Tuesday, 10 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

নওগাঁর ভূট্টা বহির্বিশ্বে রপ্তানির আশা চাষীদের

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Saturday, 4 March, 2023.
in কৃষি
Reading Time: 1 min read
0
নওগাঁর ভূট্টা বহির্বিশ্বে রপ্তানির আশা চাষীদের

??????

Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

রাশেদুজ্জামান,নওগাঁ প্রতিনিধি :কম সময়ে অধিক লাভের আশায় অল্প পুঁজিতে ভুট্টা চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন ও বহির্বিশ্বে রপ্তানির আশা করছে নওগাঁ জেলার ভুট্টা চাষীরা।
ভুট্টার জমিতে সবুজ পাতার ফাঁকে আসতে শুরু করেছে ফুল ও ভুট্টার মোচা। এই দেখে ভুট্টা চাষীদের মুখে ফুটেছে হাসি। ভূট্টা চাষীদের স্বপ্ন এবং আশা। সরকারী সহযোগিতা পেলে নওগাঁর চাষীদের চাষ করা ভূট্টা তারা বর্হিবিশ্বে রপ্তানী করবে। সব ধরনের কৃষি জমিতে ভুট্টা চাষ এনে দিয়েছে নতুন গতি। আবার ভুট্টা চাষের সাথে একই জমিতে আলু, টমেটো অথবা যেকোনো ধরনের সবজি চাষেও বাড়তি অর্থ পাচ্ছেন চাষীরা।

নওগাঁ জেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ভুট্টা চাষে অনুকূল আবহাওয়া ও আধুনিক কৃষি প্রযুক্তিতে কৃষকদের আগ্রহ সৃষ্টি হওয়ায় অল্প খরচে যথাসময়ে কৃষকরা এবার ভুট্টার বাম্পার ফলন পাওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি মৌসুমে জেলায় ৬ হাজার ৭৮০ হেক্টর জমিতে ভুট্টার চাষের লক্ষমাত্রা ধরা হয়েছে। উপজেলা ভিত্তিক ভুট্টা চাষের পরিমাণ হলো ,সদর উপজেলায় ১৯০ হেক্টর, মান্দায় ৭০০ হেক্টর, রানীনগরে ৭৩০ হেক্টর, আত্রাইয়ে ৩ হাজার ৮০০ হেক্টর, বদলগাছীতে ১৩০ হেক্টর, মহাদেবপুরে ২৯০ হেক্টর, পত্নীতলায় ৬০ হেক্টর, ধামইরহাটে ৩২০ হেক্টর, সাপাহারে ৫০ হেক্টর, পোরশায় ১০ হেক্টর ও নিয়ামতপুরে ৩০ হেক্টর।

জানা যায়, প্রতি বিঘা জমিতে চাষ, বীজ, সেচ, সার ও কীটনাশক এবং পরিচর্যা বাবদ খরচ হয় ১১ থেকে ১২ হাজার টাকা। প্রতি বিঘায় ফলন হয় ৩৫ থেকে ৪০ মণ। প্রতি মণের বর্তমান বাজার মূল্য ৮শ থেকে ১১শ টাকা। এতে অল্প পুঁজিতে প্রতি বিঘায় ২০ থেকে ২৩ হাজার টাকা লাভ হয়।

জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গিয়েছে, কৃষকের বিস্তির্ণ ফসলের মাঠে এখন ভুট্টা ক্ষেতগুলোর পরিচর্যা ও নিড়ানী এবং সেচ কাজসহ নানা কাজে ব্যস্ত চাষীরা। গাছগুলো হাঁটু সমান আর অঞ্চলভেদে কিছু এলাকায় আগাম ভুট্টা রোপণ করায় গাছ মানুষের উচ্চতাকে ছাড়িয়ে গেছে এবং কোথাও কোথাও গাছে মোচা এসেছে। এসব ভূট্টা আগাম ঘরে তোলা যাবে।
জেলার বদলগাছী উপজেলার আধাইপুর ইউপির বিষ্ণুপুর গ্রামের হাছান আলী বলেন, বোরো চাষে উৎপাদন খরচ অনেক বেশি অথচ যখন ধান কাটা মাড়াই শুরু হয় তখন ধানের বাজারে ধস নামে। ফলে অনেক ক্ষেত্রে উৎপাদন খরচই উঠে না। কিন্তু ভুট্টার উৎপাদন খরচ যেমন কম, দামও বেশি থাকে বলেই আমি ভুট্টা চাষ করেছি ।

উপাজেলার কাষ্টগাড়ী গ্রামের চাষী শাহ্ আলম জানায়, আমি ৬০ শতাংশ জমিতে ভূট্টা চাষ করেছি। ভূট্টার পাশাপাশি সাথী ফসল হিসেবে আলু চাষ করেছি। কয়েক দিনের মধ্যে আলু তোলা শুরু করবো। আশা করছি ভূট্টার ফলনও সন্তোষজনক হবে।

সাগরপুর গ্রামের আব্দুল হাকিম বলেন, চার বিঘা জমিতে ভুট্টা চাষ করেছি। অন্যান্য ফসলের তুলনায় ভুট্টা চাষে খরচ ও পরিশ্রম কম। দামও ভালো পাওয়া যায়। একটু দেরীতে বিক্রি করলে মণে ২-৩শ টাকা বেশি পাওয়া যায়।

নওগাঁর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আবুল কালাম আজাদ জানান, জেলায় এবার ৬ হাজার ৭৮০ হেক্টর জমিতে ভুট্টার চাষের লক্ষমাত্রা ধরা হয়েছে। যার উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮০ হাজার মেট্টিকটন। ইতিমধ্যে ৬ হাজার ২৬০ হেক্টর জমিতে ভুট্টার চাষ হয়েছে। মঠের কিছু জমিতে এখনো আলু রয়েছে। আলু তোলা হয়ে গেলে সেই জমিগুলোতেও ভুট্টা রোপন করা হবে। ফলে আমরা আশা করছি আমাদের লক্ষ্য মাত্রার থেকে বেশি জমিতে ভট্টার চাষ হবে। ভালো ফলন পেতে মাঠ পর্যায়ে আমাদের উপ সহকারী কৃষি আফিসার সর্বক্ষণিক কৃষিকদের পাশে থেকে তাদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছেন।

দৈনিক দেশতথ্য//এসএইচ//

Tags: নওগাঁর ভূট্টা বহির্বিশ্বে
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

গ্রিসে ট্রেন দূর্ঘটনায় হাটহাজারীর এক ব্যক্তির মৃত্যু

Next Post

বর্তমান সরকারের অধীনেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে–হানিফ এমপি

Related Posts

ভেড়ামারায় কৃষকদের সাথে মতবিনিময় সভা
কৃষি

ভেড়ামারায় কৃষকদের সাথে মতবিনিময় সভা

সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে কুষ্টিয়ায় কৃষক প্রশিক্ষণ
কৃষি

সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে কুষ্টিয়ায় কৃষক প্রশিক্ষণ

মিরপুরে কৃষি কার্যক্রম পরিদর্শনে কৃষি কর্মকর্তা আলমগীর বিশ্বাস
কৃষি

মিরপুরে কৃষি কার্যক্রম পরিদর্শনে কৃষি কর্মকর্তা আলমগীর বিশ্বাস

Next Post
বর্তমান সরকারের অধীনেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে–হানিফ এমপি

বর্তমান সরকারের অধীনেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে--হানিফ এমপি

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

ভালুকায় একটি বেকারিকে ১লাখ টাকা জরিমানা

ভালুকায় একটি বেকারিকে ১লাখ টাকা জরিমানা

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist