Wednesday, 11 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

গাংনীতে অফিস চলাকালীন ভেঙে পড়লো ছাদের পিলাস্টার

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Monday, 9 March, 2026.
in জাতীয় খবর
Reading Time: 1 min read
0
গাংনীতে অফিস চলাকালীন ভেঙে পড়লো ছাদের পিলাস্টার
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে অফিস চলাকালীন সময়ে ছাদের পিলাস্টার ভেঙে পড়েছে পরিসংখ্যান অফিসের কর্মকর্তাদের সামনে। এসময় অল্পের জন্য রক্ষা পান তারা।

সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে দশটার দিকে পরিসংখ্যান অফিসের ভেতরে ছাদের পিলাস্টার খসে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পরিসংখ্যান অফিস সূত্র জানায়, প্রতিদিনের ন্যায় অফিসের কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্ব পালন করছিলেন। এ সময় হঠাৎ ছাদের পিলাস্টার খসে পড়ে মেঝেতে। আকস্মিক এ ঘটনায় অফিসে কর্মরতদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় পাশের চেয়ারে বসে ছিলেন তারা। ঠিক ঐ সময় ছাদের নিচে অবস্থান না করায় কোন দুর্ঘটনা থেকে রক্ষা পান তারা।

স্থানীয়রা জানান, পরিসংখ্যান অফিসের কক্ষগুলোতে বাস্তবিক কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। কেবলমাত্র সামান্য রং করেই দায়িত্ব শেষ করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। আজ সামান্যের জন্য রক্ষা পান তারা।

গাংনী উপজেলা পরিসংখ্যান অফিসের জুনিয়র পরিসংখ্যান সহকারী মো: ইলিয়াস হোসেন বলেন, আমি ২০২২ সালে এ অফিসে যোগদানের পর থেকে এখন পর্যন্ত ভবনটিতে তেমন কোনো সংস্কার কাজ হয়নি। এছাড়াও ভবনের ছাদ ও দেয়ালের বিভিন্ন স্থানে ফাটল দেখা গেছে।

জুনিয়র পরিসংখ্যান সহকারী (জেএসএ) মোঃ আশরাফুল আলম বলেন, ভবনের ছাদ ও দেয়ালের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরেই ফাটল রয়েছে। ফলে প্রতিদিনই আতঙ্কের মধ্যেই অফিস করতে হয়। দ্রুত ভবনটির সংস্কার বা নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন তারা।

গাংনী উপজেলা পরিসংখ্যান অফিসের তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, সোমবার সকালে অফিস চলাকালীন সময়ে হঠাৎ করেই ছাদের পিলাস্টার খসে পড়ে। আল্লাহর রহমতে কেউ আহত হয়নি। এতে অফিসের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। দ্রুত সংস্কার না করলে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে গাংনী উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. বছির উদ্দিন বলেন, ঘটনার বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। ভবনটি অনেক পুরোনো হওয়ায় এর কিছু অংশ দুর্বল হয়ে পড়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

গাংনীতে এমপি নাজমুল হুদার উদ্যোগে ইফতার মাহফিল

Next Post

রাজধানীতে সাহসিকা সম্মাননা

Related Posts

অনুমোদনহীন রিফাইনারিতে ক্রুড আমদানির আবেদন, বিপাকে জ্বালানি খাত
জাতীয় খবর

অনুমোদনহীন রিফাইনারিতে ক্রুড আমদানির আবেদন, বিপাকে জ্বালানি খাত

রোহিঙ্গা সংকটের সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয় খবর

রোহিঙ্গা সংকটের সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

নাশকতার আগুনে বিপন্ন মানুষের স্বাভাবিক জীবন
জাতীয় খবর

নাশকতার আগুনে বিপন্ন মানুষের স্বাভাবিক জীবন

Next Post
রাজধানীতে সাহসিকা সম্মাননা

রাজধানীতে সাহসিকা সম্মাননা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

অনুমোদনহীন রিফাইনারিতে ক্রুড আমদানির আবেদন, বিপাকে জ্বালানি খাত

অনুমোদনহীন রিফাইনারিতে ক্রুড আমদানির আবেদন, বিপাকে জ্বালানি খাত

সাকিবের পর সুপার নাইন্টিতে দল পেলেন মাহমুদউল্লাহ

সাকিবের পর সুপার নাইন্টিতে দল পেলেন মাহমুদউল্লাহ

নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের ১২০ সংসদ সদস্য

নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের ১২০ সংসদ সদস্য

ডার্ক কমেডিতে নতুন রূপে ফারিণ

ডার্ক কমেডিতে নতুন রূপে ফারিণ

রোহিঙ্গা সংকটের সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

রোহিঙ্গা সংকটের সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist