Wednesday, 11 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

ঢাকায় শুরু হলো পর্যটন মেলা

গাজীপুর অফিস by গাজীপুর অফিস
Thursday, 2 June, 2022.
in জাতীয় খবর
Reading Time: 1 min read
0
ঢাকায় শুরু হলো পর্যটন মেলা
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

পর্যটন মেলার উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। করোনাভাইরাসের ধাক্কা সামলে দুই বছর পর শুরু হয়েছে ১৭তম আন্তর্জাতিক পর্যটন মেলা ‘ট্রিপলাভার ঢাকা ট্রাভেল মার্ট-২০২২’।

বৃহস্পতিবার (২ জুন) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে মেলার উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। তিন দিনব্যাপী এ মেলা শেষ হবে ৪ জুন (শনিবার)।

এবারের মেলায় প্রায় ৫০টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। এর মধ্যে জাতীয় পর্যটন সংস্থা, এয়ারলাইন্স, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্ট, ট্রাভেল এজেন্সি, অনলাইন ট্রাভেল এজেন্সি, স্বাস্থ্যসেবা প্রদানকারী সংস্থাও রয়েছে।

উদ্বোধনের পর প্রতিমন্ত্রী বলেন, আমি চাই দীর্ঘদিন পর পর্যটন মেলা আয়োজনের এই মহতী উদ্যোগ সফল হোক, স্বার্থক হোক। আমি এই মেলার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে পদ্মা সেতু হয়েছে, মেট্রোরেল হচ্ছে। আমি যে দেশেই যাই, সেই দেশে মেট্রোরেল দেখি। আমাদের দেশের মেট্রোরেল সব দেশ থেকে উন্নত অত্যাধুনিকভাবে তৈরি করেছে জাপানের ইঞ্জিনিয়াররা। ডালাসের মতো এলিভেটেড এক্সপ্রেসওয়ে হচ্ছে। বিমানবন্দরের টার্মিনাল হচ্ছে, কক্সবাজারের সমুদ্র ছুঁয়ে রানওয়েতে নামবে প্লেন। কাজগুলো আস্তে আস্তে হচ্ছে। এই অর্জনগুলো দেশের পর্যটন শিল্পকে সামনের দিকে এগিয়ে নিতে সহায়তা করবে বলে আমি মনে করি।

এসময় ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, দেশের পর্যটন ও এভিয়েশন খাতকে এগিয়ে নিতে এই মেলা আয়োজনের জন্য আমি বাংলাদেশ মনিটর এবং এই খাতের অভিভাবক ওয়াহিদুল আলমকে ধন্যবাদ জানাই।

নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মফিজুর রহমান বলেন, আমরা চেয়েছিলাম প্রতিবছর সরকারের পক্ষ থেকে এ ধরনের মেলার আয়োজন করা হোক। তবে যাই হোক টানা ১৭ বারের মতো এই মেলা আয়োজন করায় ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ মনিটর এবং ওয়াহিদুল আলমকে। আশা করছি কোভিড পরবর্তী সময়ে দেশের ট্যুরিজম খাতকে এগিয়ে নিতে এই পর্যটন মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিন দিনব্যাপী পর্যটন মেলায় প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রবেশ করা যাবে। মেলার প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৪০ টাকা। প্রবেশ কুপনের ওপর সমাপনী দিনে একটি র‌্যাফেল ড্রয়ের আয়োজন করা হবে। বিজয়ীদের জন্য থাকবে মালদ্বীপ, সিঙ্গাপুর, দিল্লি, কলকাতা, কক্সবাজার এবং সিলেটের জন্য রিটার্ন টিকিটসহ আকর্ষণীয় অন্যান্য পুরস্কার।

ঢাকা ট্রাভেল মার্ট ২০২২-এর টাইটেল স্পন্সর ট্রাভেল এজেন্সি ট্রিপলাভার, কো-স্পন্সর ইউএস-বাংলা এয়ারলাইন্স। পার্টনার হিসেবে আয়োজনে সহযোগিতা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং বাংলাদেশ পর্যটন কর্পোরেশন।

অনুষ্ঠানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন, মেলার আয়োজক বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম উপস্থিত ছিলেন।

জা//দেশতথ্য/০১-০৬-২০২২//০২.১২ পি এম

Tags: ঢাকায় শুরু হলো পর্যটন মেলা
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

শিল্পী দেওয়ান জাফরান রাজা চৌধুরীর ইন্তেকাল

Next Post

বোরকা-হিজাব পরা সাংবিধানিক অধিকার: হাইকোর্ট

Related Posts

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় খবর

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

এসএস পাওয়ারের একমাত্র গ্রাহক লিয়ানেক্স এবার রামপালের দৌড়ে
জাতীয় খবর

এসএস পাওয়ারের একমাত্র গ্রাহক লিয়ানেক্স এবার রামপালের দৌড়ে

অনুমোদনহীন রিফাইনারিতে ক্রুড আমদানির আবেদন, বিপাকে জ্বালানি খাত
জাতীয় খবর

অনুমোদনহীন রিফাইনারিতে ক্রুড আমদানির আবেদন, বিপাকে জ্বালানি খাত

Next Post
বোরকা-হিজাব পরা সাংবিধানিক অধিকার: হাইকোর্ট

বোরকা-হিজাব পরা সাংবিধানিক অধিকার: হাইকোর্ট

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

কুষ্টিয়ায় হত্যার জের ধরে শাহজামাল গ্রুপের তাণ্ডব

কুষ্টিয়ায় হত্যার জের ধরে শাহজামাল গ্রুপের তাণ্ডব

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist