Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

পাচারকালে বিরল প্রজাতির ‘চশমা পরা হনুমান’ উদ্ধার

সাইফুল by সাইফুল
Thursday, 3 August, 2023.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
পাচারকালে বিরল প্রজাতির ‘চশমা পরা হনুমান’ উদ্ধার
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

চট্টগ্রামের চন্দনাইশে পাচারের সময় একটি বিরল প্রজাতির ‘চশমা পরা হনুমান’ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া পেট্রোল পাম্পের সামনে থেকে হনুমানটি উদ্ধার করা হয়।

পাচারের সঙ্গে জড়িত থাকার দায়ে মো. জসীম উদ্দীন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েকের ভ্রাম্যমাণ আদালত। দণ্ডিত জসিম উদ্দিন চকরিয়া পৌরসভা ৮ নম্বর ওয়ার্ড পোঁচপাড়া এলাকার মৃত সামছুল আলমের ছেলে।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, বাসের বক্সের ভেতর করে হনুমানটি ঢাকায় নেওয়ার চেষ্টা করছিল ওই পাচারকারী। খবর পেয়ে আমরা তল্লাশি করে ‘চশমাপরা হনুমান’টি উদ্ধার করেছি। মোবাইল কোর্টের মাধ্যমে ওই পাচারকারীকে ২ মাসের কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, এছাড়া বনবিভাগের মাধ্যমে হনুমানটি চিড়িয়াখানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এর আগে গত ২৯ মে চট্টগ্রাম-কক্সবাজার রুট ব্যবহার করে দুটি রাজ ধনেশ গাজীপুর হয়ে ভারতে পাচারের সময় বাস সুপারভাইজারকে আটক করে চন্দনাইশ থানা পুলিশ। পরে তাকে ৪ মাসের কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

উল্লেখ্য, এ প্রজাতির হনুমানের পুরো মুখটি ধুসর অথবা কালো রঙের হলেও চোখের চারপাশে রিং আকৃতির সাদা বৃত্তের মত যা দেখতে অনেকটাই চশমার মত তাই বাংলাদেশে এ প্রাণির প্রচলিত নাম হল ‘চশমাপরা হনুমান’।

বাংলাদেশের সিলেট ও চট্টগ্রাম বিভাগের মিশ্র চিরসবুজ বনের বাসিন্দা এরা।এছাড়াও উত্তর-পূর্ব ভারত, পূর্ব বাংলাদেশ এবং পশ্চিম মায়ানমারের গ্রীষ্ম এলাকায়, পর্ণমোচী এবং চিরহরিৎ বনাঞ্চলে এ চশমা পরা হনুমানের উপস্থিতি লক্ষ্য করা যায়। এ প্রাণিটি বর্তমানে মহাবিপন্ন শ্রেণির অন্তর্ভুক্ত।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৩ আগস্ট ২০২৩

Tags: হনুমান উদ্ধার।
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

সীতাকুন্ডে ডেঙ্গু রোগীর সংখ্যা ৩৪৮, কর্ণফুলীতে ১৮

Next Post

মৌলভীবাজারে যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ

Related Posts

ভেড়ামারায় ৪৩.৭ কেজি জাটকা ইলিশ জব্দ
স্থানীয় খবর

ভেড়ামারায় ৪৩.৭ কেজি জাটকা ইলিশ জব্দ

শীত পড়তে না পড়তেই শীতের পোশাক কেনার ধুম
স্থানীয় খবর

শীত পড়তে না পড়তেই শীতের পোশাক কেনার ধুম

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল
স্থানীয় খবর

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

Next Post
মৌলভীবাজারে যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ

মৌলভীবাজারে যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ভেড়ামারায় ৪৩.৭ কেজি জাটকা ইলিশ জব্দ

ভেড়ামারায় ৪৩.৭ কেজি জাটকা ইলিশ জব্দ

শীত পড়তে না পড়তেই শীতের পোশাক কেনার ধুম

শীত পড়তে না পড়তেই শীতের পোশাক কেনার ধুম

সাহিত্যিক মীর মোশাররফ হোসেনের জন্মবার্ষিকী উপলক্ষে গ্রামীণ মেলা

সাহিত্যিক মীর মোশাররফ হোসেনের জন্মবার্ষিকী উপলক্ষে গ্রামীণ মেলা

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

এবার আরও কমে গেল সোনার দাম

এবার আরও কমে গেল সোনার দাম

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist