Wednesday, 11 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কুষ্টিয়ার সুবর্ণা : গৃহিণী থেকে সফল নারী উদ্যোক্তা

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Monday, 9 March, 2026.
in লাইফস্টাইল
Reading Time: 1 min read
0
কুষ্টিয়ার সুবর্ণা : গৃহিণী থেকে সফল নারী উদ্যোক্তা
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

এসএম জামাল,
কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালি উপজেলার চাঁপড়া ইউনিয়নের নগর সাঁওতা এলাকার এক সাধারণ গৃহিণী সুবর্ণা আক্তার।

সংসারের দায়িত্ব পালন করতে করতেই নিজের ছোট উদ্যোগকে বড় পরিসরে নিয়ে গিয়ে আজ তিনি একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে পরিচিতি পেয়েছেন। তার হাত ধরেই বর্তমানে প্রায় ৩০০ নারী নিয়মিত কাজের সুযোগ পাচ্ছেন।

স্থানীয়ভাবে জানা যায়, খুব সাধারণভাবে শুরু হয়েছিল সুবর্ণার এই পথচলা। সংসারের কাজ শেষ করে অবসর সময়ে তিনি হাতে সেলাই করে শিশুদের কাঁথা তৈরি করতেন। পাশাপাশি সূচিকর্ম ও নকশীকাঁথা বানানোই ছিল তার নেশা ও ভালো লাগার জায়গা। তখনও তিনি ভাবেননি এই ছোট উদ্যোগ একদিন এত বড় কর্মসংস্থানের প্ল্যাটফর্মে পরিণত হবে।

অনলাইন অর্ডারেই মোড় ঘোরা
সুবর্ণার জীবনে বড় পরিবর্তন আসে একটি অনলাইন অর্ডারের মাধ্যমে। একদিন ফেসবুকের মাধ্যমে প্রথম বড় অর্ডার পান তিনি—১০ পিস শিশুদের কাঁথা। নির্ধারিত সময়ের মধ্যেই তিনি অর্ডারটি সম্পন্ন করে সরবরাহ করেন। কাজের মান ও সময়নিষ্ঠা দেখে ক্রেতা সন্তুষ্ট হন এবং আবারও যোগাযোগ করেন।

এরপর আসে আরও বড় অর্ডার—৫০ পিস নকশীকাঁথা। সেই অর্ডারও নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করতে সক্ষম হন সুবর্ণা। তার এই প্রতিশ্রুতি রক্ষা ও মানসম্পন্ন কাজের কারণে ধীরে ধীরে তার কাজের চাহিদা বাড়তে থাকে। অনলাইন প্ল্যাটফর্মে পরিচিতি তৈরি হয় এবং নতুন নতুন ক্রেতা যুক্ত হতে থাকেন।

নারীদের জন্য কর্মসংস্থানের সুযোগ
অর্ডারের পরিমাণ বাড়তে থাকায় একা কাজ করা সম্ভব হচ্ছিল না। তখন তিনি আশপাশের নারীদের এই কাজে যুক্ত করতে শুরু করেন। কেউ দলবদ্ধভাবে কাজ করেন, আবার কেউ নিজ বাড়িতে বসেই কাঁথা তৈরি করে জমা দেন।
এভাবে ধীরে ধীরে তার উদ্যোগের সঙ্গে যুক্ত হন এলাকার শতাধিক নারী। বর্তমানে প্রায় ৩০০ নারী তার এই উদ্যোগের মাধ্যমে নিয়মিত আয় করার সুযোগ পাচ্ছেন। অনেক নারী ঘরের কাজের পাশাপাশি এই কাজ করে সংসারে বাড়তি আয় করছেন।

সংগ্রামের গল্প
নিজের জীবন সংগ্রামের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে সুবর্ণা আক্তার বলেন,
“একটা সিনেমার গল্প দেখে অনেক সময় মানুষ কাঁদে। কিন্তু আমার জীবনের গল্পটা সিনেমার গল্পের চেয়ে কোনো অংশে কম নয়। অনেক কষ্ট, ধৈর্য আর পরিশ্রমের মাধ্যমে আজকের এই জায়গায় আসতে পেরেছি।”

স্থানীয়রা বলছেন, সুবর্ণা আক্তারের এই উদ্যোগ শুধু একটি ব্যবসা নয়, এটি গ্রামীণ নারীদের জন্য একটি বড় কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করেছে। তার সাফল্যের গল্প এখন অনেক নারীর জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে।

বিসিক কুষ্টিয়ার ডিজিএম আশানুজ্জামান মুকুল বলেন, “সুবর্ণা আক্তারের মতো উদ্যোক্তাদের পাশে আমরা আছি। তাদের কাজকে প্রণোদনা ও সহায়তা দিয়ে আরও বড় পরিসরে সম্প্রসারণে সহায়তা করতে চাই।”
তিনি আরও বলেন, “এ ধরনের উদ্যোগ শুধু উদ্যোক্তা নয়, স্থানীয় নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে। বিসিক এ ধরনের সামাজিক ও অর্থনৈতিক উদ্যোগকে উৎসাহিত করতে সবসময় পাশে থাকবে।”

সুবর্ণা আক্তার জানান, সরকারি সহযোগিতা ও বিসিকের সমর্থনে তার উদ্যোগ আরও শক্তিশালী হবে এবং এলাকার নারীদের জন্য কর্মসংস্থান বৃদ্ধি পাবে।

স্বামী পরিত্যক্ত জেসমিন আক্তার বলেন, “এখানে কাজ শিখে আমি নিজে অর্থ উপার্জন করতে পারি। আগে মনে হত জীবন খুব সীমিত, কিন্তু সুবর্ণা আক্তারের প্রশিক্ষণ পেয়ে এখন আত্মবিশ্বাস বেড়ে গেছে এবং নিজের পরিবারের খরচ চালানো সহজ হচ্ছে।”
তিনি আরও জানান, এই ধরনের উদ্যোগ শুধু আর্থিক সাহায্যই দেয় না, বরং মানসিক শক্তি ও আত্মনির্ভরতার শিক্ষা দেয়। সুবর্ণা আক্তারের তত্ত্বাবধানে অনেক নারী আজ স্বাবলম্বী হয়ে উঠেছেন।

সংশ্লিষ্টরা মনে করেন, সরকারি ও বেসরকারি পর্যায়ে সহযোগিতা পেলে সুবর্ণা আক্তারের মতো উদ্যোক্তারা আরও বড় পরিসরে কাজ করতে পারবেন এবং গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

 

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

উপজেলা প্রেসক্লাবে ইফতার মাহফিল

Next Post

গাংনীতে এমপি নাজমুল হুদার উদ্যোগে ইফতার মাহফিল

Related Posts

হার্ট ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন
লাইফস্টাইল

হার্ট ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

মশা তাড়াতে রসুনের কার্যকারিতা
লাইফস্টাইল

মশা তাড়াতে রসুনের কার্যকারিতা

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ৫টি উপকারী খাবার
লাইফস্টাইল

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ৫টি উপকারী খাবার

Next Post
গাংনীতে এমপি নাজমুল হুদার উদ্যোগে ইফতার মাহফিল

গাংনীতে এমপি নাজমুল হুদার উদ্যোগে ইফতার মাহফিল

Discussion about this post

সর্বশেষ সংবাদ

অনুমোদনহীন রিফাইনারিতে ক্রুড আমদানির আবেদন, বিপাকে জ্বালানি খাত

অনুমোদনহীন রিফাইনারিতে ক্রুড আমদানির আবেদন, বিপাকে জ্বালানি খাত

সাকিবের পর সুপার নাইন্টিতে দল পেলেন মাহমুদউল্লাহ

সাকিবের পর সুপার নাইন্টিতে দল পেলেন মাহমুদউল্লাহ

নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের ১২০ সংসদ সদস্য

নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের ১২০ সংসদ সদস্য

ডার্ক কমেডিতে নতুন রূপে ফারিণ

ডার্ক কমেডিতে নতুন রূপে ফারিণ

রোহিঙ্গা সংকটের সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

রোহিঙ্গা সংকটের সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist