আল সাইফ লিমু,ঢাকা কলেজ প্রতিনিধি :
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধিভুক্ত কলেজসমূহে অধ্যয়নরত মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের উৎসাহিত করতে মেধাবৃত্তি এবং চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ২ নভেম্বর ২০২৬ অনুষ্ঠিত সিন্ডিকেটের প্রথম সভায় শিক্ষার্থীদের শিক্ষাগত উৎকর্ষ সাধনে উৎসাহিত করা এবং তাদের মেধার যথাযথ স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিষয়ভিত্তিক মেধাবৃত্তি প্রদান করা হবে। একই সঙ্গে চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদানের জন্যও সিন্ডিকেট সিদ্ধান্ত গ্রহণ করেছে।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ৫ নভেম্বর ২০২৬ তারিখে জারি করা মেধাবৃত্তি-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. সালমা বেগমের নির্দেশক্রমে ও স্বাক্ষরে প্রকাশিত হয়েছে।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post