মোঃ আউয়াল হোসেন পাটওয়ারী, রামগঞ্জ (লক্ষ্মীপুর) থেকেঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির একাদশ শ্রেণির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ‘নবীনবরণ-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টায় একাডেমির হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও আহমেদ আব্দুর রহমান ট্রাস্টের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমেদ ভূঁইয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাহাদাত হোসেন সেলিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জিয়াউল হক, রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ফিরোজ উদ্দিন চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শরীফ উল্যা আল শামস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, এজিএস আবুল কাসেম, ভাটরা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হান্নান লাভলু এবং ভোলাকোট ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম মজুমদার। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান, রামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেদ মাহমুদ ফারুক, প্রেসক্লাবের সহসভাপতি জাকির হোসেন পাটোয়ারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষাজীবনের নতুন অধ্যায়কে কাজে লাগিয়ে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। শুধু ভালো ফলাফল অর্জনই নয়, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তাঁরা। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, নবীন শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। নবীনদের বরণ শেষে এক মনোজ্ঞ ও জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা /
প্রিন্ট করুন










Discussion about this post