Monday, 9 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

টিলাজুড়ে ব্যাতিক্রমী গাছের সমাহার

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Saturday, 17 February, 2024.
in কৃষি
Reading Time: 1 min read
0
টিলাজুড়ে ব্যাতিক্রমী গাছের সমাহার
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:বাইরে থেকে বোঝার সুযোগ নেই সীমানা প্রাচীরের ভেতরে টিলাজুড়ে কত জাতের গাছ। টিলার চারপাশে ছোট-বড় এসব গাছের কিছু চেনা, অনেকটাই অচেনা।
স্থানীয়ভাবে নতুন, ব্যতিক্রমী এ রকম ফলগাছের সংখ্যাই অনেক। রামবুটান, ড্রাগন, আলুবোখারা, রঙ্গনা, অ্যাভোকাডো, আইসক্রিম—কত নামের গাছ বেড়ে উঠছে, দাঁড়িয়ে আছে। এসবের সঙ্গে পরিচিত আম-কাঁঠাল, লিচু-আনারস এসব তো আছেই, আছে কফিগাছের সারি।

মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের আকবরপুরে এ রকম ব্যতিক্রমী একটি ফলের বাগান গড়ে তুলেছেন আবদুল মান্নান। স্থানীয় বাসিন্দাদের নতুন ফলের সঙ্গে পরিচিত করতে অপরিচিত ফল-ফসল চাষের দিকেই তাঁর টান। তাঁর স্বপ্ন একদিন এই ফলের গাছগুলো তাঁকে স্বস্তি দেবে, শান্তি দেবে।

গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আকবরপুরে ‘ট্রফিকানা হিল রিসোর্ট’ নামের ফলের বাগানে গিয়ে দেখা গেছে, টিলাজুড়ে পরিচিত আম-কাঁঠাল, লিচু-আনারস এসব গাছতো আছেই। অপরিচিত অনেক গাছ। আবদুল মান্নান সেসব গাছের জাতপাত, পরিচয় চিনিয়ে দিতে থাকেন।

এর মধ্যে টিলার উত্তর পাশসহ অনেক জায়গায় সারিবদ্ধ ও বিচ্ছিন্নভাবে দাঁড়িয়ে আছে ছোট-বড় কফির গাছ। কোনো কোনো গাছে সবুজ পাতার ফাঁকে ফুল এসেছে। কিছু গাছে কফি ফল পেকে লাল হয়ে ঝুলছে। কিছু ফল তিনি তাৎক্ষণিক পেড়ে নেন। টিলার দক্ষিণ দিকে রামবুটান ফলের কিছু গাছ। অন্য পাশেও রামবুটান গাছ আছে। রয়েছে অনেক জাতের ছোট-বড় আমগাছ। বিভিন্ন জাতের লিচু ও পেয়ারাগাছও রয়েছে। টিলার ঢাল বেয়ে নেমেছে নতুন-পুরোনো আনারসের গাছ। সারি সারি ড্রাগনের গাছ রোদে ঝকমক করছে। চেনা–অচেনা রকমারি ফলের কোনোটি এরই মধ্যে ফল দিয়েছে। অন্য গাছে এই বর্ষাতেই নতুন ফল আসবে। এক-দুই বছরের মধ্যে কমবেশি সব গাছেই দেখা মিলবে ফলের।

মান্নান জানান, তাঁর বাড়ি সদর উপজেলার দশকাউনিতে। এই টিলা তাঁর যুক্তরাজ্যপ্রবাসী মামা সৈয়দ এরশাদ আলীর। মামার কাছ থেকে জায়গা পাওয়ার পর ২০১৯ সাল থেকে তিনি ফলের চারা রোপণ শুরু করেন। দুটি টিলা মিলে জায়গা ৫ একর ৪৪ শতাংশ। প্রশিক্ষণে কফির নাম শুনেছিলেন, তখনই কফি চাষে আগ্রহ তৈরি হয়েছিল তাঁর। আকবরপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র থেকে ১০ টাকা দরে ৫০০ চারা এনে রোপণ করেন। পরে সরকারিভাবে আরও ৩০০ চারা বিনা মূল্যে তাঁকে দেওয়া হয়। এর মধে৵ প্রায় ১০০ চারা মারা গেছে। এখন ৭০০ গাছ আছে। অ্যারাবিকা ও রোবাস্টা জাতের কফিগাছগুলো তরতাজা শরীর নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এবারই প্রথম কফিগাছ থেকে ফল পেড়েছেন মান্নান।

এ পর্যন্ত প্রায় ৩০ কেজি ফল তুলেছেন। তবে স্থানীয়ভাবে কফি প্রক্রিয়াজাত করার সুযোগ নেই। কৃষি বিভাগের কাছে একটি প্রক্রিয়াজাত যন্ত্র চেয়েছেন তিনি। যন্ত্র পেলে তিনি কফির গাছ আরও বাড়াবেন। ২০২০ সালে লাল ও হলুদ রঙের ড্রাগন লাগিয়েছেন। ড্রাগনের ১ হাজার ৪০০ গাছ আছে। এ পর্যন্ত প্রায় ৭০ হাজার টাকার ড্রাগন বিক্রি করেছেন তিনি। রামবুটানের গাছ আছে ১৬টি। গত মৌসুমে একটি গাছ থেকে ৫০০ টাকা কেজি দরে সাড়ে ৩ হাজার টাকার রামবুটান বিক্রি করেছেন। আনারস বিক্রি করেছেন প্রায় লাখ টাকার। কাঁঠাল বিক্রি করেছেন প্রায় ৩০ হাজার টাকার। আলুবোখারা আছে ৮টি, রঙ্গনা আছে ২৮টি, লিচু ৭০টি, আইসক্রিম ৩টি। ব্যতিক্রমী ও নতুনসহ ১০৬ জাতের ফলের গাছ আছে তাঁর বাগানে।

মান্নান জানান, এ পর্যন্ত তাঁর বাগানে ফলের গাছ লাগানোসহ আনুষঙ্গিক খরচ হয়েছে প্রায় চার লাখ টাকা। আট হাজার টাকা মাসিক বেতনের দুজন নিয়মিত শ্রমিক আছেন। এ ছাড়া বছরে সার ও কীটনাশক ইত্যাদিতে আরও ১০ থেকে ১৫ হাজার টাকা খরচ হয়। তাঁর বাগানে বেড়ে ওঠা ফল গাছের মধ্যে আছে রেড থাই, পিঙ্ক, মালয়েশিয়ান-কোরিয়ানসহ দেশি কাঁঠাল; বোম্বেসহ তিন জাতের লিচু; আলফানসো, আমেরিকান ক্যান, আপেল, ব্যানানা, ব্রুনাই কিং, ব্ল্যাকস্টোন, চায়না ড্রপ, চেং মাই, মিয়াজাকি (সূর্য ডিম), গুড়পতি, গোপালভোগ, কিং অব চাকাপাত, মল্লিকা, রেড আইভরি, কাটিমন, পোনাই, কিউজাই, নাগ, বোম্বে, আমলক্ষ্মী, পাকিস্তানিসহ দেশি জাতের স্থানীয় আম; থাই আমড়া, অ্যাপ্রিকট, অ্যাভোকাডো, বলসুন্দরী (বরই), গোলাপজাম, বিলম্বি, ব্রেডফুড, করোসলসহ ওই ১০৬ জাতের ফলের গাছ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজারের অতিরিক্ত উপপরিচালক নীলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি বলেন, ‘বিদেশি অনেক ফল আছে তাঁর (মান্নানের) বাগানে। মৌলভীবাজারে এ রকম অনেক ফল নেই। তিনি খুবই উদ্যোগী ও কর্মঠ কৃষক। নতুন ফল-ফসল, প্রযুক্তিতে আগ্রহী। কৃষি বিভাগ থেকে আমরা তাঁকে সব ধরনের পরামর্শ দিচ্ছি।’

দৈনিক দেশতথ্য//এইচ//

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

দৌলতপুরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত 

Next Post

ফিলিস্তিনীদের রক্ত কি লাল না !

Related Posts

ভেড়ামারায় কৃষকদের সাথে মতবিনিময় সভা
কৃষি

ভেড়ামারায় কৃষকদের সাথে মতবিনিময় সভা

সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে কুষ্টিয়ায় কৃষক প্রশিক্ষণ
কৃষি

সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে কুষ্টিয়ায় কৃষক প্রশিক্ষণ

মিরপুরে কৃষি কার্যক্রম পরিদর্শনে কৃষি কর্মকর্তা আলমগীর বিশ্বাস
কৃষি

মিরপুরে কৃষি কার্যক্রম পরিদর্শনে কৃষি কর্মকর্তা আলমগীর বিশ্বাস

Next Post
ফিলিস্তিনীদের রক্ত কি লাল না !

ফিলিস্তিনীদের রক্ত কি লাল না !

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist