Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

আসছে বাজেটে বাড়ানো হচ্ছে ভর্তুকি ব্যয়

গাজীপুর অফিস by গাজীপুর অফিস
Thursday, 2 June, 2022.
in কৃষি
Reading Time: 1 min read
0
আসছে বাজেটে বাড়ানো হচ্ছে ভর্তুকি ব্যয়
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির কষ্ট কমোনোর বাজেট চান অর্থনীতিবিদরা। তাই আসছে বাজেটে বাজার নিয়ন্ত্রণে বিশেষ কৌশল থাকা জরুরি বলছেন তারা। এদিকে, ভর্তুকি বৃদ্ধি ও আমদানি-নির্ভর পণ্যের উৎপাদন বাড়িয়ে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে চায় সরকার।

রপ্তানি ও প্রবাসী আয় মিলিয়েও মেটানো যাচ্ছে না আমদানি ব্যয়। ফলে দেশের সামষ্টিক অর্থনীতি বেশ চ্যালেঞ্জের মুখে। ডলারের বিপরীতে দুর্বল হচ্ছে টাকা, চাপে পড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। অন্যদিকে, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে খাদ্য ও জ্বালানি তেলের দাম বেপরোয়া। জাহাজ ভাড়াও বেড়েছে কয়েকগুণ।

আর এসবের সরাসরি প্রভাব পড়ছে সব ধরনের পণ্যমূল্যে। লাফিয়ে বাড়ছে দাম। ঠেকানো যাচ্ছে না মূল্যস্ফীতি। বিশেষ করে খাদ্যখাতের মূল্যস্ফীতি চরম কষ্টে ফেলেছে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষকে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো- বিবিএসের তথ্য বলছে দেশে মূল্যস্ফীতি এখন ৬ দশমিক ২৯ শতাংশ। বৈশ্বিক অস্থিরতা না কাটলে মূল্যস্ফীতির উর্ধ্বমুখী প্রবণতা আরও দীর্ঘ হওয়ার আশঙ্কা রয়েছে। এমন বাস্তবতায় মানুষকে কমমূল্যে খাদ্যপণ্য ও সেবা দেয়া নতুন বাজেটের বড় চ্যালেঞ্জ বলছেন অর্থনীতিবিদরা।

অর্থনীতিবিদ অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমার বলেন, “এক হলো শুল্ক সমন্বয়ে করা যেতে পারে, দ্বিতীয়ত আমদানির স্তর থেকে ভোক্তা-উৎপাদনকারী-রপ্তানিকারক স্তর পর্যন্ত যে ব্যবস্থাপনা এটার দক্ষতা বৃদ্ধি করা আর তৃতীয়টা হলো কিছুটা মূল্য যদি সমন্বয় করা যায়।”

অর্থনীতিবিদ ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, “বহির্বিশ্বের অবস্থার ফলে যে মূল্যস্ফীতি আমাদের দেশে হচ্ছে সেটাকে নিয়ন্ত্রণ করা কঠিন। তাই আমাদের দেখতে হবে, মূল্যস্ফীতির ফলে সমাজের কোন শ্রেণীর মানুষ বেশি মাত্রায় ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

বাজার নিয়ন্ত্রণে এরই মধ্যে শুল্ক কমানো হয়েছে ভোজ্যতেলে। প্রয়োজনে অপরিহার্য সব পণ্যের আমদানি ও ভোক্তা পর্যায়ে ভ্যাট ও শুল্ক ছাড়ের পরামর্শ অর্থনীতিবিদদের। একইসাথে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনার প্রধান হাতিয়ার হিসেবে বিবেচনার কথা বলছেন তারা।

ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, “যারা দারিদ্রসীমার ঠিক একটু উপরে ছিল তারা দারিদ্রসীমার নীচে চলে গিয়েছে। তাদের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতা বাড়াতে হবে, বরাদ্দও বাড়ানো লাগবে।”

অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমার বলেন, “সরকারের যে ওপেন মার্কেট সেল, সরাসরি যে খাদ্য সহায়তা, নগদ সহায়তা সেখানে কিভাবে প্রাপ্যতা বাড়াতে পারি এবং বাড়িয়ে তাদের জীবনযাত্রার মানকে কিছুটা সহনীয় পর্যায়ে রাখতে পারি সেই দিকটাতে নজর দেওয়া উচিত।”

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসছে বাজেটে বাড়ানো হচ্ছে ভর্তুকি ব্যয়। নতুন অর্থবছরে গড় মূল্যস্ফীতি সাড়ে ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য সরকারের।

জা//দেশতথ্য/০২-০৬-২০২২//০২.৩২ পি এম

Tags: আসছে বাজেটে বাড়ানো হচ্ছে ভর্তুকি ব্যয়
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ভোজ্যতেলের দাম কমার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর

Next Post

এবার বেসুরে রবীন্দ্রসংগীত গেয়ে সমালোচিত হিরো আলম!

Related Posts

ভেড়ামারায় কৃষকদের সাথে মতবিনিময় সভা
কৃষি

ভেড়ামারায় কৃষকদের সাথে মতবিনিময় সভা

সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে কুষ্টিয়ায় কৃষক প্রশিক্ষণ
কৃষি

সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে কুষ্টিয়ায় কৃষক প্রশিক্ষণ

মিরপুরে কৃষি কার্যক্রম পরিদর্শনে কৃষি কর্মকর্তা আলমগীর বিশ্বাস
কৃষি

মিরপুরে কৃষি কার্যক্রম পরিদর্শনে কৃষি কর্মকর্তা আলমগীর বিশ্বাস

Next Post
এবার বেসুরে রবীন্দ্রসংগীত গেয়ে সমালোচিত হিরো আলম!

এবার বেসুরে রবীন্দ্রসংগীত গেয়ে সমালোচিত হিরো আলম!

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না

হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist