মাহাবুল ইসলাম, গাংনী: পবিত্র মাহে রমজান উপলক্ষে মেহেরপুর-২ (গাংনী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নাজমুল হুদার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ) গাংনীর কুঞ্জ রেস্টুরেন্টে আয়োজিত এ ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য নাজমুল হুদা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডা. মোঃ রবিউল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু, মেহেরপুর জেলা মুক্তিযুদ্ধ সংসদের আহবায়ক শামসুল আলম সোনা, যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক (এনসিপি) মুজাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, পৌর জামায়াতের আমীর মোঃ আহসানুল হক, কাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান মু আলম হুসাইন এবং পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও জামায়াতে ইসলামী ও বিএনপির স্থানীয় নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নাজমুল হুদা বলেন, পবিত্র মাহে রমজান মানুষকে তাকওয়া, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। তিনি গাংনী উপজেলার উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
প্রিন্ট করুন









Discussion about this post