন্দর্যই দেয় না; এটি পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ কমানো এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বক্তারা আরও বলেন, সরকারি ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। পরিকল্পিতভাবে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা চারাগুলোর পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করাও জরুরি।
অনুষ্ঠানে বিশেষ অতিথিরা বক্তব্য রাখার পর প্রধান অতিথি জনাব হারুন-অর-রশিদ পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তব্য দেন। পরে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক পর্ব শেষ হয়।
অনুষ্ঠানের শেষপর্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের হাত থেকে অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। এ সময় অতিথিরা নিজেরাও গাছের চারা রোপণ করেন এবং উপস্থিত সবাইকে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও চারার পরিচর্যার আহ্বান জানান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন কুষ্টিয়া জেলা সমবায় ইউনিয়নের সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম (নাঈম)।
বৃক্ষরোপণের মধ্য দিয়ে একটি সবুজ, নির্মল ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post