Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

শাবনূরের রহস্যময় ৫ শব্দের পোস্ট নিয়ে আলোচনা তুঙ্গে

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Friday, 21 August, 2026.
in বিনোদন
0
শাবনূরের রহস্যময় ৫ শব্দের পোস্ট নিয়ে আলোচনা তুঙ্গে
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

বিনোদন ডেস্ক
‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শাবনূরের এই সংক্ষিপ্ত পোস্ট ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে কোনো ব্যক্তি বা ঘটনার নাম উল্লেখ করেননি তিনি। তবে মাত্র কয়েকটি শব্দের এই বার্তা নিয়ে নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে নানা কৌতূহল ও জল্পনা।

সালমান শাহর মৃত্যুর ঘটনা নিয়ে সাম্প্রতিক সময়ে নতুন করে আলোচনা তৈরি হওয়ায় শাবনূরের এই পোস্টের সম্ভাব্য প্রেক্ষাপট নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা। যদিও পোস্টটি সালমান শাহর মৃত্যু মামলা কিংবা অন্য কোনো নির্দিষ্ট ঘটনার সঙ্গে সম্পর্কিত কি না, সে বিষয়ে শাবনূর নিজে কোনো ব্যাখ্যা দেননি।

সালমান শাহর মৃত্যুর ঘটনা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা প্রশ্ন ও বিতর্ক রয়েছে। বিভিন্ন সময়ে এ ঘটনায় শাবনূরের নামও আলোচনায় এসেছে। তার বিরুদ্ধে নানা অভিযোগ উঠলেও সেসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন এই অভিনেত্রী।

এদিকে সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় সম্প্রতি নতুন করে তৎপরতা দেখা দিয়েছে। গত সপ্তাহে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মামলার অন্যতম অভিযুক্ত অভিনেতা ডন হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতে হাজির করা হলে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

আদালতের শুনানি শেষে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী সাংবাদিকদের কাছে ডনের পূর্বের জবানবন্দির বিভিন্ন তথ্য তুলে ধরেন। তার ভাষ্য অনুযায়ী, ওই জবানবন্দিতে সালমান শাহর মৃত্যুর দিন তার বাসায় সামিরা, আজিজ মোহাম্মদ ভাইসহ কয়েকজনের উপস্থিতির কথা উল্লেখ করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবীর ভাষ্য অনুযায়ী, জবানবন্দিতে সালমান শাহকে ক্লোরোফর্ম দিয়ে অচেতন করা, পরে ইনজেকশন দেওয়া এবং মৃত্যুর পর মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেওয়ার অভিযোগের কথাও রয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত দড়িটি ডন নিজের কোমরে বেঁধে সালমান শাহর বাসায় নিয়ে গিয়েছিলেন বলেও জবানবন্দিতে উল্লেখ রয়েছে বলে জানান তিনি।

তবে এসব অভিযোগ ও জবানবন্দির তথ্য বিচারিক প্রক্রিয়ার অংশ এবং মামলাটি নিয়ে তদন্ত ও আইনি কার্যক্রম চলমান।

সালমান শাহর মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনের দাবি দীর্ঘদিনের। তার ভক্ত ও বিভিন্ন মহল থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত সত্য প্রকাশের দাবি জানানো হচ্ছে। এমন পরিস্থিতিতে শাবনূরের সংক্ষিপ্ত এই পোস্ট নতুন করে নানা জল্পনার জন্ম দিয়েছে।

সালমান শাহর সঙ্গে শাবনূরের সম্পর্ক নিয়েও নব্বইয়ের দশক থেকেই নানা আলোচনা ছিল। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এমন গুঞ্জনও ছড়িয়েছিল বিভিন্ন সময়ে। তবে শাবনূর বরাবরই বলে এসেছেন, তিনি সালমান শাহকে ভাইয়ের মতো দেখতেন। সম্প্রতি সালমান শাহর মা নীলা চৌধুরীও এ বিষয়ে শাবনূরের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে বলেছেন, তার ছেলে শাবনূরকে বোনের মতোই দেখতেন।

১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় সালমান শাহর। এরপর ‘তুমি আমার’ সিনেমায় শাবনূরের সঙ্গে জুটি বাঁধেন তিনি। সিনেমাটি মুক্তির পর দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।

মাত্র চার বছরের ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করেন সালমান শাহ। এর মধ্যে ১৪টি সিনেমায় তার নায়িকা ছিলেন শাবনূর। ‘সুজন সখী’, ‘বিচার হবে’, ‘বিক্ষোভ’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘মহামিলন’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘জীবন সংসার’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘প্রেম পিয়াসী’, ‘স্বপ্নের নায়ক’ ও ‘আনন্দ অশ্রু’সহ তাদের অভিনীত বেশির ভাগ সিনেমাই দর্শকপ্রিয়তা ও ব্যবসায়িক সাফল্য পেয়েছিল।

সালমান শাহর মৃত্যু মামলা নিয়ে যখন নতুন করে আলোচনা চলছে, ঠিক তখনই শাবনূরের রহস্যময় এই পাঁচ শব্দের পোস্ট ঘিরে কৌতূহল আরও বেড়েছে। তবে পোস্টটির প্রকৃত উদ্দেশ্য বা প্রেক্ষাপট কী সে প্রশ্নের উত্তর আপাতত শাবনূরই দেননি।

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ

Next Post

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

Related Posts

ডার্ক কমেডিতে নতুন রূপে ফারিণ
বিনোদন

ডার্ক কমেডিতে নতুন রূপে ফারিণ

এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি
বিনোদন

এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি

কাবায় গিয়ে ‘বিয়ের’ খবর দিলেন নাজনীন নীহা
বিনোদন

কাবায় গিয়ে ‘বিয়ের’ খবর দিলেন নাজনীন নীহা

Next Post
রাষ্ট্রপতির শপথ আজ

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না

হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist