জাহিদ হাসান:
কুষ্টিয়ার ভেড়ামারায় আধুনিক ও উন্নত গ্রাহক সেবার অঙ্গীকার নিয়ে মিডল্যান্ড ব্যাংক পিএলসি এর ভেড়ামারা শাখার (স্থানান্তরিত) উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (১৬ই ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় ভেড়ামারা বাবর আলী সুপার মার্কেটে এ শুভ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংক হেড অফিস জনসংযোগ কর্মকর্তা রাশেদুল আনোয়ার এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিডল্যান্ড ব্যাংক পিএলসি ব্যবস্থাপনা পরিচালক মোঃ আহসান-উজ জামান।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, মিডল্যান্ড ব্যাংক হেড অফ রিটেল ডিস্ট্রিবিউশনস ডিভিশন এন্ড চিফ ব্যাংকাস্যুরেন্স অফিসার রাশেদ আকতার, মিডল্যান্ড ব্যাংক ভেড়ামারা শাখা প্রধান সাইফুল রহমান, এরিয়া হেড আহসান হাবীব, ডাঃ আবুল আল মহিদ, ডাঃ শিহাবুল আলম মিন্টু, ডাকবাংলা সুপার মার্কেট ও বাবর আলীর সুপার মার্কেটের সভাপতি সাজেদুর ইসলাম।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, হাফেজ কাউছার।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, মিডল্যান্ড ব্যাংক লিমিটেড ২০১৩ সালের ২০ মার্চ প্রতিষ্ঠিত হয়। ২০১৩ সালে কার্যক্রম শুরু করা ৯টি ব্যাংকের একটি মিডল্যান্ড ব্যাংক। বাংলাদেশ ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক লিমিটেডকে এই শর্তে অনুমোদন দেয় যে ব্যাংকটিকে পরে শেয়ার বাজারে তালিকাভুক্ত হতে হবে। এই ভেড়ামারায় আমরা ৬ বছর আগে শাখা উদ্বোধন করি। সেই শাখাটা আজকে নতুন জায়গায় বৃহৎ পরিসরে উদ্বোধন করলাম। ভেড়ামারা অত্যন্ত প্রসিদ্ধ ব্যবসায়িক এলাকা। এখানে যাতে আমরা গ্রাহকদের আরো সুন্দর পরিবেশে সেবা দিতে পারি সেই কারণে বড় পরিসরে শাখা নেওয়া হচ্ছে। আমাদের সারা দেশে বর্তমানে ২ হাজার ৪৩ টি ডিস্ট্রিবিউশন পয়েন্ট আছে। যার মধ্যে শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং আছে। আমি আশা করবো ব্যাংকটিকে আরো সামনের দিকে এগিয়ে নিতে আপনারা সহযোগিতা করবেন। আধুনিক ও উন্নত গ্রাহক সেবার অঙ্গীকার নিয়ে মিডল্যান্ড ব্যাংক পিএলসি।
প্রিন্ট করুন










Discussion about this post