Saturday, 7 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

পাবিপ্রবিতে মশার উপদ্রব, বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Tuesday, 27 October, 2026.
in শিক্ষা
Reading Time: 1 min read
0
পাবিপ্রবিতে মশার উপদ্রব, বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

পাবিপ্রবি প্রতিনিধি 

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) স্বাধীনতা হলে মশার উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছেন আবাসিক শিক্ষার্থীরা।

সোমবার (২৬ অক্টোবর) হলে অবস্থানরত সাধারণ শিক্ষার্থীরা জানান, দিন-রাত মশার উৎপাত থাকায় তাদের পড়াশোনা ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

শিক্ষার্থীদের অভিযোগ, মশার উপদ্রব বাড়লেও তা নিয়ন্ত্রণে হল প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় দ্রুত মশা নিধনের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, হলের আশপাশে ঝোপঝাড় ও আগাছা, পানি নিষ্কাশনের ড্রেন এবং ময়লা ফেলার স্থান নিয়মিত পরিষ্কার না করায় মশার উপদ্রব বাড়ছে। পাশাপাশি নিয়মিত মশানাশক ওষুধ ছিটানো হচ্ছে না বলেও অভিযোগ তাঁদের। এতে ডেঙ্গু, ম্যালেরিয়া ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা করছেন শিক্ষার্থীরা।

স্বাধীনতা হলের আবাসিক শিক্ষার্থী আল-আমিন বলেন, মশার উপদ্রব একদম অস্বাভাবিক। সব সময় মশার প্যানপ্যানানি শব্দ আছেই। মনে হয় যেন সব সময়ই বিশ্ববিদ্যালয়ে কনসার্ট চলে! সন্ধ্যার পর এটা আরও বেড়ে যায়। কয়েল জ্বালানো বা মশারি টাঙানো ছাড়া পড়ালেখা করা অসম্ভব হয়ে পড়েছে। মাঝে মধ্যে কয়েল জ্বালিয়েও কোনো কাজ হয় না। রাতে ঘুমাতেও অনেক সমস্যা হয়। মশার কামড় থেকে বাঁচতে সব সময় সতর্ক থাকতে হচ্ছে। এভাবে নিয়মিত মশার উপদ্রবের মধ্যে থাকা খুবই বিরক্তিকর। এতে পড়াশোনা ও স্বাভাবিক জীবনযাত্রায়ও সমস্যা হচ্ছে।

স্বাধীনতা হলের আরেক শিক্ষার্থী জান্নাতুল ইসলাম জারিফ বলেন, আমরা যারা নিচের তলার কক্ষগুলোতে থাকি, তারা মশার সহজ শিকারে পরিণত হচ্ছি। হলের চারপাশের অপরিচ্ছন্ন পরিবেশ ও জমে থাকা ময়লা-আবর্জনা এর মূল কারণ। মশার পরিমাণ অনেক বেশি। সন্ধ্যা হওয়ার পর থেকেই মনে হয় যেন মশার রাজ্যে বসবাস করছি। মশা রাজা আর আমরা তার প্রজা। যখন ইচ্ছা আমাদের রক্ত চুষে খায়। এমনকি মশারি টাঙালেও মশার অত্যাচার থেকে রেহাই পাওয়া যায় না। খুবই কষ্টে আছি। এ বিষয়ে হল প্রশাসনের উদ্যোগ নেই বললেই চলে। ফলে সাধারণ শিক্ষার্থীরা মশাবাহিত রোগের ঝুঁকিতে রয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে স্বাধীনতা হলের প্রভোস্ট আল ফাহাদ ভূঁইয়া বলেন, স্বাধীনতা হলের পাশে ময়লা ফেলার সমস্যা দিন দিন বেড়ে যাচ্ছে। এ বিষয়ে আমাদের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। মশার উপদ্রব কমাতে ফগার মেশিন ব্যবহার করা হবে।

তিনি আরও বলেন, ময়লা ফেলার কারণে আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে এবং জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। আগে পৌরসভা থেকে ময়লা সংগ্রহ করা হতো। কিন্তু বর্তমানে পৌরসভা ময়লা সংগ্রহ করছে না বলে জানানো হয়েছে। বিষয়টি প্রো-ভিসি স্যারকে জানানো হয়েছে। এখন তিনি এ বিষয়ে কী পদক্ষেপ নেন, তা দেখতে হবে। আমরা চাই, ময়লা ব্যবস্থাপনার সমস্যার স্থায়ী সমাধান হোক এবং হলের আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুক।

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

হাতে কফি কাপ, ক্যাজুয়াল লুকেও নজর কাড়লেন পূর্ণিমা

Next Post

বকেয়া বেতন ও পরীক্ষার ফি দিতে শুভকে সহায়তা এবিজি ফাউন্ডেশনের

Related Posts

বুয়েটে ভর্তি আবেদন শুরু ২১ নভেম্বর, পরীক্ষা ১৬ জানুয়ারি
শিক্ষা

বুয়েটে ভর্তি আবেদন শুরু ২১ নভেম্বর, পরীক্ষা ১৬ জানুয়ারি

ভালুকায় নির্মাণসামগ্রী বিক্রি করে ভ্রমণের সংবাদ প্রকাশের পরে স্কুল ফান্ডে সমন্বয়
শিক্ষা

ভালুকায় নির্মাণসামগ্রী বিক্রি করে ভ্রমণের সংবাদ প্রকাশের পরে স্কুল ফান্ডে সমন্বয়

নবীনদের পদচারণায় মুখরিত ফরিদ আহমেদ ভূইয়া একাডেমি
শিক্ষা

নবীনদের পদচারণায় মুখরিত ফরিদ আহমেদ ভূইয়া একাডেমি

Next Post
বকেয়া বেতন ও পরীক্ষার ফি দিতে শুভকে সহায়তা এবিজি ফাউন্ডেশনের

বকেয়া বেতন ও পরীক্ষার ফি দিতে শুভকে সহায়তা এবিজি ফাউন্ডেশনের

Discussion about this post

সর্বশেষ সংবাদ

সুনামগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে শোভাযাত্রা অনুষ্ঠিত

সুনামগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে শোভাযাত্রা অনুষ্ঠিত

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭

সুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

টাঙ্গাইলে হাবুর দায়েরকৃত মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

টাঙ্গাইলে হাবুর দায়েরকৃত মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন

নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist