Saturday, 14 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

সাফল্য দিয়ে শেষ হলো দেশের প্রথম জুয়েলারি এক্সপো-২০২২

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Sunday, 20 March, 2022.
in কৃষি
Reading Time: 1 min read
0
সাফল্য দিয়ে শেষ হলো দেশের প্রথম জুয়েলারি এক্সপো-২০২২
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

নতুন দিগন্ত উন্মোচিত করে আলো ঝলমলে রাতে শেষ হলো ‘বাংলাদেশ জুয়েলারি এক্সপো ২০২২’।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) ১, ২ ও ৩ নম্বর হলে ১৭ মার্চ বসেছিল তিন দিনের এই প্রদর্শনী। শনিবার ছিল শেষ দিন।

শেষ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন’-এর সভাপতি সায়েম সোবহান আনভীর।

রাত ৮টা ৩০ মিনিটে কনভেনশন সিটির ২ নম্বর হলে শুরু হয় গ্ল্যামারস ফ্যাশন শো। ঘণ্টাব্যাপী এই শোতে অংশ নেন দেশসেরা র‍্যাম্প মডেলরা। বহুরং আলো ঝলমলে মঞ্চে একের পর এক পরিবেশনা মুগ্ধ করে রাখে উপস্থিত দর্শকদের। ‘মায়াবন বিহারিনী হরিণী’ রবীন্দ্রসংগীতের পাশাপাশি ‘কিছু কিছু কথা’ গানে মডেলরা যেমন পারফর্ম করেছেন, তেমনি পারফর্ম করেছেন আবহ সংগীতের সঙ্গেও।

এরপর ‘বেস্ট স্টল’ হিসেবে সেরা পাঁচটি স্টলকে পুরস্কৃত করা হয়। ‘বেস্ট স্টল’ হিসেবে প্রথম হয়েছে আমিন জুয়েলার্স। সেরা পাঁচ স্টলের পুরস্কার শেষে শুরু হয় মেলায় উপস্থিত সাধারণ মানুষদের কুপন নিয়ে কাঙ্ক্ষিত র‍্যাফেল ড্র। র‍্যাফেল ড্রতে তৃতীয় পুরস্কার পেয়েছেন ১০ জন ভাগ্যবান ব্যক্তি। তাঁদের প্রত্যেকে পেয়েছেন এক লাখ টাকা করে পুরস্কার। বিজয়ী ১০ জনের কুপন নম্বর যথাক্রমে—০৩৫৫১, ০০৪৭৮, ০৪০৪৩, ০৩০৯৯, ০৪৭৮৪, ০১১০৭, ০৪২৮৭, ০৩৫০৭, ০২০৭১ ও ০০৯২৫।

দ্বিতীয় পুরস্কারের জন্য কুপন তুলতে মঞ্চে আহ্বান করা হয় ‘বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন’-এর সভাপতি সায়েম সোবহান আনভীরকে। তিনি মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে শুরু হয় তুমুল করতালি। র‍্যাফেল ড্রতে দ্বিতীয় পুরস্কার পাওয়া ভাগ্যবান ব্যক্তি পেয়েছেন পাঁচ লাখ টাকা। ভারতের তরুণ পোদ্দার পেয়েছেন এই পুরস্কার। আর প্রথম পুরস্কার বিজয়ী আব্দুল কুদ্দুস জিতেছেন ১০ লাখ টাকা। তাঁর কুপন নম্বর ০৩৭৯২। কুদ্দুসের নামটি যখন ঘোষণা করা হয় তখন তিনি উপস্থিত ছিলেন না। উপস্থাপিকা তৌহিদা শ্রাবণ্য তাঁর মোবাইল নম্বরটি নিয়ে সরাসরি কল করেন। রাত তখন সাড়ে ১১টা। কুদ্দুস ফোনটি রিসিভ করে যখন শোনেন ১০ লাখ টাকা পুরস্কার জিতেছেন, কিছু সময় স্তব্ধ হয়ে গিয়েছিলেন। শেষ পর্যন্ত নিকুঞ্জর বাসিন্দা কুদ্দুস রাত ১২টায় কনভেনশন হলে উপস্থিত হয়ে পুরস্কারটি গ্রহণ করেন।

রাতে ডিনার শেষে গান পরিবেশন করতে মঞ্চে ওঠে ফুয়াদ আল মুক্তাদিরের ব্যান্ড ‘ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস’। তারা একে একে ফোক, মডার্ন ও রক গান গেয়ে মাতিয়ে রাখে মঞ্চ।

এ সময় উপস্থিত দর্শকরাও সুরের মূর্ছনায় ডুবে যান। অনেকে মঞ্চের সামনে গিয়ে সেলফি তুলে সময়টিকে স্মরণীয় করে রাখতে ব্যস্ত হয়ে পড়েন।

ব্যান্ডটির দলনেতা ফুয়াদ বলেন, ‘অনেক দিন পর স্টেজে গান পরিবেশন করছি। সরাসরি দর্শকদের প্রতিক্রিয়া জানতে একজন শিল্পীর স্টেজ শো এর বিকল্প নেই। আমি এই সময়টা দারুণ উপভোগ করি। ’

ফুয়াদের দলের গান পরিবেশনা শেষে অনুষ্ঠিত হয় সাংবাদিকদের জন্য র‍্যাফেল ড্র। মোট ২৭টি পুরস্কার দেওয়া হয় সাংবাদিকদের। নানা ধরনের পুরস্কার পেয়ে সাংবাদিকরাও হয়ে ওঠেন উচ্ছ্বসিত। সবাই একবাক্যে স্বীকার করেন, প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া ‘বাংলাদেশ জুয়েলারি এক্সপো ২০২২’ দারুণ সফল হয়েছে।

এবি//দৈনিক দেশতথ্য//মার্চ ২০,২০২২//

Tags: জুয়েলারি এক্সপো ২০২২
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

Next Post

কুষ্টিয়ায় এরশাদ এর ৯৩ তম জন্মবার্ষিকী পালিত

Related Posts

ভেড়ামারায় কৃষকদের সাথে মতবিনিময় সভা
কৃষি

ভেড়ামারায় কৃষকদের সাথে মতবিনিময় সভা

সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে কুষ্টিয়ায় কৃষক প্রশিক্ষণ
কৃষি

সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে কুষ্টিয়ায় কৃষক প্রশিক্ষণ

মিরপুরে কৃষি কার্যক্রম পরিদর্শনে কৃষি কর্মকর্তা আলমগীর বিশ্বাস
কৃষি

মিরপুরে কৃষি কার্যক্রম পরিদর্শনে কৃষি কর্মকর্তা আলমগীর বিশ্বাস

Next Post
কুষ্টিয়ায় এরশাদ এর ৯৩ তম জন্মবার্ষিকী পালিত

কুষ্টিয়ায় এরশাদ এর ৯৩ তম জন্মবার্ষিকী পালিত

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

শ্রমিকরা কাজে না ফিরলে রোববার থেকে কারখানা বন্ধ

শ্রমিকরা কাজে না ফিরলে রোববার থেকে কারখানা বন্ধ

শ্রমিকের মজুরি না বাড়িয়ে পোশাকশিল্পের উন্নয়ন কতটা অর্থবহ

শ্রমিকের মজুরি না বাড়িয়ে পোশাকশিল্পের উন্নয়ন কতটা অর্থবহ

পুরোনো হিন্দি গানের সুরে মুগ্ধ আইসিসিবি হেরিটেজের অতিথিরা

পুরোনো হিন্দি গানের সুরে মুগ্ধ আইসিসিবি হেরিটেজের অতিথিরা

গৌরী খানের কঠোর নিয়মে কোণঠাসা শাহরুখ!

গৌরী খানের কঠোর নিয়মে কোণঠাসা শাহরুখ!

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist