Wednesday, 11 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

পার্টিতে মাদকসহ গ্রেফতার আরেক বলিউড অভিনেতার পুত্র

গাজীপুর অফিস by গাজীপুর অফিস
Monday, 13 June, 2022.
in বিনোদন
Reading Time: 1 min read
0
পার্টিতে মাদকসহ গ্রেফতার আরেক বলিউড অভিনেতার পুত্র
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

শাহরুখপুত্র আরিয়ানের পর এবার মাদক গ্রহণের অভিযোগে বলিউড অভিনেতা শক্তি কাপুরের ছেলে এবং অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের ভাই সিদ্ধান্ত কাপুরকে গ্রেফতার করল পুলিশ।

রবিবার রাতে বেঙ্গালুরুতে একটি রেভ পার্টিতে পুলিশি অভিযান চলাকালীন গ্রেফতার হন সিদ্ধান্ত। তার সঙ্গে ওই পার্টি থেকে আরও ছ’জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে বেঙ্গালুরু পুলিশ।

ওই রাতে বেঙ্গালুরুর একটি নামি হোটেলের পাবে ওই রেভ পার্টির আসর বসেছিল। বেঙ্গালুরু পুলিশ জানিয়েছে, সিদ্ধান্ত সেখানে আমন্ত্রিত ছিলেন ডিজে হিসেবে। তবে তিনিও ওই পার্টি চলাকালীন মাদক নিয়েছিলেন। পরে সিদ্ধান্তকে গ্রেফতার করে মাদকের পরীক্ষা করানো হলে রিপোর্ট পজিটিভ আসে।

এ প্রসঙ্গে ভারতীয় সংবাদ সংস্থা অভিনেতা শক্তি কাপুরের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি জানান, ‘আমি শুধু একটাই কথা বলতে পারি, এটা সম্ভব নয়।’

এর আগে ২০২০ সালে শক্তির কন্যা শ্রদ্ধাকেও মাদক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় তখন বলিউডে মাদক চক্র নিয়ে তদন্ত শুরু করেছিল ভারতের কেন্দ্রীয় সংস্থাটি।

৩৭ বছর বয়সী সিদ্ধান্ত কাপুর বলিউডে একজন অভিনেতা এবং সহকারী পরিচালক হিসেবেই কাজ করছেন। তিনি ২০০৭ সালে কমেডি হরর সিনেমা ভুল ভুলাইয়া, ২০০৬ সালে কমেডি খুনের রহস্য সিনেমা ভাগাম ভাগ, একই বছরের কমেডি নাটক চুপ চুপকে এবং ২০০৭ সালের কমেডি সিনেমা ঢোল এর মতো বিভিন্ন সিনেমায় সহকারী পরিচালক হিসাবে কাজ করে তার ক্যারিয়ার শুরু করেন।

এরপর ২০১৩ সালে তিনি সঞ্জয় গুপ্তার ক্রাইম ফিল্ম শুটআউট অ্যাট ওয়াডালা-তে অভিনয় করেন এবং পরে ২০১৪ সালে অনুরাগ কাশ্যপের সাইকোলজিক্যাল থ্রিলার ফিল্ম আগ্লি-তে অভিনয় করেন।

১৯৮৪ সালের ৬ জুলাই মুম্বাইয়ে অভিনেতা শক্তি কাপুর এবং শিবাঙ্গী কোলহাপুরের ঘরে জন্ম নেয়া সিদ্ধান্তের পূর্বপুরুষরা মূলত মারাঠি এবং পাঞ্জাবি।

শক্তি কাপুর তনয় সিদ্ধান্ত লি স্ট্রাসবার্গ থিয়েটার অ্যান্ড ফিল্ম ইনস্টিটিউটে ফিল্ম মেকিং এবং অ্যাক্টিং কোর্সে অধ্যয়ন করেন। তিনি একটি ডিস্ক জকি হিসাবে তার কর্মজীবন শুরু করেন এবং পরে সহকারী পরিচালক হিসাবে নিজেকে পরিচিত করেন। -আনন্দবাজার অনলাইন।

জা//দেশতথ্য/১৩-০৬-২০২২//১১.১৩ এ এম

Tags: পার্টিতে মাদকসহ গ্রেফতার আরেক বলিউড অভিনেতার পুত্র
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ঘরে বসেই তৈরি করুন পাকা আমের মজাদার লুচি

Next Post

কুষ্টিয়ায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে মতবিনিময় সভা

Related Posts

ডার্ক কমেডিতে নতুন রূপে ফারিণ
বিনোদন

ডার্ক কমেডিতে নতুন রূপে ফারিণ

এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি
বিনোদন

এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি

কাবায় গিয়ে ‘বিয়ের’ খবর দিলেন নাজনীন নীহা
বিনোদন

কাবায় গিয়ে ‘বিয়ের’ খবর দিলেন নাজনীন নীহা

Next Post
কুষ্টিয়ায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে মতবিনিময় সভা

কুষ্টিয়ায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে মতবিনিময় সভা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

কুষ্টিয়ায় হত্যার জের ধরে শাহজামাল গ্রুপের তাণ্ডব

কুষ্টিয়ায় হত্যার জের ধরে শাহজামাল গ্রুপের তাণ্ডব

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist