বাজারে আসছে ইনফিনিক্স নোট এ
আইটি ডেস্ক: স্মার্টফোন বাজারে ইনফিনিক্স নোট এজ এসেছে। ৩০ হাজার টাকার বাজেট সেগমেন্টে এটা পাওয়া যাবে।দেখতে প্রিমিয়াম হবে। কিন্তু দাম হবে তুলনামূলকভাবে নাগালের মধ্যে। ইনফিনিক্স নোট এজে রয়েছে ৩ডি কার্ভড ১.৫কে আই-কেয়ার ডিসপ্লে ও সমান সরু বেজেল, যা সাধারণত প্রিমিয়াম সেগমেন্টের ফোনে দেখা যায়। ৭.২ মিলিমিটার পাতলা বডি ও পার্লেসেন্ট ফিনিশ ডিজাইন এটিকে দিয়েছে আধুনিক ও পরিমিত সৌন্দর্য।
দীর্ঘ সময় ভিডিও দেখা, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার, মোবাইল গেমিং কিংবা কাজের প্রয়োজনে অনলাইনে থাকা, সব মিলিয়ে এখন ব্যাটারির স্থায়িত্ব অনেক। পাতলা গড়নের হলেও ইনফিনিক্স নোট এজে রয়েছে ৬৫০০ এমএএইচ ব্যাটারি। ব্যাটারি সেলফ-হিলিং প্রযুক্তি, যা দীর্ঘমেয়াদে ব্যাটারির কর্মক্ষমতা ধরে রাখতে সহায়তা করে। ফলে ব্যবহারকারীরা চার্জিং নিয়ে তুলনামূলক কম উদ্বেগে দিন পার করতে পারেন।
মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ৫জি চিপসেট এবং ৮ জিবি র্যামের সঙ্গে সর্বোচ্চ ৮ জিবি এক্সটেন্ডেড র্যাম ফোনটিকে দিয়েছে স্থিতিশীল পারফরম্যান্স। স্বল্প সময়ের উচ্চ স্কোরের বদলে দীর্ঘ সময় মসৃণ ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি ৩ বছর পর্যন্ত অপারেটিং সিস্টেম আপডেট এবং ৫ বছর নিরাপত্তা আপডেটের সুবিধা যুক্ত থাকায় এটি ৩–৪ বছর ব্যবহারের উপযোগী থাকবে বলে ধারণা করা হচ্ছে।
নেটওয়ার্ক সংযোগের ক্ষেত্রে ইউপিএস ৩.০ প্রযুক্তি দুর্বল বা লো-ফ্রিকোয়েন্সি সিগন্যাল উন্নত করতে সহায়তা করে, যা দেশের বিভিন্ন এলাকায় ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত সুবিধা দিতে পারে।
নোট এজের দুটি ভ্যারিয়েন্ট রয়েছে—৮ জিবি + ১২৮ জিবি এবং ৮ জিবি + ২৫৬ জিবি। দাম যথাক্রমে ২৯,৯৯৯ টাকা এবং ৩১,৯৯৯ টাকা। রঙের ক্ষেত্রে রয়েছে সিল্ক গ্রিন, লুনার টাইটানিয়াম, স্টেলার ব্লু এবং শ্যাডো ব্ল্যাক।
এবি//দৈনিক দেশতথ্য//
প্রিন্ট করুন









Discussion about this post