নাজমুল হাসান:
চুয়াডাঙ্গা জেলায় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে।
পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে চুয়াডাঙ্গা জেলায় কর্মরত মোহাম্মদ রাসেল আহমেদ, মোঃ মুকুল হোসেন ও মোঃ রোবায়েত আলী রকি, খুলনা জেলা হতে পদোন্নতি সূত্রে চুয়াডাঙ্গা জেলায় যোগদানকৃত পুরবী বসু এবং পিবিআই ঝিনাইদহ হতে পদোন্নতি সূত্রে চুয়াডাঙ্গা জেলায় যোগদানকৃত মোঃ রিজন আলী খান অন্তর্ভুক্ত রয়েছেন।
আজ রবিবার (১৮ জানুয়ারি ২০২৬ খ্রি.) দুপুর ১টা ৩০ মিনিটে পুলিশ সুপারের কার্যালয়ের অফিসকক্ষে চুয়াডাঙ্গা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয় সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
এ সময় পুলিশ সুপার মহোদয় পদোন্নতিপ্রাপ্ত সদস্যদের আন্তরিক অভিনন্দন জানান এবং পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দেশ ও জনগণের কল্যাণে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি দায়িত্ব পালনে শৃঙ্খলা বজায় রাখা, মানবিক আচরণ প্রদর্শন এবং আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল থাকার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জামাল আল নাসের, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)সহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
প্রিন্ট করুন








Discussion about this post