Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

বসুন্ধরা নুডুলস নিবেদিত “অ্যাডভেঞ্চার অব সুন্দরবন”র ট্রেলার প্রকাশিত

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Wednesday, 21 December, 2022.
in কৃষি
Reading Time: 1 min read
0
বসুন্ধরা নুডুলস নিবেদিত “অ্যাডভেঞ্চার অব সুন্দরবন”র ট্রেলার প্রকাশিত
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

ড. মুহম্মদ জাফর  ইকবালের “রাতুলের রাত রাতুলের দিন” উপন্যাস থেকে নির্মিত “বসুন্ধরা নুডলস” নিবেদিত বহুল প্রতীক্ষিত শিশুতোষ  চলচ্চিত্র  “অ্যাডভেঞ্চার অব সুন্দরবন” আগামী ২০ জানুয়ারী, ২০২৩ তারিখে মুক্তি পেতে চলেছে। এর আগে মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর মহিলা সমিতি মিলনায়তনে  আনুষ্ঠানিকভাবে সিনেমাটির পোস্টার উন্মোচন ও ট্রেলার প্রকাশ করা হয়।

সরকারি অনুদান প্রাপ্ত এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আবু রায়হান জুয়েল, চিত্রনাট্য লিখেছেন জাকারিয়া সৌখিন, এছাড়াও চলচ্চিত্রটির প্রযোজনায় ছিল শট বাই শট এবং সহ-প্রযোজনায় ছিল বঙ্গ।

 ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’সিনেমাটি নির্মিত হয়েছে ড. মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন উপন্যাস অবলম্বনে। সিনেমাটির জন্য প্রথমবারের মত গান লিখেছেন তিনি। অনুষ্ঠানে জাফর ইকবাল নিজেও উপস্থিত ছিলেন। এ সময় তিনি বলেন, আমরা লিখি, কিন্তু সিনেমায় সেটা দেখানো নির্মাতার জন্য অনেক কঠিন। গানটা যখন লিখি, তখন জানতাম না এতো ভালো হবে। গানটার দৃশ্য ধারণ হওয়ার পর আমাকে দেখাতে নিয়ে এসেছিলেন পরিচালক। আমার নাতি দেখে খুব পছন্দ করেছে। তখন বুঝলাম ভালোই হয়েছে গানটা। আশা করি সিনেমাটিও ভালো হবে, আপনারা হলে গিয়ে সিনেমাটি দেখবেন৷

বর্তমান প্রজন্মের দুই জনপ্রিয় তারকা সিয়াম ও পরীমণি চলচ্চিত্রটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও অন্যান্য চরিত্রে শহীদুল আলম সাচ্চু, কচি খন্দকার, আজাদ আবুল কালাম, আবু হুরায়রা তানভীর সহ আরো বেশ কিছু পরিচিত মূখ কে দেখতে পাবেন দর্শকেরা।

‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’সিনেমায় সিয়াম আহমেদ অভিনয় করছেন রাতুল চরিত্রে। তিনি বলেন, করোনা থেকে অনেকেই যেমন ফিরে এসেছে, তেমনি সিনেমাটাও ফিরেছে। রাতুল চরিত্রটা আমার অনেক আগে থেকে জানা। সেই চরিত্রটা করতে পারব, এটা কোনোদিন ভাবিনি। সেটাই হলো এবং এটা স্বপ্ন পূরণের মতো। আমি সিয়াম আহমেদ হয়ে গিয়ে ছিলাম, শিশুরা আমাকে রাতুল ভাইয়া করে ঢাকায় পাঠিয়েছ।

সিনেমায় পরীমণি অভিনয় করেছেন তিশা চরিত্রে। তিনি বলেন, আমার ছেলেকে নিয়ে এসেছি অনুষ্ঠানে। সিনেমাটাও দেখব। ও যখন বড় হবে, তখন দেখাবো যে তোমার জন্য একটি উপহার এই সিনেমা। করোনার সময় মনে হয়েছিল, সিনেমাটা শেষ পর্যন্ত আসবে কিনা। এখন সিনেমাটা মুক্তি পাচ্ছে, সেটাই বড় পাওয়া।

অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের সেক্টর এ-এর হেড অব পাবলিক রিলেশনস প্রকৌশলী মো. জাকারিয়া জালাল, তিনি বলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান স্যার ও ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান স্যার এর সুদক্ষ পরিচালনায় গত চার দশক ধরে বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যেখানে “বসুন্ধরা গ্রুপ” এর হাত পড়েছে কিন্তু সেটা স্বর্ণ হয়ে যায়নি। তিনি আরো বলেন, বসুন্ধরা গ্রুপ চাই শিশুদের জন্য কিছু করতে, সামাজিক দায়বদ্ধতা থেকে “বসুন্ধরা গ্রুপ” আগামীতেও সংস্কৃতি, খেলাধুলা সহ এমন আরো অনেক কাজে পাশে দাঁড়াবে। বাংলা ছবির নতুন এই হাওয়ায় “অ্যাডভেঞ্চার অব সুন্দরবন” চলচ্চিত্রটির শুভকামনা করেন তিনি।

এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম, বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের সভাপতি পদে কামাল মো. কিবরিয়া লিপু, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জলসহ অনেকে।

এবি//দৈনিক দেশতথ্য//ডিসেম্বর ২১,২০২২//

Tags: বসুন্ধরা নুডুলস
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

দৌলতপুরে আব্দুর রাজ্জাক মেধাবৃত্তির পরীক্ষা অনুষ্ঠিত

Next Post

সেরা তরুণ করদাতা সাফওয়ান সোবহান

Related Posts

ভেড়ামারায় কৃষকদের সাথে মতবিনিময় সভা
কৃষি

ভেড়ামারায় কৃষকদের সাথে মতবিনিময় সভা

সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে কুষ্টিয়ায় কৃষক প্রশিক্ষণ
কৃষি

সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে কুষ্টিয়ায় কৃষক প্রশিক্ষণ

মিরপুরে কৃষি কার্যক্রম পরিদর্শনে কৃষি কর্মকর্তা আলমগীর বিশ্বাস
কৃষি

মিরপুরে কৃষি কার্যক্রম পরিদর্শনে কৃষি কর্মকর্তা আলমগীর বিশ্বাস

Next Post
সেরা তরুণ করদাতা সাফওয়ান সোবহান

সেরা তরুণ করদাতা সাফওয়ান সোবহান

Discussion about this post

সর্বশেষ সংবাদ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist