Monday, 9 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

সাপাহারে গমের বাম্পার ফলনের সম্ভাবনা

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Tuesday, 1 March, 2022.
in কৃষি
Reading Time: 1 min read
0
সাপাহারে গমের বাম্পার ফলনের সম্ভাবনা
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

বাবুল আকতার,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : সারাদেশের কৃষি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে নওগাঁ জেলার সীমান্তবর্তী এলাকা সাপাহার উপজেলা। এই অঞ্চলে নানা ধরণের কৃষিপণ্য উৎপাদন হয়ে থাকে। যার মধ্যে একটি জায়গা দখল করেছে গম চাষ। চলতি মৌসুমে বিস্তৃত মাঠ জুড়ে চাষ করা হয়েছে গম। মৌসুম প্রায় শেষের পথে হওয়ায় গমের বাম্পার ফলনের আশা করছেন এলাকার গমচাষীরা। মৌসুমের শুরুতে হঠাৎ ঝড়বৃষ্টি হওয়ায় কিছু কিছু এলাকায় গমের বেশ ক্ষতি হয়েছে। তবে শেষ সময়ে এসে আবহাওয়া ভালো থাকায় সন্তোষ প্রকাশ করছেন গমচাষীরা। ভালো ফলন পাবার আশায় শেষ সময়ে এসে গমের পরিচর্যায় ব্যাস্ত সময় পার করছেন কৃষকেরা। আবহাওয়া অনুকূলে থাকলে গমের ফলন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে বলে আশাবাদী তারা

সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকার গম ক্ষেত গুলোতে ঘুরে জানা যায় মৌসুম শেষের দিকে এসে কৃষকেরা গমের ফলন বৃদ্ধির লক্ষ্যে ও গমের দানা পরিপুষ্ট করতে জিংক জাতীয় কীটনাশক স্প্রে করছেন। এছাড়াও উড়ানি পোকা ও রোগ বালাই-দমনের ক্ষেত্রে তৎপর ভাবে বালাইনাশক ব্যবহার করছেন। এছাড়াও গম ক্ষেতের পরিচর্যার কোন ঘাটতি নেই কৃষকদের মাঝে।
উপজেলার কাশিতাড়া গ্রামের গমচাষী ইসাহাক আলী,আজগর আলী জানান, শুরুতেই বৃষ্টির কারনে গমের কিছুটা ক্ষতি হয়েছে। তবে পরবর্তী সময়ে আবহাওয়া ভালো হয়। আবহাওয়া পরিবর্তন না হলে এবার গমের ভালো ফলন পাওয়া যাবে।

একই গ্রামের কৃষক মোকলেছুর রহমান বলেন, গমের দানা পরিপুষ্ট হতে শুরু করেছে। আর কিছুদিরে মধ্যেই গম কাটা-মাড়ার কাজ শুরু হবে। শেষ সময়ে এসে আমরা গমের বিভিন্ন প্রকার পরিচর্যা করছি। এবছরে গমের বাম্পার ফলনের আশা করছি।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাপলা খাতুন জানান, চলতি বছরে এই উপজেলায় গম চাষ হচ্ছে ৪ হাজার ২ শত ৭৫ হেক্টর জমিতে। প্রতি হেক্টরে গম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩.৬০ মেট্রিক টন। প্রতি বিঘায় গড়ে ১৬/১৭ মন হারে গম উৎপাদন হতে পারে। এই বছরে সরকারীভাবে ১হাজার ৬শ’ জন কৃষককে গমের প্রনোদনার আওতায় আনা হয়েছে। তিনি আরো জানান, আবহাওয়ার অবনতি না ঘটলে এই বছরে গত বছরের তুলনায় গমের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে। এছাড়াও এলাকার গমচাষীদের সব রকম পরামর্শ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদদপ্তরের পক্ষ থেকে অব্যহত রয়েছে।
এলাকার একাধিক গমচাষীরা জানান,বুকভরা আশা নিয়ে গমের পরিচর্যা করছেন গমচাষীরা। এই অঞ্চলে গত বছরে গমের বাম্পার ফলন হয়েছে। চলতি বছরে ঝড় বৃষ্টি না হলে এবং আবহাওয়া অনুকূলে থাকলে গত বছরের ন্যায় গমের বাম্পার ফলন হতে পারে।

দৈনিক দেশতথ্য//এল//

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ভাষা সৈনিক চুন্নু মিয়া’র মৃত্যুবার্ষিকী ২রা মার্চ

Next Post

সড়কপথে প্রতিদিন ঝরেছে ৩৮ প্রাণ : সেভ দ্য রোড

Related Posts

ভেড়ামারায় কৃষকদের সাথে মতবিনিময় সভা
কৃষি

ভেড়ামারায় কৃষকদের সাথে মতবিনিময় সভা

সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে কুষ্টিয়ায় কৃষক প্রশিক্ষণ
কৃষি

সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে কুষ্টিয়ায় কৃষক প্রশিক্ষণ

মিরপুরে কৃষি কার্যক্রম পরিদর্শনে কৃষি কর্মকর্তা আলমগীর বিশ্বাস
কৃষি

মিরপুরে কৃষি কার্যক্রম পরিদর্শনে কৃষি কর্মকর্তা আলমগীর বিশ্বাস

Next Post

সড়কপথে প্রতিদিন ঝরেছে ৩৮ প্রাণ : সেভ দ্য রোড

Discussion about this post

সর্বশেষ সংবাদ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ২২৬০

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ২২৬০

বিপিসির এফডিআর নিয়ে প্রশ্ন, ব্যাংক নির্বাচন থেকে কমিশন বাণিজ্য সবই তদন্তে

বিপিসির এফডিআর নিয়ে প্রশ্ন, ব্যাংক নির্বাচন থেকে কমিশন বাণিজ্য সবই তদন্তে

হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব

হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব

নতুন এনআইডি-পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

নতুন এনআইডি-পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

ফিলিস্তিনি সাংবাদিক আবু শাহেদকে মুক্তি দিল ইসরায়েল

ফিলিস্তিনি সাংবাদিক আবু শাহেদকে মুক্তি দিল ইসরায়েল

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist