Tuesday, 10 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

সন্তানের জন্য চলন্ত ট্রেন থেকে ঝাঁপ

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Sunday, 30 April, 2023.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
সন্তানের জন্য চলন্ত ট্রেন থেকে ঝাঁপ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp


ছেলে ট্রেনে উঠতে না পারায়, ট্রেন থেকে ঝাঁপ দিলেন মা।
ঢাকাগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনে ঢাকার উদ্দেশ্যে যেতে ছেলেকে সঙ্গে নিয়ে অপেক্ষায় ছিলেন মা। ট্রেন এসে স্টেশনে থামতেই তড়িঘড়ি করে উঠে পড়েন মা। তবে, দুই মিনিটের মধ্যেই ট্রেন ছেড়ে দিলে মা তাকিয়ে দেখলেন ছেলে ট্রেনের সঙ্গে দৌড়াচ্ছে। প্ল্যাটফর্ম থেকে উঠতে পারেনি তার সন্তান। তাই নিজের ছেলের জন্য চলন্ত ট্রেন থেকেই প্ল্যাটফর্মে ঝাঁপ দিলেন মা।

শনিবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় মৌলভীবাজারের কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশনে এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় প্ল্যাটফর্মে পড়ে গিয়ে আহত হয়েছেন মা শারমিন আক্তার মিতু (৩৫)। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তিনি বরিশালের কাজীরহাট এলাকার তন্ময় আহমদের স্ত্রী।

ঘটনার প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী কমলগঞ্জের রাকিব আহসান বলেন, শনিবার ভানুগাছ থেকে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দেই ট্রেনযোগে। ট্রেনে দরজায় দাঁড়িয়ে যখন নিজের বাবা-মায়ের দিকে তাকিয়ে আছি, ঠিক তখন একটা ছেলে ট্রেনে উঠতে ট্রেনের নিচ থেকে অনেক চেষ্টা করে। ওই সময় ছেলের মা দৌড়াতে দৌড়াতে আমার ছেলে কোথায় বলে ট্রেন থেকে প্ল্যাটফর্মে ঝাঁপ দেন। সাথে সাথেই অজ্ঞান হয়ে যান তিনি। সে সময় স্টেশনে অবস্থানরত কয়েকজনের সাথে যোগাযোগ করে তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করি।

ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমেদ বলেন, আহত নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাসেদুল করিম বলেন, ভানুগাছ রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে লাফ দিয়ে নিচে পড়ে আহত হওয়া নারীর অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি হাত, পা ও কোমরে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন।

এবি //দৈনিক দেশতথ্য //এপ্রিল ৩০,২০২৩//

Tags: চলন্ত ট্রেন থেকে ঝাঁপ
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

হাটহাজারীর মেখল থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার !

Next Post

শ্বাসকষ্টে জবি শিক্ষার্থীর অকাল মৃত্যু

Related Posts

ছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে অভিযুক্ত ইমন গ্রেপ্তার
প্রধান খবর

ছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে অভিযুক্ত ইমন গ্রেপ্তার

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়
স্থানীয় খবর

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ
স্থানীয় খবর

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

Next Post
শ্বাসকষ্টে জবি শিক্ষার্থীর অকাল মৃত্যু

শ্বাসকষ্টে জবি শিক্ষার্থীর অকাল মৃত্যু

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫

ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫

কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী

কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪

৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪

এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি

এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি

হজ চুক্তি সই, বাংলাদেশের কোটা বাড়ল

হজ চুক্তি সই, বাংলাদেশের কোটা বাড়ল

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist