কুষ্টিয়া প্রতিনিধি:
এবারই প্রথমবারের মতো প্রকাশ্যে গণনা করা হলো কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের মাজারের দানবাক্সে পাওয়া গেল সাড়ে ৬ লাখ টাকা।
শনিবার বেলা ১১টায় জেলা প্রশাসনের তত্ত্বাবধানে দানবাক্সের তালা খুলে শুরু হয় গণনা, চলে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত। গণনায় পাওয়া গেলো ৬ লাখ ৪৯ হাজার ৩শ ৪৮ টাকা। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত লাখো ভক্ত অনুরাগি যারা শান্তি, সাম্য ও মানবতার মহাণ বাণীতে বিশ্বাসী তারাই এসব অর্থ দান করেন সাঁইজির সমাধী সংলগ্ন দানবাক্সে।
এবারে আর্থিক বিষয়ে এমন স্বচ্ছতায় সন্তোষ প্রকাশ করেছেন সাধু ভক্ত অনুসারীরা। প্রথমবারের মতো প্রকাশ্যে টাকা গণনার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।
দানের অর্থের সঠিক ব্যবহার ও আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার দাবি তাঁদের দির্ঘদিনের। এ কার্যক্রম পরিচালনায় অতিরিক্ত জেলা প্রশাসক জাকির হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার সহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করে লালন একাডেমীর সভাপতি ও কুষ্টিয়া জেলা প্রশাসক মো: তৌহিদ বিন-হাসান বলেন, গত ৬ অক্টোবর লালন সাঁই’য়ের ১৩৬ তম তিরোধান দিবস
উদ্ধসঢ়;যাপনে প্রস্তুতি সভায় উত্থাপিত প্রস্তাবনায় আর্থিক বিষয়ে স্বচ্ছতার গুরুত্ব
বিবেচনায় প্রথমবারের মতো দানবাক্সের টাকা প্রকাশ্যে গণনার উদ্যোগ নেয়া
হয়েছে। এখন থেকে লালন একাডেমীর আর্থিক বিষয়ে আর কোন অস্বচ্ছতার
প্রশ্ন উঠবে না আশা করি’। একই ভাবে আগামী ১৭ অক্টোবর থেকে ১৯ অক্টোবর
পর্যন্ত ৩ দিনের তিরোধান উদ্ধসঢ়;যাপন অনুষ্ঠান সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে
সম্পন্ন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন জেলা প্রশাসক।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post