Saturday, 7 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে কুষ্টিয়ায় কৃষক প্রশিক্ষণ

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Thursday, 5 November, 2026.
in কৃষি
Reading Time: 1 min read
0
সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে কুষ্টিয়ায় কৃষক প্রশিক্ষণ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

এসএম জামাল, কুষ্টিয়া: কৃষকদের উৎপাদিত সুগন্ধি চালের বাজার সম্প্রসারণ, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং কৃষিকে লাভজনক ব্যবসায় রূপান্তরের লক্ষ্যে কুষ্টিয়ায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে কুষ্টিয়া জেলা কৃষি বিপণন অধিদপ্তরের কার্যালয়ে আয়োজিত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন কৃষি বিপণন অধিদপ্তর, খুলনা বিভাগের উপপরিচালক মোছা. শাহনাজ বেগম।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের কৃষি খাতকে এগিয়ে নিতে হলে সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে। শুধু কৃষিপণ্যের উৎপাদন বাড়ালেই হবে না, উৎপাদিত পণ্যের সঠিক বাজার ব্যবস্থাপনা, গুণগত মান নিশ্চিতকরণ এবং কৃষকের ন্যায্যমূল্য প্রাপ্তির বিষয়েও গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, সাধারণ চালের তুলনায় সুগন্ধি চালের বাজারমূল্য বেশি এবং এর বাণিজ্যিক সম্ভাবনাও রয়েছে। পরিকল্পিত উৎপাদন, মানসম্মত প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও কার্যকর বাজারজাতকরণ ব্যবস্থা গড়ে তুলতে পারলে সুগন্ধি চাল চাষের মাধ্যমে কৃষকরা অধিক লাভবান হতে পারবেন। এ জন্য কৃষকদের উৎপাদনের পাশাপাশি বাজার ও ব্যবসা ব্যবস্থাপনা সম্পর্কেও দক্ষতা অর্জন করতে হবে।

কৃষি বিপণন অধিদপ্তর, কুষ্টিয়ার সিনিয়র কর্মকর্তা ইশরাত জাহান মুনের সভাপতিত্বে প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি বিপণন অধিদপ্তরের ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনিউরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার-ডিএএম অঙ্গ)-এর সিনিয়র মনিটরিং অফিসার নিখিল চন্দ্র দে, কুষ্টিয়া সদর উপজেলা কৃষি অফিসার রুপালি খাতুন প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি বিপণন অধিদপ্তর, কুষ্টিয়ার মাঠ ও বাজার পরিদর্শক জিয়া হায়দার।

প্রশিক্ষণে সুগন্ধি চালের বাজার চাহিদা, উৎপাদন পরিকল্পনা, পণ্যের গুণগত মান, মূল্য নির্ধারণ, সংরক্ষণ, বাজার বিশ্লেষণ, ভোক্তার চাহিদা এবং লাভজনকভাবে বাজারজাতকরণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, দেশের কৃষিকে কেবল উৎপাদননির্ভর না রেখে বাণিজ্যিক ও উদ্যোক্তানির্ভর কৃষিতে রূপান্তর করতে হবে। কৃষকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হলে তাদের বাজার সম্পর্কে ধারণা, ব্যবসায়িক পরিকল্পনা এবং বিপণন দক্ষতা বাড়ানো জরুরি। এ ক্ষেত্রে ‘মার্কেট ডক্টর বিজনেস স্কুল’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ সময় সারাদেশে ২০ হাজার কৃষি উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যের কথা তুলে ধরে বক্তারা বলেন, কৃষক ও উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের মাধ্যমে কৃষিভিত্তিক ব্যবসার নতুন সম্ভাবনা তৈরি করতে হবে।

প্রশিক্ষণে অংশ নেওয়া কৃষকরা সুগন্ধি চালের উৎপাদন, বাজারজাতকরণ, বাজারমূল্য এবং ন্যায্য দাম পাওয়ার ক্ষেত্রে নিজেদের অভিজ্ঞতা ও সমস্যার কথা তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে কৃষি বিপণন অধিদপ্তর, কুষ্টিয়ার সিনিয়র কর্মকর্তা ইশরাত জাহান মুন বলেন, মার্কেট ডক্টর বিজনেস স্কুলের মাধ্যমে কৃষকদের ব্যবসায়িক জ্ঞান ও বাজারমুখী দক্ষতা বৃদ্ধি পাবে। কৃষকরা নিজেদের উৎপাদিত পণ্য কীভাবে লাভজনকভাবে বাজারজাত করবেন, সে বিষয়ে বাস্তব ধারণা পাবেন। এর ফলে সুগন্ধি চালসহ সম্ভাবনাময় কৃষিপণ্যের বাজার সম্প্রসারণ এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন উদ্যোক্তা তৈরির পথ সুগম হবে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ ধরনের প্রশিক্ষণ কৃষকদের প্রচলিত কৃষি ব্যবস্থাপনার বাইরে এসে বাজারভিত্তিক কৃষি উদ্যোগ গ্রহণে উৎসাহিত করবে। একই সঙ্গে কৃষকের আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় কৃষিপণ্যের বাণিজ্যিক সম্ভাবনা বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।

কৃষি বিপণন অধিদপ্তরের উদ্যোগে ‘মার্কেট ডক্টর বিজনেস স্কুল (ম্যাবস)’ গঠনের অংশ হিসেবে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

কুষ্টিয়া সদর উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা অংশগ্রহণ করেন।

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

দৌলতপুরে মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Next Post

ভেড়ামারায় কৃষকদের সাথে মতবিনিময় সভা

Related Posts

ভেড়ামারায় কৃষকদের সাথে মতবিনিময় সভা
কৃষি

ভেড়ামারায় কৃষকদের সাথে মতবিনিময় সভা

মিরপুরে কৃষি কার্যক্রম পরিদর্শনে কৃষি কর্মকর্তা আলমগীর বিশ্বাস
কৃষি

মিরপুরে কৃষি কার্যক্রম পরিদর্শনে কৃষি কর্মকর্তা আলমগীর বিশ্বাস

ঝিনাইদহে সৌরশক্তিতে বদলে যাচ্ছে কৃষি, কমছে সেচ খরচ
কৃষি

ঝিনাইদহে সৌরশক্তিতে বদলে যাচ্ছে কৃষি, কমছে সেচ খরচ

Next Post
ভেড়ামারায় কৃষকদের সাথে মতবিনিময় সভা

ভেড়ামারায় কৃষকদের সাথে মতবিনিময় সভা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

সুনামগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে শোভাযাত্রা অনুষ্ঠিত

সুনামগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে শোভাযাত্রা অনুষ্ঠিত

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭

সুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

টাঙ্গাইলে হাবুর দায়েরকৃত মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

টাঙ্গাইলে হাবুর দায়েরকৃত মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন

নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist