Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

পতিত জমিতে ইকোনমিক জোন করার দাবিতে মানববন্ধন

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Friday, 9 February, 2024.
in কৃষি
Reading Time: 1 min read
0
পতিত জমিতে ইকোনমিক জোন করার দাবিতে মানববন্ধন
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

সংবাদদাতা, পাবনা:
তিন ফসলি জমি বাদ রেখে করে শুধু পতিত ও খাস জমিতে অর্থনৈতিক অঞ্চল বা ইকোনমিক জোন করার দাবি জানিয়েছেন পাবনার বেড়া উপজেলার চাষিরা।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে বেড়া উপজেলার পুরান ভারেঙ্গা ইউনিয়নের বোরামারা গ্রামের মাঠে বোরামারা, সিংহাসন ও বকতারপুর গ্রামের কয়েকশ’ বাসিন্দা এ দাবিতে মানববন্ধন ও চাষি সমাবেশ করেছেন।

সমাবেশে চাষিরা জানিয়েছেন তাদের তিন ফসলি জমিতে অর্থনৈতিক অঞ্চল গড়ে তুললে তারা ফসলি জমি এবং ভিটেমাটি হারিয়ে অস্তিত্ব সংকটে পড়বেন।
তারা বলছেন তাদের জমিতে বছরে তিন বার ফসল ফলে। এসব উর্বর জমির ফসলেই চলে তাদের জীবন জীবিকা। ফসলি জমি ও বাড়িঘর অধিগ্রহণ হলে তাদের পথে বসা ছাড়া উপায় থাকবে না।
তারা বলেন, এলাকার উন্নয়নের জন্য তারাও অর্থনৈতিক অঞ্চলটির বাস্তবায়ন চান। তবে তারা চান বোরামারা মৌজার বাইরে যমুনা নদীর তীরে খাস ও পতিত জমিতে সেটি গড়ে তোলা হোক। এতে তারা ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন।

মানবন্ধন ও চাষি সমাবেশে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা রওশন আলী মিয়া, সাবেক মেম্বার দুলাল উদ্দিন সেখ, ওয়ার্ড আ’লীগ নেতা আব্দুর রহমান তৈজুদ্দিন সেখ, সারহান মন্ডল, আ. হাই, আব্দুর রহমান, শাহজাহান আলী প্রমুখ।

জানা গেছে, ২০৩০ সাল নাগাদ দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় কাজ করছে সরকার। এরই মধ্যে ৯৩টি অর্থনৈতিক অঞ্চল অনুমোদন পেয়েছে। বাস্তবায়নের পথে রয়েছে সরকারি-বেসরকারি ২৮টি অর্থনৈতিক অঞ্চল। এগুলোর মধ্যে পাবনার বেড়া উপজেলায় একটি বাস্তবায়নের জন্য প্রাথমিক কাজ চলছে। পুরান ভারেঙ্গা ইউনিয়নে যমুনা নদীর তীরে বোরামারা ও সাফুল্লা মৌজায় ৭শ’ একর জমির উপর এই অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে।

বেড়া উপজেলা নির্বাহী অফিসার মোরশেদুল ইসলাম জানান, শাফুল্লা ও বোরামারা মৗজায় ইকোনমিক জোন বা অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য প্রাথমিক কাজ চলছে। এটি সম্পন্ন হলে স্থানীয় অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাব পড়বে। বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

দৈনিক দেশতথ্য//এইচ//

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

বই মেলায় জয়নুল টিটো’র ‘হানিসাকার ও পয়েন্ট ওয়াই’

Next Post

যশোরে অর্ধপোড়া মরদেহ উদ্ধার

Related Posts

ভেড়ামারায় কৃষকদের সাথে মতবিনিময় সভা
কৃষি

ভেড়ামারায় কৃষকদের সাথে মতবিনিময় সভা

সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে কুষ্টিয়ায় কৃষক প্রশিক্ষণ
কৃষি

সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে কুষ্টিয়ায় কৃষক প্রশিক্ষণ

মিরপুরে কৃষি কার্যক্রম পরিদর্শনে কৃষি কর্মকর্তা আলমগীর বিশ্বাস
কৃষি

মিরপুরে কৃষি কার্যক্রম পরিদর্শনে কৃষি কর্মকর্তা আলমগীর বিশ্বাস

Next Post
যশোরে অর্ধপোড়া মরদেহ উদ্ধার

যশোরে অর্ধপোড়া মরদেহ উদ্ধার

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না

হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist