কোটালীপাড়া ( গোপালগঞ্জ) প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়ায় কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা খাদ্য গুদাম চত্বরে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে উক্ত কর্মসূচী উদ্বোধন করা হয়। গোপালগঞ্জ-৩ সংসদীয় আসনের সংসদ সদস্য এস এম জিলানী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক, উপজেলা বিএনপি’র সভাপতি এসএম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার,পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া,সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার,খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রভু চন্দ্র রাজভর প্রমূখ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিষ্ণুপদ মজুমদার জানান, ধান সংগ্রহের ক্ষেত্রে আর্দ্রতা ও গুণমান কঠোরভাবে পরীক্ষা করা হচ্ছে। এবার কোটালীপাড়া উপজেলায় লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান সংগ্রহের জন্য পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কৃষকরা কৃষিকার্ড প্রদর্শনের মাধ্যমে গুদামে ধান সরবরাহ করতে পারবেন।
ধান বিক্রয় করতে আসা কৃষক মোতাহার হোসেন মন্টু বলেন, বাজারে ধানের দাম ওঠানামা করে, কিন্তু সরকারি গুদামে ধান দিতে পেরে আমরা ন্যায্য মূল্য পাচ্ছি। এতে আমরা আগামীতে চাষাবাদে আরও উৎসাহিত হব।
উদ্বোধনকালে সংসদ সদস্য এস এম জিলানী বলেন, প্রকৃত কৃষকরা যাতে তাদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য পান, তা নিশ্চিত করতেই সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কিনছে। এখানে কোনো মধ্যস্বত্বভোগীর সুযোগ নেই।
প্রিন্ট করুন










Discussion about this post