জাহিদ হাসান: কুষ্টিয়ার ভেড়ামারায় শিশু শিক্ষা প্রতিষ্ঠান “ব্রাইট ফিউচার মডেল স্কুল” এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৩শে অক্টোবর) সকাল ১০ টায় কাচারিপাড়ায় প্রথমে কুরআন তেলাওয়াত ও পরে জাতীয় সংগীত সহ বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়।
উক্ত অনুষ্ঠানে ব্রাইট ফিউচার মডেল স্কুল এর প্রধান শিক্ষক জহুরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক এ্যাডঃ তৌহিদুল ইসলাম আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা সরকারি কলেজ এর ক্রীড়া বিভাগীয় প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েল, ভেড়ামারা পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম ডাবলু, ভেড়ামারা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা ইসাহাক, কুষ্টিয়া সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, গল্পকার কবি ও সংগঠক আসমান আলী, সবুজ কলি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক মোমিনুজ্জামান বিদ্যুৎ, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আলিম প্রমূখ।
প্রিন্ট করুন










Discussion about this post