Wednesday, 11 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

নওগাঁ চেম্বারের নবায়ন ফি বৃদ্ধি নিয়ে ক্ষোভ

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Wednesday, 13 May, 2026.
in জাতীয় খবর
0
নওগাঁ চেম্বারের নবায়ন ফি বৃদ্ধি নিয়ে ক্ষোভ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্য নবায়ন ফি হঠাৎ করে প্রায় চার গুণ বাড়ানোর সিদ্ধান্তকে কেন্দ্র করে ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ বাড়ছে। দীর্ঘদিনের নির্ধারিত ১ হাজার ২০০ টাকার পরিবর্তে চলতি বছর নবায়ন ফি ৫ হাজার টাকা নির্ধারণ করায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ব্যবসায়ীরা। এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা, দ্রুত নির্বাচন আয়োজন এবং সদস্যদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের দাবিতে বুধবার সকালে চেম্বারের প্রশাসকের কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন তারা।

আবেদনপত্রে ব্যবসায়ীরা উল্লেখ করেন, হঠাৎ করে অতিরিক্ত ফি নির্ধারণের কারণে বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা আর্থিক চাপে পড়বেন। ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখতে হলে সদস্যদের মতামতকে গুরুত্ব দিয়ে যৌক্তিক ফি নির্ধারণ করা প্রয়োজন বলে তারা মনে করেন।

নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম বলেন, চলতি মাসের ৭ তারিখে সম্প্রতি অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রায় ২০০ সদস্যের উপস্থিতিতে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়। সেখানে উপস্থিত সদস্যরা জরুরি সাধারণ সভা ও দ্রুত নির্বাচন আহ্বানের দাবি জানান। একই সঙ্গে পাশের জেলা চেম্বারগুলো চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, সিরাজগঞ্জ, জয়পুরহাট ও বগুড়ার সঙ্গে সামঞ্জস্য রেখে নবায়ন ফি নির্ধারণের প্রস্তাবও তোলা হয় বলে তিনি জানান।

লিখিত আবেদনে ব্যবসায়ীরা চার দফা দাবি তুলে ধরেছেন। দাবিগুলো হলো জরুরি সাধারণ সভা আহ্বান, সদস্যদের মতামতের ভিত্তিতে যৌক্তিক ফি নির্ধারণ, দ্রুত দ্বিবার্ষিক নির্বাচন আয়োজন এবং সাধারণ সদস্যদের ব্যবসায়িক সমস্যাগুলো সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ।

ব্যবসায়ীদের দাবি, চেম্বারের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে স্বচ্ছতা ও অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। অন্যথায় ব্যবসায়ী সমাজের মধ্যে আস্থাহীনতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আশরাফুল ছিদ্দিক স্বাক্ষরিত সাম্প্রতিক এক চিঠিতে নওগাঁ চেম্বারের নির্বাচন আয়োজনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ওই চিঠিতে বিধি মোতাবেক দ্রুত দ্বিবার্ষিক নির্বাচন আয়োজনের কথা উল্লেখ করা হয়।

এ বিষয়ে নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক ও জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনামিকা নজরুল বলেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে সঠিকভাবে নির্বাচন আয়োজনের কাজ চলছে। সদস্য নবায়ন ফি ও নতুন সদস্য ফি গেজেটের মাধ্যমে নির্ধারিত হয়েছে, যা বাণিজ্য মন্ত্রণালয়ের বিষয়। ফি বৃদ্ধির বিষয়টি নিয়ে কয়েক মাস আগে প্রশাসক হিসেবে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছিল। তবে এখনো কোনো উত্তর পাওয়া যায়নি। স্থানীয় বাস্তবতা বিবেচনায় মন্ত্রণালয় যদি ফি কমানোর সিদ্ধান্ত নেয়, তাহলে তা বাস্তবায়নে আমাদের কোনো আপত্তি নেই।

স্থানীয় ব্যবসায়ীরা আশা করছেন, দ্রুত আলোচনার মাধ্যমে এ সংকটের সমাধান হবে এবং চেম্বারের কার্যক্রমে জবাবদিহি ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত হবে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

চালু হচ্ছে রৌমারী-চিলমারী ফেরি

Next Post

কুষ্টিয়ায় খাল খনন প্রকল্পে হামলা, আহত ৫

Related Posts

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় খবর

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

এসএস পাওয়ারের একমাত্র গ্রাহক লিয়ানেক্স এবার রামপালের দৌড়ে
জাতীয় খবর

এসএস পাওয়ারের একমাত্র গ্রাহক লিয়ানেক্স এবার রামপালের দৌড়ে

অনুমোদনহীন রিফাইনারিতে ক্রুড আমদানির আবেদন, বিপাকে জ্বালানি খাত
জাতীয় খবর

অনুমোদনহীন রিফাইনারিতে ক্রুড আমদানির আবেদন, বিপাকে জ্বালানি খাত

Next Post
কুষ্টিয়ায় খাল খনন প্রকল্পে হামলা, আহত ৫

কুষ্টিয়ায় খাল খনন প্রকল্পে হামলা, আহত ৫

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

কুষ্টিয়ায় হত্যার জের ধরে শাহজামাল গ্রুপের তাণ্ডব

কুষ্টিয়ায় হত্যার জের ধরে শাহজামাল গ্রুপের তাণ্ডব

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist