Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

তারেক রহমানকে ম্যানশন করে পদ বঞ্চিত কর্মীর দুঃখ প্রকাশ

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Wednesday, 8 July, 2026.
in শিক্ষা
Reading Time: 1 min read
0
তারেক রহমানকে ম্যানশন করে পদ বঞ্চিত কর্মীর দুঃখ প্রকাশ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ইসলামী বিশ্ববিদ্যালয়:
জাতীয়তাবাদী ছাত্রদলের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার পর থেকেই সংগঠনটির নেতাকর্মীদের একাংশের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। বিশেষ করে নেতৃত্বে একটি নির্দিষ্ট এলাকার প্রাধান্য দেওয়ার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন কমিটির কয়েকজন পদপ্রাপ্ত এবং পদবঞ্চিত নেতাকর্মী।

সম্প্রতি ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে ইংরেজি বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুদ রুমী মিথুন এবং সদস্য সচিব হিসেবে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাফিজ আহমেদকে মনোনীত করা হয়। কমিটি ঘোষণার পর থেকেই নেতৃত্বের আঞ্চলিক ভারসাম্য নিয়ে আলোচনা শুরু হয়।

সংগঠন সূত্রে জানা যায়, পূর্ববর্তী কমিটির আহ্বায়ক সাহেদ আহমেদের বাড়ি ঝিনাইদহে। বর্তমান আহ্বায়ক মাসুদ রুমি মিথুনও একই জেলার বাসিন্দা। ফলে টানা দুই কমিটিতে একই জেলার নেতৃত্ব প্রতিষ্ঠিত হওয়ায় অন্যান্য জেলা থেকে আসা নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।

পদ বঞ্চিত কর্মী হাফিজুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দুঃখ প্রকাশ করে বলেন, ‘ছাত্রদলের রাজনীতি করার জন্য পরিবার ছাড়তে হলো। বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি। জীবনের মুল্যবান সময় টা উৎসর্গ করেছিলাম ছাত্ৰদলের পিছনে। প্রতিটা মিটিং মিছিলে সামনের সারিতে ছিলাম। ছাত্ৰদলে আসার পর ১টি প্রোগ্ৰাম বাদ দেইনি। যে ছাত্ৰদল করার জন্য পরিবার আত্বীয় স্বজনদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আজ আমাদের মতো ত্যাগী কর্মীদের সেই ছাত্ৰদলের কমিটিতে জায়গা নাই, আমরা এখন দলের বোাঝা। যাদের কর্মী নাই, মিটিং মিছিলে তেমন লোক নাই সেখানে ত্যাগীরা সংগঠনের প্রাণ। আমরা যাদেরকে রাজনীতিতে আনলাম তারা পদ পায়, আমরা যারা নিবোদিত ভাবে দলের কাজ করলাম তারা আজ দলের জন্য বোঝা।’

তিনি আরও লেখেন, ‘ আমরা সংগঠনের জন্য কাজ করেছি। ওমুক তমুক বড় ভাই, এমপি-মন্ত্রীর জন্য করিনি যদি করতাম তাহলে আমরাও কমিটিতে আজ হয়ত থাকতাম। পরিবারের বিরুদ্ধে গিয়ে রাজনীতি করা কতটা কঠিন তা কেউ বুঝবে না। আমার দুঃখ-কষ্ট হয়তো দলও বুঝবে না, এমনকি তারেক রহমান, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি বা সাধারণ সম্পাদকও বুঝবেন না।’

আরেক পদবঞ্চিত কর্মী ফজলে রাব্বি সংক্ষিপ্ত পোস্টে দুঃখ প্রকাশ করে লিখেন, ‘লাভ ইউ ছাত্রদল, অসংখ্য ধন্যবাদ।’

ক্ষোভ প্রকাশ করে নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম নিজের ফেসবুক পোস্টে লেখেন, “বাসা পটুয়াখালী, কুষ্টিয়া বা ঝিনাইদহ না।”

আরেক যুগ্ম আহ্বায়ক মো. আল আমিন লেখেন, “ইসলামী বিশ্ববিদ্যালয়ের রাজনীতি আমাদের মতো বাইরের মানুষের জন্য না। ইসলামী বিশ্ববিদ্যালয় শৈলকূপা উপজেলা কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন।”

কমিটির আরেক যুগ্ম আহ্বায়ক রাকিব হোসেন স্বাক্ষরও পোস্টে লেখেন, “শুভেচ্ছা ও অভিনন্দন ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল শৈলকূপা উপজেলা কমিটি।”

সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বর্তমান কমিটিতে একই পদকপ্রাপ্ত আনোয়ার পারভেজ তার ফেসবুক টাইমলাইনে লেখেন, “উপজেলা কমিটি—ভাগ্য নাকি লবিং? কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী আদর্শের সৈনিকেরা একদিন বুঝবেন, ইনশাআল্লাহ। প্রকৃতির বিচার অবধারিত।”

অন্যদিকে, পদ না পাওয়া নেতা এস এম আহসান হাবীব লিখেছেন, দীর্ঘদিন রাজনীতি করেও কোনো মূল্যায়ন পাননি। তিনি লেখেন, জীবনের মূল্যবান অনেক কিছু ত্যাগ করেছি ইবি ছাত্রদলের জন্য। বর্তমান নেতৃত্বকে অভিনন্দন ও শুভেচ্ছা।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতাকর্মী অভিযোগ করেন, একটি নির্দিষ্ট আঞ্চলিক বলয়ের মধ্যে নেতৃত্ব সীমাবদ্ধ রাখায় দূর-দূরান্ত থেকে এসে দীর্ঘদিন রাজনীতি করা ত্যাগী ও মেধাবী নেতাকর্মীরা হতাশ হয়েছেন। তাদের দাবি, এতে সংগঠনের দীর্ঘমেয়াদি সাংগঠনিক ভিত্তি দুর্বল হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া স্থানীয় আধিপত্য, টেন্ডার-রাজনীতি এবং ক্যাম্পাসে প্রভাব বজায় রাখার বিষয় বিবেচনায় রেখেই কমিটি গঠন করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা। তবে এসব অভিযোগের পক্ষে স্বাধীনভাবে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০২১ সালের ১৬ জুন লোকপ্রশাসন বিভাগের ২০০৭-০৮ শিক্ষাবর্ষের সাহেদ আহমেদকে আহ্বায়ক এবং ইংরেজি বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের মাসুদ রুমি মিথুনকে সদস্য সচিব করে ৩১ সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদল। প্রায় পাঁচ বছর পর নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। তবে নতুন কমিটিতে দীর্ঘদিনের ত্যাগী, নির্যাতিত, শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য ও ছাত্রত্বধারী অনেক নেতাকর্মী মূল্যায়িত হননি বলে সংগঠনের একাংশের অভিযোগ।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

পাঁচ ক্রুসহ পাকিস্তানের কার্গো বিমান নিখোঁজ, উদ্ধারে সাগরে তল্লাশি

Next Post

ডিপিডিসি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের দোয়া মাহফিল অনুষ্ঠিত

Related Posts

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি
শিক্ষা

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ
শিক্ষা

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১
শিক্ষা

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

Next Post
ডিপিডিসি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের দোয়া মাহফিল অনুষ্ঠিত

ডিপিডিসি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের দোয়া মাহফিল অনুষ্ঠিত

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না

হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist