Wednesday, 11 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

রক্তদানে উজ্জল দৃষ্টান্ত সাপাহার রক্তদাতা সংগঠন

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Sunday, 13 February, 2022.
in জাতীয় খবর
Reading Time: 1 min read
0
রক্তদানে উজ্জল দৃষ্টান্ত সাপাহার রক্তদাতা সংগঠন
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

বাবুল আকতার,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: “রক্ত দিলে হয়না ক্ষতি, জাগ্রত হয় মানবিক অনুভূতি” এই স্লোগানকে সামনে রেখে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছে সাপাহার রক্তদাতা সংগঠন। দীর্ঘ পাঁচ বছর যাবৎ রোগীদের রক্ত দিয়ে সহযোগীতা করে চলেছেন সংগঠনের রক্তযোদ্ধাগন। উপজেলা নির্বাহী অফিসার থেকে শুরু করে সাংবাদিক, শিক্ষক,শিক্ষার্থী, ব্যবসায়ী সহ তৃণমূল পর্যায়ের লোকেরাও স্বেচ্ছায় রক্ত দান করেছেন এই সংগঠনের অনুপ্রেরণায়। যারা রক্ত দিতে ভয় পেতেন তারাও এখন অন্যদের দেখে উদ্বুদ্ধ হয়ে রক্ত দান শুরু করেছেন। বর্তমান সময়ে কোন রোগীর রক্তের প্রয়োজন হলেই এই সংগঠানের মাধ্যমে সহজেই রক্ত পেয়ে যান। ভুক্তভোগী রোগীদের রক্ত যোগাড় করে দেওয়াই যেন ব্রত এই সংগঠনের।

জানা গেছে, এই উপজেলায় বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের রক্ত যোগাড় করে দেওয়ার প্রত্যয় নিয়ে ২০১৭ সালের ৪ জুলাই একদল তরুণদের সমন্বয়ে গঠিত হয় সাপাহার রক্তদাতা সংগঠন। সদরে মানুষের সেবায় স্বেচ্ছায় রক্তদানের সর্বপ্রথম উদ্যোগ গ্রহন করেন উপজেলার চাকুরীজিবী রাজিব হোসেন ও বিশিষ্ট ব্যাবসায়ী অনিক চৌধুরী সহ কয়েকজন তরুণ। প্রথমে তারা অবকাঠামো তৈরি করণের লক্ষ্যে একদল উজ্জীবিত তরুণদের সমন্বয়ে একটি কমিটি গঠন করেন। পরবর্তী সময়ে বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে মানুষের মাঝে রক্তদানের আগ্রহ সৃষ্টি করতে থাকে সংগঠনটি। সদরের বিভিন্ন স্থানে স্থাপন করা হয় ব্যানার। এরপর উপজেলায় প্রথম শুরু হয় রক্তদানের একটি সংগঠন। অনেকে প্রথম অবস্থায় রক্ত দিতে ভয় পেতেন। কিন্তু রক্তদাতা সংগঠণের অনুপ্রেরণায় এখন অনেকেই স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসছেন। এমনকি অনেক মহিলারাও স্বেচ্ছায় রক্তদান করেছেন। সাপাহার রক্তদাতা সংগঠনের মাধ্যমে এই পর্যন্ত স্বেচ্ছায় রক্তদান করেছেন আড়াই হাজারেরও বেশি মানুষ। সংগঠনের মোট রক্তদাতা ১হাজার জন। তার মধ্যে নিয়মিত রক্তদাতা রয়েছেন ৫শ’ জনেরও উপর।এই সংগঠনের প্রধান কাজ হলো  রোগীর রক্তের ব্যবস্থা করে দেওয়া। কোন রোগীর রক্তের প্রয়োজন হলেই নিজ উদ্যোগে ঝাঁপিয়ে পড়েন সংগঠনের সদস্যগণ। গ্রুপের সাথে মিলে গেলে নিজেরাই দান করেন রক্ত। নয়তো স্বেচ্ছায় রক্তদানে আগ্রহীদের ডেকে নিয়ে রোগীর রক্তের ব্যবস্থা করে দেন তারা। 

মেশকাত জাহান নামে এক থ্যালাসেমিয়া রোগীর মা বলেন, আমার বাচ্চাকে প্রতি দুই মাস পর পর রক্ত দিতে হয়। প্রাথমিক অবস্থায় আত্মীয় স্বজনরা রক্ত দিতেন। পরে যখন রক্ত সংকটে ভুগতাম তখন জেলা শহর বা বিভাগীয় শহর রাজশাহী ব্লাড ব্যাংক হতে রক্ত কিনতে হত। আমরা গরীব মানুষ। এত টাকা দিয়ে রক্ত কেনা সম্ভব ছিলোনা। পরে সাপাহার রক্তদাতা সংগঠনের সন্ধান পাই। এখনো পর্যন্ত তারা আমাকে বিনা পয়সায় রক্ত ব্যবস্থা করে দেন।

রক্তদাতা সংগঠনের প্রতিষ্ঠাতা অনিক চৌধুরী বলেন, আমরা এই ছোট্ট শহরে মানবতার সেবায় কাজ করার উদ্যোগ নেই। এই অঞ্চলের অনেক রোগীদের রক্তের প্রয়োজন হলে নানা রকম বিড়ম্বনার মধ্যে পড়তে হতো। যাতে করে রোগীদের রক্ত ব্যবস্থা করা যায় এজন্য আমরা বিনামূল্যে স্বেচ্ছায় রক্তদান করার লক্ষ্য নিয়ে একটি কমিটি গঠন করি। আমরা নিজেরাও রক্ত দান করি এবং অন্যদের রক্ত দান করতে উদ্বুদ্ধ করি। যার ফলে এই এলাকায় বর্তমানে অনেক রক্তদাতাগন নির্ভয়ে স্বেচ্ছায় রক্ত দান করেন।সংগঠনের নিয়মিত রক্তদাতা টিটুল জানান, আমি রক্তদাতা সংগঠনের নিয়মিত রক্তদাতা। আমি এই পর্যন্ত ৩০ব্যাগের উপর রক্ত স্বেচ্ছায় দান করেছি। রক্ত দিলে যেমন নিজের শরীর হাল্কা হয় অপরদিকে একজন মানুষও বেঁচে যেতে পারে।

সংগঠনের সাধারন সম্পাদক বনি ইসরাইল বলেন, “আমরা ২০১৭ সালে সংগঠনের প্রতিষ্ঠা লগ্ন থেকে স্বেচ্ছায় কাজ করছি। আগে রক্তদাতার সংখ্যা অনেক কম ছিলো। যাতে ঘরে ঘরে রক্তদাতা তৈরী করতে পারি এ প্রত্যয় নিয়ে কাজ করছি।”

সাপাহার রক্তদাতা সংগঠনের সভাপতি নাসরিন জাহান নিতু জানান, আমরা দীর্ঘ পাঁচ বছর ধরে নিঃস্বার্থ ভাবে মানুষের কল্যাণে কাজ করে চলেছি ।সাপাহার রক্তদাতা সংগঠন একটি অরাজনৈতিক, অলাভজনক এবং স্বেচ্ছায় রক্ত দান সংগঠন । আমাদের এই সংগঠন সাপাহার উপজেলার কিছু উদ্যোমী তরুণদের হাত ধরে শুভ সূচনা করে। বর্তমানে আমাদের এই সংগঠনের মাধ্যমে অনেক মানুষ রক্ত পেয়ে থাকেন। আমরা রক্তদানের পাশাপাশি নানা ধরণের সামাজিক কর্মকান্ড করে থাকি। যার মধ্যে বিভিন্ন মসজিদ মাদ্রাসার উন্নয়ন কল্পে নিজ তহবিল থেকে দান, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ইত্যাদি। যাদের দিকনির্দেশনা, অনুপ্রেরণা এবং সহযোগিতাতে সাপাহার রক্তদাতা সংগঠন আজ সামনে পথ চলার সাহস পেয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

দৈনিক দেশতথ্য//এল//

Tags: রক্তদানে উজ্জল দৃষ্টান্ত সাপাহার রক্তদাতা সংগঠন
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কুষ্টিয়ায় সন্ধানী লাইফ ইন্সুরেন্সের চেক হস্তান্তর

Next Post

ঝিনাইদহে হেল্পিং সেন্টারের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Related Posts

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় খবর

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

এসএস পাওয়ারের একমাত্র গ্রাহক লিয়ানেক্স এবার রামপালের দৌড়ে
জাতীয় খবর

এসএস পাওয়ারের একমাত্র গ্রাহক লিয়ানেক্স এবার রামপালের দৌড়ে

অনুমোদনহীন রিফাইনারিতে ক্রুড আমদানির আবেদন, বিপাকে জ্বালানি খাত
জাতীয় খবর

অনুমোদনহীন রিফাইনারিতে ক্রুড আমদানির আবেদন, বিপাকে জ্বালানি খাত

Next Post
ঝিনাইদহে হেল্পিং সেন্টারের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঝিনাইদহে হেল্পিং সেন্টারের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

কুষ্টিয়ায় হত্যার জের ধরে শাহজামাল গ্রুপের তাণ্ডব

কুষ্টিয়ায় হত্যার জের ধরে শাহজামাল গ্রুপের তাণ্ডব

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist