Monday, 9 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

দার্জিলিং কমলা চাষে আগ্রহ বাড়ছে

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Monday, 4 December, 2023.
in কৃষি
Reading Time: 1 min read
0
দার্জিলিং কমলা চাষে আগ্রহ বাড়ছে
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে চাষ হচ্ছে দার্জিলিং কমলা।
দার্জিলিং এর পাহাড়ী কমলা এবার সমতল ভুমিতে বাণিজ্যিকভাবে চাষ করছেন উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাইকেরছড়া গ্রামের মুক্তি নার্সারী এন্ড অর্গানিক কমলা বাগানের মালিক বীর মুক্তিযোদ্ধা সাবেক সিনিয়র জেল সুপার ফরমান আলী।

তিনি এ কমলা চাষ করে সফলতাও পেয়েছেন। বাগানের সারিবদ্ধ প্রতিটা গাছে ধরেছে অসংখ্য কমলা। লক্ষ করে দেখা গেছে বেশিরভাগ কমলাই পেকেছে। ভালো ফলন দেখে কমলা চাষে আগ্রহ বাড়ছে অনেকের। প্রতিদিন বাগান দেখতে দূর-দূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা।

জানা গেছে, উদ্যোক্তা ফরমান আলী ২০২০ সালে নিজ উদ্যোগে দুই একর জমি নিয়ে শুরু করেন কমলার চাষ। তিনি বিগত দিনে চাকরির সুবাদে বিভিন্ন দেশ ভ্রমনের অভিজ্ঞতা থেকে তার এ কমলা বাগান করার পরিকল্পনা মাথায় আসে। সে ভাবনা থেকেই তিনি খোঁজ নিয়ে বিভিন্ন নার্সারি থেকে যাচাই করে পরীক্ষিত দার্জিলিং, চায়না, আফ্রিকা ও পাকিস্তানী নব থাই সহ ছয়টি জাতের জাতের চারা গাছ সংগ্রহ করে রোপণ করেন। বর্তমানে তার বাগানে ৭শ ৫০টি গাছে শোভা পাচ্ছে হলুদ ও সবুজ বর্ণের ছয় জাতের কমলা। পর্যায়ক্রমে এখন পরিপূর্ণ ফল পেতে শুরু করেছে গাছ গুলোতে। বর্তমানে এসব গাছ থেকে নার্সারিতে প্রস্তুত করা হয়েছে দশ হাজার কমলার চারা। বাগানে প্রতিদিন ৭ জন শ্রমিক কাজ করছেন। এক সময়ের সরকারি চাকরিজীবী হয়ে উঠেছেন সফল কমলা বাগানের উদ্যোক্তা।

সরেজমিনে বাগান ঘুরে দেখা যায়, থোকায় থোকায় ঝুলছে মিষ্টি হলুদ রঙের কমলা। এ কমলা আকারে বড়, মিষ্টি, সুস্বাদু ও পুষ্টিকর। বিভিন্ন এলাকা থেকে আসা ক্রেতারা পাইকারী দরে কমলা কিনছেন এবং গাছের চারা সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন ছাদ বাগানসহ বাড়ির উঠনে বাগান করবেন বলে।
বাগান মালিক ফরমান আলী জানান, সমতল ভূমিতে এই কমলা চাষ খুবই উপযোগী এবং বাণিজ্যিকভাবে এর চাষবাদ করা সম্ভব।

মৌসুমী সবজি চাষ করে শেষ পর্যন্ত বাজারে এর ভালো দাম পাওয়া যায় না এবং অনেকেই লোকসানে পরেন। কমলার ক্ষেত্রে এ ধরনের কোন সমস্যায় পরতে হয় না এর চাহিদা সবসময় বাজারে থাকে। বাগানের বয়স মাত্র তিন বছর হলেও ফলন ভালো হওয়ায় প্রতিবছর খরচ বাদে কমলা বাগান ও নার্সারি থেকে লাভবান হচ্ছেন তিনি।
পাইকের ছড়া ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার বলেন, এক সময়ের সরকারি কর্মকর্তা উনি যে এত সুন্দর উদ্যোগ নিয়ে কমলা বাগান করবেন এটা আমার জানা ছিল না তার কাজের প্রশংসা করি এবং তাকে অনুসরণ করে এলাকার অনেকে বাগান করতে আগ্রহী হচ্ছেন।
উপজেলা কৃষি অফিসার আব্দুল জব্বার জানান, ভূরুঙ্গামারী উপজেলার মাটি লেবু জাতীয় ফল চাষের জন্য উপযোগী। এখানে আবহাওয়া ও মাটি অনুকূলে থাকায় প্রচুর মাল্টা ও কমলার চাষ উপযোগী। এ উপজেলায় প্রায় ১০ হেক্টর জমিতে মাল্টা ও কমলা জাতীয় ফলের চাষ হচ্ছে। তিনি বলেন বর্তমান কৃষিবান্ধব সরকার বাণিজ্যিক চাষে বেশি জোর দিয়েছে। দার্জিলিংয়ের এই সম্ভাবনাময় কমলার চাষ বাণিজ্যিকভাবে দেশের কৃষকদের মধ্যে ছড়িয়ে দিতে পারলে অর্থনৈতিকভাবে লাভবান হবে দেশের কৃষক। অন্যদিকে, পুষ্টি চাহিদা পূরণে বিরাট ভূমিকা রাখবে।

দৈনিক দেশতথ্য//এইচ//

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কর্ণফুলীতে বিএনপির বিক্ষোভ মিছিল

Next Post

রাবি কর্মচারির আত্মহত্যা

Related Posts

ভেড়ামারায় কৃষকদের সাথে মতবিনিময় সভা
কৃষি

ভেড়ামারায় কৃষকদের সাথে মতবিনিময় সভা

সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে কুষ্টিয়ায় কৃষক প্রশিক্ষণ
কৃষি

সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে কুষ্টিয়ায় কৃষক প্রশিক্ষণ

মিরপুরে কৃষি কার্যক্রম পরিদর্শনে কৃষি কর্মকর্তা আলমগীর বিশ্বাস
কৃষি

মিরপুরে কৃষি কার্যক্রম পরিদর্শনে কৃষি কর্মকর্তা আলমগীর বিশ্বাস

Next Post
রাবি কর্মচারির আত্মহত্যা

রাবি কর্মচারির আত্মহত্যা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist