কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ায় চোর সন্দেহে মনিরুল (৪৫) নামে এক রিক্সা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার রাত ১২টার দিকে কুষ্টিয়া পৌর এলাকাধীন চর থানাপাড়া
এলাকায় এঘটনা ঘটে। নিহত মনিরুল স্থানীয় বাসিন্দা মৃত: আশরাফ মন্ডলের ছেলে।
নিহততের পরিবারিক সূত্রে জানা যায়, ‘অন্যান্য দিনের মতো শুক্রবার রাতে বাড়ি ফিরে খাওয়া দাওয়া সেরে ঘরের বাইরে যায়। কিছুক্ষন পর বাসার গেটের বাইরে শব্দ শুনতে পেয়ে
পরিবারের লোকজন বাসার বাইরে গেটের সামনে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে
দ্রুত তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক মনিরুলকে মৃত: ঘোষনা করেন’।
নিহতের স্ত্রী মনিরা খাতুনের অভিযোগ, কয়েকদিন ধরেই স্থানীয় প্রতিবেশি কয়েকজন লোক মনিরুলকে মারধর করার হুমকি দিয়ে আসছিলো। শুক্রবার সন্ধায়ও তারা
বাড়ির উপর এসে হুমকি দিয়ে যায় যে মনিরুলকে পুলিশের হাতে ধরিয়ে দাও নাহলে ওকে এলাকার লোকজন মেরে ফেলবে। এরাই আমার স্বামীকে মেরে বাসার সামনে লাশ ফেলে
গেছে’। সঠিক তদন্ত করলেই সবকিছু বেড়িয়ে আসবে’। মনিরুল নেশা করতো এটা ঠিক, কিন্তু ও কখনই চুরি করতে পারেনা’। নিহতের পায়ে এবং শরীরের বিভিন্নস্থানে আঘাত জনিত রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে। আমি এই হত্যাকান্ডের বিচার
চাই’।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতুব্বর জানান, শহরের চর থানাপাড়া এলাকায় এক রিক্সা চালকের রহস্য জনক মৃত্যুর
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ
করেছেন। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
দেয়া আছে।
প্রিন্ট করুন









Discussion about this post