Monday, 9 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

চট্টগ্রামে আন্তর্জাতিক বাণিজ্যমেলা শুরু ১৬ ফেব্রুয়ারি

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Tuesday, 14 February, 2023.
in কৃষি
Reading Time: 1 min read
0
চট্টগ্রামে আন্তর্জাতিক বাণিজ্যমেলা শুরু ১৬ ফেব্রুয়ারি
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে মাসব্যাপী ৩০ তম আন্তর্জাতিক বাণিজ্যমেলা শুরু । মেলায় ভারত, থাইল্যান্ড, ইরান বিভিন্ন স্টলে পণ্য প্রদর্শন করবে।

চট্টগ্রাম নগরের রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে এই বাণিজ্যমেলার আয়োজন করেছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় নগরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনের এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী ১৬ ফেব্রুয়ারি নগরের রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে প্রায় ৪ লক্ষ বর্গফুট জায়গা নিয়ে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় ২০টি প্রিমিয়ার প্যাভিলিয়ন, ৫৬টি প্রিমিয়ার স্টল, ৯৪টি গোল্ড স্টল, ৪৮টি মেগা স্টল, ১১টি ফুড স্টল, ৩টি আলাদা জোন নিয়ে ৪০০টি স্টলে ৩০০ এর অধিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। এবারের মেলায় নিজস্ব পণ্য নিয়ে ভারত, থাইল্যান্ড ও ইরান বিভিন্ন স্টলে তাদের পণ্য প্রদর্শন করবে।

মেলায় দর্শনার্থীদের সুবির্ধার্থে একটি তথ্যকেন্দ্র চালু থাকবে। মেলা প্রাঙ্গণে পুলিশ বাহিনী তিন শিফটে বিভক্ত হয়ে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরাও নিরাপত্তা কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। মেলা প্রাঙ্গণে সুদক্ষ প্রাইভেট সিকিউরিটির সদস্যরা ২৪ ঘন্টা নিরাপত্তার দায়িত্বে থাকবেন। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মেলার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।

অগ্নি নির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করতে মেলায় ফায়ার সার্ভিসের একটি টিম সবসময় মেলা প্রাঙ্গণে উপস্থিত থাকবে। শিশুদের বিনোদনের জন্য মাঠের দক্ষিণ পাশে বিনোদনকেন্দ্র স্থাপন করা হয়েছে। মেলায় ফোয়ারা সম্বৃদ্ধ ১২ হাজার ৩২০ বর্গফুট জুড়ে একটি ওপেন প্লাজা রাখা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এ মেলা। প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। তবে প্লে থেকে ৭ম শ্রেণির ছাত্র-ছাত্রীরা বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারবে।

চট্টগ্রাম চেম্বারের সভাপতি ও মেলা কমিটির উপদেষ্টা মাহবুবুল আলম বলেন, ১৯৯৩ সাল থেকে এ মেলায় আয়োজন করে আসছি। এ মেলায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা তাদের পণ্য প্রদর্শন করবেন। একই সাথে বিভিন্ন প্রতিষ্ঠিত গ্রুপ তাদের পণ্য প্রচারে বিভিন্ন প্যাভিলিয়ন সাজাবেন। মেলায় আমরা বঙ্গবন্ধু প্যাভিলিয়ন স্থাপন করেছি। এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী, মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন বই ও প্রকাশনা প্রদর্শনের ব্যবস্থা করেছি। আগামী ১৬ ফেব্রুয়ারি আমরা মেলার উদ্বোধন করা হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মেলায় বিদেশি পণ্য প্রদর্শনের চেষ্টা আমাদের সব সময় থাকে। তবে এটা অত্যন্ত কঠিন কাজ। তবুও আমরা প্রতিবছর চেষ্টা করি দেশি পণ্যের পাশাপাশি বিদেশি পণ্য রাখতে। এবার ভারত,থাইল্যান্ড ও ইরান বিভিন্ন স্টলে তাদের পণ্য প্রদর্শন করবে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//

Tags: চট্টগ্রামে আন্তর্জাতিক বাণিজ্যমেলা
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

নজমুল স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু

Next Post

চসিকে মশক নিধন ব্যয়: দুদক বলছে দরপত্র ছাড়া, সচিব বলছে দরপত্রেই কেনা!

Related Posts

ভেড়ামারায় কৃষকদের সাথে মতবিনিময় সভা
কৃষি

ভেড়ামারায় কৃষকদের সাথে মতবিনিময় সভা

সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে কুষ্টিয়ায় কৃষক প্রশিক্ষণ
কৃষি

সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে কুষ্টিয়ায় কৃষক প্রশিক্ষণ

মিরপুরে কৃষি কার্যক্রম পরিদর্শনে কৃষি কর্মকর্তা আলমগীর বিশ্বাস
কৃষি

মিরপুরে কৃষি কার্যক্রম পরিদর্শনে কৃষি কর্মকর্তা আলমগীর বিশ্বাস

Next Post
চসিকে মশক নিধন ব্যয়: দুদক বলছে দরপত্র ছাড়া, সচিব বলছে দরপত্রেই কেনা!

চসিকে মশক নিধন ব্যয়: দুদক বলছে দরপত্র ছাড়া, সচিব বলছে দরপত্রেই কেনা!

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বিপিসির এফডিআর নিয়ে প্রশ্ন, ব্যাংক নির্বাচন থেকে কমিশন বাণিজ্য সবই তদন্তে

বিপিসির এফডিআর নিয়ে প্রশ্ন, ব্যাংক নির্বাচন থেকে কমিশন বাণিজ্য সবই তদন্তে

হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব

হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব

নতুন এনআইডি-পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

নতুন এনআইডি-পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

ফিলিস্তিনি সাংবাদিক আবু শাহেদকে মুক্তি দিল ইসরায়েল

ফিলিস্তিনি সাংবাদিক আবু শাহেদকে মুক্তি দিল ইসরায়েল

এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষণে আবেদন

এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষণে আবেদন

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist