Tuesday, 10 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

শ্বাসকষ্টে জবি শিক্ষার্থীর অকাল মৃত্যু

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Sunday, 30 April, 2023.
in শিক্ষা
Reading Time: 1 min read
0
শ্বাসকষ্টে জবি শিক্ষার্থীর অকাল মৃত্যু
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp




খিঁচুনি ও শ্বাসকষ্টে অজ্ঞানরত অবস্থায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ওই শিক্ষার্থীর নাম মো. রাজু আহমেদ। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের (১৭তম ব্যাচ) শিক্ষার্থী। 

শনিবার রাত ৮টার দিকে পুরান ঢাকার নারিন্দার একটি মেস থেকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেছেন। রাজুর সহপাঠীরা ও বিভাগের শিক্ষার্থীও তার মৃত্যুর বিষয়টি জানিয়েছেন। 

মৃত রাজুর রুমমেট মো. শরিয়তুল্লাহ জানান, তারা নারিন্দা কাঁচাবাজার চিনি টুকরা মসজিদের পাশে একটি বাড়ির ৫ম তলায় মেসে থাকেন। ঈদের ছুটি কাটিয়ে শনিবার বিকেলে গ্রাম থেকে ঢাকায় আসেন রাজু। মেসে এসে গরুর মাংস দিয়ে ভাত খেয়ে নিজের রুমে বিশ্রাম নিচ্ছিলেন। সন্ধ্যা ৭টার দিকে রাজু হঠাৎ  অচেতন হয়ে পড়েন। দ্রুত তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, ‘আমি মৃত্যুর বিষয়টি শুনেছি৷ পরিবারের সাথে যোগাযোগ করে লাশ বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হবে।’ 

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, ‘মরদেহ মর্গে রাখা হয়েছে। এখনও তার মৃত্যুর কারণ সম্পর্কে জানা যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।’ 

এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এবং ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। 

মৃত্যুকালে রাজু আহমেদের বয়স হয়েছিল ১৯ বছর। তার গ্রামের বাড়ি পঞ্চগড় জেলায়।

এবি //দৈনিক দেশতথ্য//এপ্রিল ৩০,২০২৩//

Tags: জবি শিক্ষার্থীর মৃত্যু
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

সন্তানের জন্য চলন্ত ট্রেন থেকে ঝাঁপ

Next Post

উদ্ধারকৃত ভারতীয় মহিষ নিলামে বিক্রি

Related Posts

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য
শিক্ষা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষণে আবেদন
শিক্ষা

এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষণে আবেদন

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা
শিক্ষা

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

Next Post
উদ্ধারকৃত ভারতীয় মহিষ নিলামে বিক্রি

উদ্ধারকৃত ভারতীয় মহিষ নিলামে বিক্রি

Discussion about this post

সর্বশেষ সংবাদ

৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪

৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪

এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি

এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি

হজ চুক্তি সই, বাংলাদেশের কোটা বাড়ল

হজ চুক্তি সই, বাংলাদেশের কোটা বাড়ল

ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি, জায়গা হলো না কেইনের

ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি, জায়গা হলো না কেইনের

ছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে অভিযুক্ত ইমন গ্রেপ্তার

ছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে অভিযুক্ত ইমন গ্রেপ্তার

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist