হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া): সাবেক বিএনপি চেয়ারপাসন ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কুষ্টিয়ার দৌলতপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) বিকালে উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গাছের দাড়িয়া গ্রামে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
খলিসাকুন্ডি ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ মহসিন আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ এসানুল হক এর সঞ্চালনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে বিএনপি মনোনীত প্রার্থী উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা।
এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।দোয়া মাহফিলে প্রয়াত নেত্রীর আত্মার মাগফিরাত কামনা ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
প্রিন্ট করুন









Discussion about this post