Wednesday, 11 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

পরিত্যক্ত আইলে অফসিজন তরমুজ চাষে সফলতা সাঈদুরের

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Monday, 9 September, 2024.
in কৃষি
Reading Time: 1 min read
0
পরিত্যক্ত আইলে অফসিজন তরমুজ চাষে সফলতা সাঈদুরের

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 82

Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

শেখ নাদীর শাহ্,পাইকগাছা(খুলনা):চিংড়ি ঘেরের পরিত্যক্ত আইলে অফসিজন তরমুজ চাষ করে সফল হয়েছেন পাইকগাছার কপিলমুনির রেজাকপুর এলাকার সৌখিন চিংড়ী চাষী সাঈদুর রহমান।

মাত্র ৩ বিঘার ঘেরের আইলে নেটের মাচায় আবাদকৃত তরমুজ বিক্রি করে ইতোমধ্যে তিনি প্রায় দেড় লক্ষ টাকা বিক্রি করেছেন।

লবণ পানির ঘেরের আইলে তরমুজসহ সব্জি আবাদ উদ্বুদ্ধকরণ প্রকল্পের আওতায় পাইকগাছা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগীতায় প্রথম বারের মত রেড লেডি জাতের অফ সিজন তরমুজ চাষে সফলতা পাওয়ায় প্রতিদিন তার ক্ষেতের তরমুজ দেখতে ভীড় করছেন স্থানীয়দের পাশাপাশি আশপাশের মানুষ। কৃষক সাঈদুরের পাশাপাশি উপজেলা কৃষি কর্মকর্তাদের বিশ্বাস তাকে দেখে ঐ এলাকায় আগামীতে অনেকেই অফ সিজন তরমুজের আবাদ করবেন।

জানাগেছে, খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের রেজাকপুর গ্রামের মহরম মোড়লের ছেলে সাঈদুর রহমান মূলত একজন গরু খামারী উদ্যোক্তা। এ বছর পাইকগাছা উপজেলা কৃষি অফিসের অধিনে একটি প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়ে তিনি অফ সিজন তরমুজ চাষের ব্যাপারে উদ্বুদ্ধ হন।

এরপর স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদের পরামর্শে পাইকগাছা উপজেলা কৃষি অফিস থেকে বীজসহ সার, কীটনাশক ও অন্যান্য উপকরণ নিয়ে চলতি বছরের মে মাসের মাঝামাঝি সময়ে তিনি নিজ মাত্র ৩ বিঘা চিংড়ি ঘেরের আইলের চারপাশে গড়ে তোলেন অফ সিজন তরমুজের ক্ষেত। সুষ্ঠু পরিচর্যা ও তদারকিতে ইতোমধ্যে তিনি তার ক্ষেত থেকে তরমুজ বিক্রি করে প্রায় দেড় লক্ষ টাকা উপার্জন করেছেন।

এব্যাপারে সাঈদুর রহমান জানান, এবছর শুধুমাত্র শখের বসেই তিনি ঘেরের আইলে অফ সিজন তরমুজ চাষ করেন। মূলত তিনি আবাদ করলেও কষ কর্মকর্তার পরামর্শে তার পিতা মহরম মোড়ল সার্বক্ষণিক ক্ষেত পরিচর্যা থেকে শুরু করে যাবতীয় বিষয় দেখা-শুনা করেন। প্রথম বছর সফলতা পাওয়ায় আগামীতে তিনি আরো বড় আকারে আবাদ করবেন। এমনকি তাকে দেখে আগামীতে এলাকার বহু সংখ্যক কৃষক এখন তরমুজ আবাদে উদ্বুদ্ধ হয়েছেন বলেও জানান তিনি।

এব্যাপারে স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অসীম কুমার দাশের নির্দেশে চিংড়ি ঘেরের আইলে অফ সিজন তরমুজসহ সব্জি চাষের আওতায় তিনি রেজাকপুর, কাশিমনগর ও রামনগর এলাকায় ১০ জন কৃষককে এ প্রকল্পের আওতায় বীজ, সার, কীটনাশক সরবরাহ ও সার্বিক পরামর্শ দিয়ে সহযোগীতা করেছেন। তবে সবার আগে সাঈদুর রহমানের প্রকল্পে হার্ভেস্ট শুরু হয়েছে। এক প্রকার বিনা খরচে চিংড়ি ঘেরের পরিত্যক্ত আইলে অফ সিজন তরমুজসহ সব্জি চাষে কৃষককূল সহজেই লাভবান হচ্ছে। তিনি আশা করছেন আগামীতে আরো বহু সংখ্যক কৃষক এ প্রকল্পের আওতায় চাষাবাদ সম্প্রসারণ করবেন।

এব্যাপারে পাইকগাছা উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা কৃষিবিদ অসীম কুমার দাশ বলেন, প্রকল্পের আওতায় পরীক্ষামূলক বিভিন্ন চিংড়ি ঘেরের আইলে অফ সিজন তরমুজের পাশাপাশি সব্জি চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হয়েছিল। তার ধারণা, আগামীতে এ প্রকল্পের আওতায় আবাদ সম্প্রসারিত হবে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

শ্রীপুরে কৃষক কৃষাণী প্রশিক্ষণ

Next Post

চিকিৎসক হেনস্তার প্রতিবাদে নওগাঁয় শিক্ষার্থীদের মানববন্ধন

Related Posts

ভেড়ামারায় কৃষকদের সাথে মতবিনিময় সভা
কৃষি

ভেড়ামারায় কৃষকদের সাথে মতবিনিময় সভা

সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে কুষ্টিয়ায় কৃষক প্রশিক্ষণ
কৃষি

সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে কুষ্টিয়ায় কৃষক প্রশিক্ষণ

মিরপুরে কৃষি কার্যক্রম পরিদর্শনে কৃষি কর্মকর্তা আলমগীর বিশ্বাস
কৃষি

মিরপুরে কৃষি কার্যক্রম পরিদর্শনে কৃষি কর্মকর্তা আলমগীর বিশ্বাস

Next Post
চিকিৎসক হেনস্তার প্রতিবাদে নওগাঁয় শিক্ষার্থীদের মানববন্ধন

চিকিৎসক হেনস্তার প্রতিবাদে নওগাঁয় শিক্ষার্থীদের মানববন্ধন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

নাশকতার আগুনে বিপন্ন মানুষের স্বাভাবিক জীবন

নাশকতার আগুনে বিপন্ন মানুষের স্বাভাবিক জীবন

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist