Wednesday, 11 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

ঘাটাইলের পাহাড়ি করলা যাচ্ছে বিভিন্ন অঞ্চলে

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Tuesday, 16 May, 2023.
in কৃষি
Reading Time: 1 min read
0
ঘাটাইলের পাহাড়ি করলা যাচ্ছে বিভিন্ন অঞ্চলে
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

মোঃ খায়রুল ইসলাম, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল পাহাড়ি এলাকায় দিন দিন হাইব্রিড করলা চাষ বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকা ও সময়মতো পরিচর্যা করার কারণে এ বছর ফলনও ভালো হয়েছে। এতে করে স্থানীয়দেরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। খরচ কম ও লাভ বেশি হওয়ায় করলা চাষে কৃষকের মুখে হাসি ফুটেছে। এ সব করলা রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করা হচ্ছে।
জেলা কৃষি অফিস সূত্র জানায়, জেলার ঘাটাইল, মধুপুর, সখীপুর, ধনবাড়ীসহ আশপাশের পাহাড়ি এলাকায় লেবু, বেগুন, সরিষা, কলাসহ বিভিন্ন ফসলের চাষ করা হয়। অল্প সময়ে দ্বিগুণ ফসল পাওয়ায় কয়েক বছর যাবত করলা চাষ বৃদ্ধি পেয়েছে। এছাড়াও করলার মাচায় অন্যান্য ফসল চাষ হওয়ায় এক খরচে একাধিক ফসল পাওয়া যায়। করলা চাষের আড়াই মাস পর থেকে ফলন আসা শুরু করে। এক বিঘা জমি (৩৩ শতাংশ) থেকে দুই থেকে তিন দিন পরপর ১৫ থেকে ১৮ মণ করে করলা পাওয়া যায়। প্রতি মণ করলা দেড় থেকে দুই হাজার টাকায় বিক্রি করা যায়। এ সব এলাকার উৎপাদিত করলা ঢাকার কারওয়ান বাজার, যাত্রাবাড়ী, কুমিল্লা, সিলেট, বগুড়াসহ বিভিন্ন অঞ্চলে বিক্রি করা হয়।

কৃষি অফিস আরো জানায়, গত বছর জেলায় ৬৫৫ হেক্টর জমিতে করলার চাষ হয়। ৮ হাজার ৭৬১ মেট্রিক টন করলার উৎপাদন হয়।

সরেজমিন ঘাটাইল উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, সড়ক ও বিভিন্ন ফসলি জমির পাশে এই হাইব্রিড করলার চাষ করা হয়েছে। করলা পচনরোধে মাচা তৈরি করা হয়েছে। ফলন ও গাছ ভালো রাখতে নিয়মিত সেচ পাম্পের মাধ্যমে পানি দেওয়া হয়।

ঘাটাইল উপজেলার শহর গোপিনপুর আশাইরাচালা গ্রামের কৃষক জামাল মিয়া বলেন, ‘আগে আমি যে জমিতে কলা, বেগুন, সরিষাসহ অন্যান্য ফসল চাষ করতাম। সেই ৪৫ শতাংশ জমিতে এবার করলার চাষ করেছি। এতে আমার সব মিলে প্রায় দেড় লাখ টাকার মতো খরচ হবে। দুই তিন দিন পরপর সেই জমি থেকে ২০ থেকে ২৫ মণ করলা উঠে। প্রতি মণ দেড় থেকে দুই হাজার টাকায় বিক্রি করতে পারছি। এতে আমার সব মিলে প্রায় চার লাখ টাকা বিক্রি করতে পারব। অতি অল্প সময়ে ভালো পাওয়ায় এই করলা চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। এছাড়াও পরবর্তীতে করলার মাচায় লাউ ও সিমের চাষ করা যায়। এতে মাচার খরচ বেচে যায়।’
ওই গ্রামের রবি খান বলেন, ‘আমার ৩০ শতাংশ জমিতে করলার বাম্পার ফলন হয়েছে। দামও ভালো পাচ্ছি। ফলনের ধারা অব্যাহত রাখতে পোকা মাকড় দমনে সপ্তাহে প্রায় আড়াই হাজার টাকা ওষুধ দিতে হয়। এছাড়াও গাছ ও ফলনের গুণগত মান ভালো রাখতে দুই হাজার টাকার মতো ইউরিয়া, টিএসপি, পটাশ সার দেওয়া হয়। এই করলায় অন্যান্য ফসলের তুলনায় খরচ কম লাভ বেশি হয়।’
কৃষক মেছের আলী বলেন, ‘আমার ৫০ শতাংশ জমিতে করলার চারা রোপনের পর আড়াই মাস থেকে ফলন শুরু হয়েছে। সাড়ে তিন থেকে ফলন পুরোদমে হচ্ছে। আরও প্রায় দুই মাস করলা তুলতে পারব। এতে আমার কর্মসংস্থানের পাশাপাশি বেকারদের কাজের সুযোগ হচ্ছে। স্থানীয় ও দূর-দুরান্তের পাইকাররা এসব করলা কিনে পিকআপ ও ট্রাক যোগে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করে।’
পাইকারি ব্যবসায়ী আকতার আলী ও বিল্লাল হোসেন বলেন, ‘এ সব করলার চাহিদা রয়েছে। স্থানীয় চাষীদের কাছ থেকে ১ হাজার ২০০ টাকা থেকে ২ হাজার টাকা মণ করলা কেনা যায়। এসব করলা ঢাকা, কুমিলা, সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করি। এতে আমাদের লাভ ভালোই হয়।’
ঘাটাইল উপজেলা কৃষি অফিসার দিলশাদ জাহান বলেন, ‘করলা চাষীদের উপজেলা কৃষি অফিসের উদ্যোগে সকল বিষয়ে পরামর্শ দেয়া হয়ে থাকে।’

দৈনিক দেশতথ্য//এসএইচ//

Tags: ঘাটাইলের পাহাড়ি করলা যাচ্ছে বিভিন্ন অঞ্চলে
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কুষ্টিয়ায় বিএনপির রাজনীতির মাঠে সক্রিয় জেলা কৃষক দল

Next Post

প্রেস কাউন্সিল নিয়ে গান গাইলেন সাংবাদিক আল-হেলাল

Related Posts

ভেড়ামারায় কৃষকদের সাথে মতবিনিময় সভা
কৃষি

ভেড়ামারায় কৃষকদের সাথে মতবিনিময় সভা

সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে কুষ্টিয়ায় কৃষক প্রশিক্ষণ
কৃষি

সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে কুষ্টিয়ায় কৃষক প্রশিক্ষণ

মিরপুরে কৃষি কার্যক্রম পরিদর্শনে কৃষি কর্মকর্তা আলমগীর বিশ্বাস
কৃষি

মিরপুরে কৃষি কার্যক্রম পরিদর্শনে কৃষি কর্মকর্তা আলমগীর বিশ্বাস

Next Post
প্রেস কাউন্সিল নিয়ে গান গাইলেন সাংবাদিক আল-হেলাল

প্রেস কাউন্সিল নিয়ে গান গাইলেন সাংবাদিক আল-হেলাল

Discussion about this post

সর্বশেষ সংবাদ

অনুমোদনহীন রিফাইনারিতে ক্রুড আমদানির আবেদন, বিপাকে জ্বালানি খাত

অনুমোদনহীন রিফাইনারিতে ক্রুড আমদানির আবেদন, বিপাকে জ্বালানি খাত

সাকিবের পর সুপার নাইন্টিতে দল পেলেন মাহমুদউল্লাহ

সাকিবের পর সুপার নাইন্টিতে দল পেলেন মাহমুদউল্লাহ

নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের ১২০ সংসদ সদস্য

নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের ১২০ সংসদ সদস্য

ডার্ক কমেডিতে নতুন রূপে ফারিণ

ডার্ক কমেডিতে নতুন রূপে ফারিণ

রোহিঙ্গা সংকটের সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

রোহিঙ্গা সংকটের সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist