Sunday, 15 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কুলাউড়ায় রেললাইনের গাছ কর্তন, গ্রেপ্তার ১

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Sunday, 6 August, 2023.
in জাতীয় খবর
Reading Time: 1 min read
0
কুলাউড়ায় রেললাইনের গাছ কর্তন, গ্রেপ্তার ১
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় নির্মাণাধীন কুলাউড়া-শাহবাজপুর রেললাইনের দুই পাশের গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

অবৈধভাবে এসব গাছ কাটার অভিযোগে কামাল উদ্দিন নামে এক ব্যক্তিকে বড়লেখা পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জে।

রেলওয়ে বিভাগের অনুমতি নিয়ে গাছ কাটা হচ্ছে- এমন মিথ্যা তথ্যের ভিত্তিতে সবাইকে বিভ্রান্ত করে গাছ কাটে তারা।

এর আগে গাছ কাটার ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ বড়লেখা থানায় একটি মামলা দায়ের করেছে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানায়, কুলাউড়া-শাহবাজপুর রেললাইনের বড়লেখা অংশের বিভিন্ন স্থানের প্রায় ২০০ গাছ কেটে বিক্রি করে দিয়েছে দুর্বৃত্তরা। বড়লেখা রেলস্টেশন, কাঠালতলী স্টেশন, দক্ষিণভাগ স্টেশন ও রতুলী এলাকায় সেগুন, বড় রেইনট্রি, কাঁঠাল, একাশি গাছ কাটা হয়েছে। স্টেশন এলাকার বাইরের অংশের ও গাছ কাটা হয়েছে।

কুলাউড়া-শাহবাজপুর রেললাইন পুরোনো হয়ে যাওয়ায় তা তুলে ফেলে নতুন করে রেললাইন বসানো হচ্ছে। এ নির্মাণকাজের দায়িত্বে রয়েছে টেক্সমাকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড কোম্পানি। তারা জানায়, ১ আগস্ট বড়লেখা উপজেলার রতুলী এলাকায় অনেকগুলো গাছ কাটা হলে বিষয়টি টেক্সমাকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের লোকজনের নজরে আসে।

ওই দিনই টেক্সমাকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের স্থানীয় কাজের তদারকি ও নিরাপত্তার দায়িত্বে থাকা সেফটি কর্মকর্তা পীযুষ দেবনাথ কামাল উদ্দিন (৪৫) নামের একজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা সাত-আটজনকে অভিযুক্ত করে বড়লেখা থানায় মামলা করেন। পুলিশ সেদিন রাতেই কামাল উদ্দিনকে গ্রেপ্তার করে।

মামলার এজাহারে বলা হয়েছে, নির্মাণ কোম্পানির সঙ্গে বাংলাদেশ রেলওয়ের চুক্তি হচ্ছে, কুলাউড়া-শাহবাজপুর রেললাইন নির্মাণ শেষে রেললাইন ও এর দুই পাশের গাছপালা বাংলাদেশ রেলওয়েকে বুঝিয়ে দিতে হবে। ইদানীং দেখা যাচ্ছে, বড়লেখা উপজেলার দক্ষিণভাগ, কাঠালতলী ও বড়লেখা রেলস্টেশন এলাকা থেকে অজ্ঞাতনামা ব্যক্তিরা রেললাইনের পাশে রেলওয়ের জায়গায় থাকা গাছ কেটে নিয়ে যাচ্ছেন।
সর্বশেষ গত ১ আগস্ট বেলা একটার দিকে বড়লেখা উপজেলার রতুলী রেলওয়ে ব্রিজ নম্বর-২৪৭ এলাকা থেকে কামাল উদ্দিনসহ ৭-৮ ব্যক্তি শ্রমিক নিয়ে ২৮টি একাশি গাছ কেটে চুরি করে নিয়ে যাচ্ছিলেন। বিষয়টি দেখে বাদীসহ (সেফটি কর্মকর্তা) তাঁর কার্যালয়ের লোকজন কামাল উদ্দিনকে গাছ কাটার কারণ জিজ্ঞেস করলে তিনি জানান, তিনি রেলওয়ের লোক। রেলওয়ের অনুমতি নিয়ে গাছ কাটছেন। এরপর সেফটি কর্মকর্তা পীযুষ দেবনাথ তাঁর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে গাছ কাটার বিষয়টি জানান। কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের কেউ গাছ কাটছেন না। গাছ কাটার বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষের কাছে কোনো তথ্য নেই।

সেফটি কর্মকর্তা পীযুষ দেবনাথ বলেন, ‘আমরা সংবাদ পাই রতুলীতে গাছ কেটে নিচ্ছে কে বা কারা। এখানে রেলওয়ের পক্ষে আমরা (টেক্সমাকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড) দায়িত্বে আছি। গাছ কাটাসহ কোনো কিছু হলে রেলওয়ে থেকে আমাদের জানানোর কথা। কামাল উদ্দিন নামের ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলে তিনি বলেন, বাংলাদেশ রেলওয়ে সব জানে। তিনি নিজেকে কন্ট্রাক্টর দাবি করেন।’

পীযুষ দেবনাথ বলেন, ‘আমরা দায়িত্বে আছি, আমাদের জবাবদিহি করতে হয়। এরপর আমরা রেলওয়ের সঙ্গে যোগাযোগ করি। মামলা করি।’

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান অবৈধভাবে গাছ কাটা ও একজনের গ্রেপ্তারের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

দৈনিক দেশতথ্য//এস//

Tags: কুলাউড়ায় রেললাইনের গাছ কর্তনগ্রেপ্তার ১
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কালিয়াকৈরে শ্রীফলতলী কবরস্থানে লাশের কঙ্কাল চুরি

Next Post

৩ বছরেও হয়নি কর্ণফুলী ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি!

Related Posts

ইবনে সিনার স্বাস্থ্যসেবায় কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার চুক্তি স্বাক্ষর
জাতীয় খবর

ইবনে সিনার স্বাস্থ্যসেবায় কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার চুক্তি স্বাক্ষর

ফ্র্যাকশনেশন প্লান্টের আড়ালে ক্রুড অয়েল আমদানির অবৈধ চেষ্টা: এসপিসিএল-এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি
জাতীয় খবর

ফ্র্যাকশনেশন প্লান্টের আড়ালে ক্রুড অয়েল আমদানির অবৈধ চেষ্টা: এসপিসিএল-এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি

শ্রমিকরা কাজে না ফিরলে রোববার থেকে কারখানা বন্ধ
জাতীয় খবর

শ্রমিকরা কাজে না ফিরলে রোববার থেকে কারখানা বন্ধ

Next Post
৩ বছরেও হয়নি কর্ণফুলী ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি!

৩ বছরেও হয়নি কর্ণফুলী ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি!

Discussion about this post

সর্বশেষ সংবাদ

মধ্যনগর থেকে কলমাকান্দা বারোমাসি সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

মধ্যনগর থেকে কলমাকান্দা বারোমাসি সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

ইয়াবা সেবনের ভিডিও ফেসবুকে, কলাপাড়ায় ছাত্রদল নেতা বহিষ্কার

ইয়াবা সেবনের ভিডিও ফেসবুকে, কলাপাড়ায় ছাত্রদল নেতা বহিষ্কার

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist