আজম রেহমান,ঠাকুরগাঁও :
ঠাকুরগাঁও জেলার আল-হাসানাহ স্কুল অ্যান্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ক্যাম্পাস-৪ মাঠে প্রতিষ্ঠান পরিচালক ইত্তাশাম-উল-হক মিম এর সভাপতিত্বে ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৬১ জন এবং ৮ম শ্রেনীতে বৃত্তিপ্রাপ্ত ৩০ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেষ্ট প্রদানপূর্বক স্মারক সম্মাননা জানানো হয়।
পরে প্লে থেকে ১০ম শ্রেনী পর্যন্ত মোট ১৩ টি শ্রেনীর ২য় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও শিক্ষার্থীদের নম্বরপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো: রাশেদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মো: বেলাল হোসেন, ৪ নং ক্যাম্পাস ইনচার্জ মো: খালেসুর রহমান, ১ নং ক্যাম্পাস ইনচার্জ মো: মনোয়ার হোসেন, গনিত শিক্ষক মো: মমতাজুর রহমান প্রমুখ।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post