Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

মার্চে শুরু হবে বসুন্ধরা গোল্ড রিফাইনারির উৎপাদন—-সায়েম সোবহান আনভীর

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Tuesday, 22 November, 2022.
in কৃষি
Reading Time: 1 min read
0
মার্চে শুরু হবে বসুন্ধরা গোল্ড রিফাইনারির উৎপাদন—-সায়েম সোবহান আনভীর
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েন- বাজুস প্রেসিডেন্ট ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর বলেছেন- সবকিছু ঠিক থাকলে আগামী মার্চে দেশের প্রথম বসুন্ধরা গোল্ড রিফাইনারির উৎপাদন শুরু হবে। দেশে স্বর্ণ উৎপাদনে সরকার সব সুবিধা দিতে প্রস্তুত আছে। জুয়েলারি শিল্পের বড় কিছু অর্জনের জন্য দেশের সকল জুয়েলারি ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

আজ সোমবার চট্টগ্রামের হোটেলে রেডিসন ব্লু মিলনায়তনে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন বাজুস প্রেসিডেন্ট ও দেশের শীর্ষ শিল্প উদ্যোক্তা পরিবার বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। তিনি বসুন্ধরা গোল্ড রিফাইনারি লিমিটেডেরও ব্যবস্থাপনা পরিচালক। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের পরিচালক আহমেদ ওয়ালিদ সোবহান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ভাইস প্রেসিডেন্ট আমিন হেলালী বলেন, বাজুস নির্বাচনে আপীল বোর্ডে দায়িত্ব পালনকালে দেখেছি সদস্যদের সমষ্টিগত অবস্থান, ছিল না। এখন বাংলাদেশে গোল্ড প্রসেসিং ইন্ডাষ্ট্রি হবে। বাংলাদেশ থেকে স্বর্ণ রপ্তানি হবে শুনতেই ভালো লাগছে। আমি মনে করি এই জুয়েলারি শিল্প সফল হবে। আগামী ৫/১০ বছরেই দেশের তৈরী পোশাক রপ্তানীকে ছাড়িয়ে যাবে।

অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তৃতায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান আসিফ ইব্রাহিম বলেন, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ২৫ শতাংশ শেয়ার বসুন্ধরা গ্রুপের এবিজি লিমিটেড কিনেছে।  এই ঘটনা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের জন্য একটি মাইলস্টোন। বসুন্ধরা গ্রুপ পুঁজিবাজারে আসায় দৃষ্টান্ত স্থাপন করলো।

তথ্যপ্রযুক্তি উৎকর্ষের অন্যতম উদাহরন হবে এই পুঁঁিজ বাজার। দেশের মানুষ পুঁজিবাজারে বিনিয়োগ করবে। জাতির পিতার সুযোগ্য কন্যার বিচক্ষনতা, দুরদির্শতা আমাদের এই উন্নতির পথে নিয়ে এসেছে। 

ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সভাপতি আসিফ ইব্রাহিম বলেন, দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জ লেনদেন প্রথম শুরু হবে স্বর্ণ দিয়ে। আর এ কারণেই বাজুসের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এজন্য বাজুসকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা পরিকল্পনা করেছি ঐতিহাসিক এই যাত্রা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে উদ্বোধন করতে।

বিশেষ অতিথির বক্তৃতায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পরিচালক মেজব (অব) এমদাদুল ইসলাম বলেন, বাইরে থেকে অপরিশোধিত স্বর্ণ এনে পরিশোধন হবে বাংলাদেশে। আর সেই পরিশোধন থেকে পাওয়া বাইপ্রডাক্ট দিয়ে নতুন নতুন শিল্প গড়ে উঠবে। এটা বসুন্ধরা গ্রুপের অসম্ভব সাহসী উদ্যোগ। ইতিহাস একদিনে রচিত হয় না। নিশ্চয়ই এই উদ্যোগের জন্য বসুন্ধরা গ্রুপের নামও ইতিহাসে লেখা থাকবে।

ইস্টওয়েস্ট মিডিয়া গ্রুপ পরিচালক ও কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন বলেন, বাংলাদেশ সম্ভাবনার দেশ। জুয়েলারি ব্যবসায়ীরা দেশকে এগিয়ে নিয়ে যাবেন। যেভাবে স্বর্ণালঙ্কার তৈরী করেন, সেভাবেই দেশকে গড়ে তুলবেন। পদ্মাসেতু আমাদের কল্পনাকেও ছাড়িয়ে গেছে। আপনাদের প্রত্যেকের উচিত সোনার বাংলা, সোনার মানুষ গড়ে উঠা।

বাজুসের সাবেক সভাপতি ডা. দিলীপ কুমার রায় বলেন, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সভাপতি সায়েম সোবহান আনভীরের হাত ধরে স্বর্ণশিল্পের হারানো গৌরব ফিরে আসবে। ঢাকায় চার পাঁচটি স্বর্ণালংকার কারখানা চালুর পথে রয়েছে। এ শিল্পকে বাঁচাতে হলে সবাইকে বাজুসের পতাকাতলে আসতে হবে। চট্টগ্রামে অনেক সংকট ছিল বাজুসের। আমরা সংকট কাটাতে পেরেছি। আনন্দের বিষয় ৬৪ জেলায় নতুন কমিটি করেছি। ৬-৭ হাজার সদস্য ছিল, এখন বেড়ে ৪০ হাজার হয়েছে।

স্বর্ণশিল্প পরাধীন থাকবে না। মেইড ইন বাংলাদেশ লেখা স্বর্ণ রফতানি করব।

বাজুস সহ সভাপতি গুলজার আহমেদ বলেন, বাজুসের একটি বিভাগীয় প্রতিনিধি সভা পাঁচতারকা হোটেলে হওয়াটা গর্বের বিষয়। বাজুস সভাপতির শৃঙ্খলা আমরা মেনে চললে সফল হব। বছরের শুরুতে বাজুস মেলা করেছেন সভাপতি। সুন্দর মেলা হয়েছে। সভাপতি বলেছেন প্রতিবছর মেলা হবে।

বাজুস সহ সভাপতি আনোয়ার হোসেন বলেন, জুয়েলারি শিল্প প্রাচীন। হাতে তৈরি প্রডাক্টের দাম বেশি। জুয়েলারি শিল্পে আধুনিকতার ছোঁয়া লাগছে। আমরা রফতানি করব। কালোবাজারির অপবাদ চিরতরে ঘুচিয়ে দিতে চান বাজুস সভাপতি।

অনুষ্ঠানে জেলা উপজেলা নেতৃবৃন্দের প্রশ্নের জবাব দেন বাজুস সহ-সভাপতি ডা. আমিনুল ইসলাম শাহীন ও বাজুস সহ সভাপতি বাদল চন্দ্র রায়।

ধন্যবাদ বক্তব্য দেন বাজুস চট্টগ্রাম সাধারন সম্পাদক প্রনব কুমার সাহা। আর সমাপনী বক্তব্য দেন মৃণাল কান্তি ধর। শুভেচ্ছা বক্তব্য দেন নোয়াখালীর বাজুস সভাপতি আবুল হোসেন, রাঙামাটির বাজুস সভাপতি মৃদুল দত্ত, লক্ষ্মীপুর সভাপতি হরিহর পাল প্রমুখ।

চট্টগ্রামে প্রথমবারের মতো প্রতিনিধি সভায় আসায় অনুষ্ঠানে বাজুস সভাপতি ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা বিভাগীয় জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।নিউজ ৮

এবি//দৈনিক দেশতখ্য//নভেম্বর ২২,২০২২//

Tags: বসুন্ধরা গোল্ড রিফাইনারি
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শনে পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব

Next Post

কুমারখালীতে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, চাষী আটক

Related Posts

ভেড়ামারায় কৃষকদের সাথে মতবিনিময় সভা
কৃষি

ভেড়ামারায় কৃষকদের সাথে মতবিনিময় সভা

সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে কুষ্টিয়ায় কৃষক প্রশিক্ষণ
কৃষি

সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে কুষ্টিয়ায় কৃষক প্রশিক্ষণ

মিরপুরে কৃষি কার্যক্রম পরিদর্শনে কৃষি কর্মকর্তা আলমগীর বিশ্বাস
কৃষি

মিরপুরে কৃষি কার্যক্রম পরিদর্শনে কৃষি কর্মকর্তা আলমগীর বিশ্বাস

Next Post

কুমারখালীতে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, চাষী আটক

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

এবার আরও কমে গেল সোনার দাম

এবার আরও কমে গেল সোনার দাম

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist