Monday, 9 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কুড়িগ্রামে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Monday, 6 April, 2026.
in কৃষি
Reading Time: 1 min read
0
কুড়িগ্রামে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

শাহীন আহমেদ, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে তিস্তার চরাঞ্চলে বাম্পার ফলন হয়েছে মরিচসহ অন্যান্য ফসলের। তবে শিলা ও অতিবৃষ্টির কারণে জেলায় ৩ হাজার ৫৬৩জন কৃষকের ৮ কোটি১৪ লক্ষ ৬৬২ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ।

এরমধ্যে অধিক ক্ষতিগ্রস্থ হয়েছে ভুট্টা, চিনা, শাকসবজি, মরিচ ও কালোজিরা। তবে শিলা ও বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মরিচ বাজারে বিক্রি করতে গিয়ে ভাল দাম পাচ্ছে না চাষীরা।
এরফলে ফসলের খরচ ওঠাতে হিমসিম অবস্থা চাষীদের। জানা গেছে, কুড়িগ্রাম জেলায় ব্রহ্মপূত্র, ধরলা ও তিস্তার চরাঞ্চলে এবারে ব্যাপকহারে শাকসবজি চাষ করা হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, এবার জেলার ব্রহ্মপূত্র, ধরলা ও তিস্তা নদীর চরাঞ্চলে ২৮ হাজার ৫২৮ হেক্টর জমিতে ভুট্টা, চিনা, সূর্যমূখী, শাক-সবজি, মরিচ ও কালোজিরা চাষ করা হয়েছে। অতিবৃষ্টি ও শিলাঝড়ের কারণে ৫১৭ দশমিক ৫ হেক্টর জমি আক্রান্ত হয়। এতে সম্পূর্ণ ক্ষতি হয় ২৯৬ হেক্টর ফসল। এতে ৩ হাজার ২২ দশমিক ৮২ মেট্রিক টন ফসল উৎপাদনে ক্ষতি হয়েছে। এতে ৩ হাজার ৫৬৩জন কৃষকের ৮ কোটি১৪ লক্ষ ৬৬২ হাজার টাকার ক্ষতি সাধিত হয়।
সরজমিনে জেলার রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন দিয়ে প্রবাহিত তিস্তা নদীর বিভিন্ন চরাঞ্চলে ঘুরে দেখা যায়, এক সময় থৈ-থৈ পানিতে ভরপুর তিস্তা নদীর শুকিয়ে যাওয়া বুক চিড়ে জেগে ওঠা চরাঞ্চলে শোভা পাচ্ছে সবুজের সমারোহ। বাদাম, চিনা, তিল, তিশি, পিঁয়াজ, রসুন আর সবুজ মরিচের ক্ষেতে চারদিকটা যেন সবুজ চাদরে ঢাকা পরেছে।
চর গতিয়াসামের মৃত: তমিজ উদ্দিনের ছেলে চাষী আব্দুল আজিজ (৭০) জানান, প্রায় ১২ হাজার টাকা খরচ করে ৯ শতক জমিতে মরিচ চাষ করেছি। এখনো খরচ ওঠাতে পারিনি। এরমধ্যে শিলা ও অতিবৃষ্টির কারণে মরিচ ক্ষেতের ক্ষয়ক্ষতি হয়েছে। দেখছেন না কতগুলা মরিচের ডাল পচে হলুদ হয়েছে।
আব্দুল আজিজের স্ত্রী আনোয়ার বেগম (৫৫) বলেন, দুই মেয়ে আর এক ছেলে নিয়ে আমাদের সংসার। ভাবছি এবার মরিচ বিক্রি করে লাভের টাকায় অনেক কিছু করবো। আজ বাজারে মরিচের দাম উঠেছে মাত্র ৬শ’ টাকা। দাম না উঠলে আমরা লোকসানে পরবো।
কৃষি বিভাগ জানিয়েছে, এবারে ১ হাজার ৩১৫ হেক্টর মরিচ চাষাবাদ হয়েছে। শুরুতে আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকরা ৮২০ হেক্টর মরিচ উত্তোলন করে ভাল দাম পান। কিন্তু মাঝখানে অতিবৃষ্টির ও শিলার কারণে গাছের ক্ষতি হয়। ফলে কৃষকরা একসাথে মরিচ উত্তোলন করে বাজারে নিয়ে যাওয়ার পর হঠাৎ করেই মরিচের দরপতন ঘটে। এরফলে অনেক কৃষক দেরীতে মরিচ উত্তোলন করায় ক্ষতির মুখে পরে।
এ ব্যাপারে রাজারহাট উপজেলা কৃষি অফিসার সাইফুন নাজার সাথী জানান, তিস্তার চরাঞ্চলে মরিচ, পিঁয়াজ, বাদামসহ অন্যান্য ফসলের বাম্পার ফলন হয়েছে। প্রাকৃতিক দুর্যোগে কিছুটা ক্ষতি হয়েছে। তবে যে পরিমাণ ফলন হয়েছে আমরা কৃষিবিভাগ মনে করছি তাতে কৃষকরা তাদের ক্ষতি পুষিয়ে নিতে সক্ষম হবে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যা

Next Post

বিএনপি নেতার ওপর হামলা, মামলা

Related Posts

ভেড়ামারায় কৃষকদের সাথে মতবিনিময় সভা
কৃষি

ভেড়ামারায় কৃষকদের সাথে মতবিনিময় সভা

সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে কুষ্টিয়ায় কৃষক প্রশিক্ষণ
কৃষি

সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে কুষ্টিয়ায় কৃষক প্রশিক্ষণ

মিরপুরে কৃষি কার্যক্রম পরিদর্শনে কৃষি কর্মকর্তা আলমগীর বিশ্বাস
কৃষি

মিরপুরে কৃষি কার্যক্রম পরিদর্শনে কৃষি কর্মকর্তা আলমগীর বিশ্বাস

Next Post
বিএনপি নেতার ওপর হামলা, মামলা

বিএনপি নেতার ওপর হামলা, মামলা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist